300X70
বুধবার , ২৬ এপ্রিল ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

আর্জেন্টাইন ভালেন্তিনের ৪ গোলে বিধ্বস্ত রিয়াল

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ২৬, ২০২৩ ১০:০৪ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক: লা লিগায় মাঝারি মানের দল জিরোনার কাছে বিধ্বস্ত হলো রিয়াল মাদ্রিদ। আসলে জিরোনা বললে ভুল হবে, এক আর্জেন্টাইন ফরোয়ার্ডের কাছেই উড়ে গেল কার্লো আনচেলত্তির শিষ্যরা। কেননা এই ভালেন্তিন কাস্তেইয়ানোস একাই রিয়ালের জালে ৪টি গোল দেন। জিরোনা জয় পায় ৪-২ গোলে।

মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে খেলতে যায় রিয়াল। তবে এই হারে শীর্ষে থাকা বার্সেলোনা থেকে আরও পিছিয়ে পড়ল গ্যালাকটিকোরা। জিরোনার হয়ে দুই অর্ধে দুটি করে গোল করেন কাস্তেইয়ানোস। আর রিয়ালের দুই গোলদাতা ভিনিসিউস জুনিয়র ও লুকাস ভাসকেস।

রিয়ালের হয়ে এ ম্যাচে পেটের অসুস্থতায় নিয়মিত গোলরক্ষক থিবো কোর্তোয়া ও পেশির হালকা চোটে ফরোয়ার্ড করিম বেনজেমা ছিলেন না।

গোছানো এক আক্রমণে ১২তম মিনিটে এগিয়ে যায় জিরোনা। বাঁ দিক থেকে সতীর্থের ক্রসে ছয় গজ বক্সের মুখে হেডে ঠিকানা খুঁজে নেন অরক্ষিত আর্জেন্টাইন ফরোয়ার্ড কাস্তেইয়ানোস। রিয়ালের হতাশা বাড়িয়ে ২৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। নিজেদের অর্ধ থেকে আরনাউ মার্টিনেসের উঁচু করে বাড়ানো বল ধরে সঙ্গে লেগে থাকা এদের মিলিতাওকে পেছনে ফেলে বক্সে ঢুকে পড়েন কাস্তেইয়ানোস। এরপর ডান পায়ের শটে আন্দ্রি লুনিনকে পরাস্ত করেন তিনি।

খেলার ৩৪তম মিনিটে ব্যবধান কমান ভিনিসিউস। ডান দিক থেকে মার্কো আসেন্সিওর ক্রসে দূরের পোস্টে হেডে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কিন্তু বিরতির ঠিক পরেই দ্বিতীয়ার্ধের ৪৫ সেকেন্ডেই ফের দুই গোলের লিড পুনরুদ্ধার করে জিরোনা। ডান দিক থেকে সতীর্থের পাসে বক্সে প্রথম স্পর্শে শটে হ্যাটট্রিক পূর্ণ করেন কাস্তেইয়ানোস।

রিয়ালকে স্তব্ধ করে ৬২তম মিনিটে নিজের ও দলের চতুর্থ গোল করেন কাস্তেইয়ানোস। কাছ থেকে হেডে গোলটি করেন ২৪ বছর বয়সী ফুটবলার। একুশ শতকে প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগার ম্যাচে রিয়ালের বিপক্ষে চার গোল করার কীর্তি গড়লেন কাস্তেইয়ানোস।

ম্যাচের ৮৫তম মিনিটে ভাসকেসের গোলে কেবল পরাজয়ের ব্যবধানই কমায় রিয়াল। ভিনিসিউসের কাটব্যাক থেকে শটে গোলটি করেন খানিক আগেই বদলি নামা স্প্যানিশ মিডফিল্ডার।

এই হারে রিয়ালের লিগ শিরোপা ধরে রাখার আশা বলতে গেলে একরকম শেষই হয়ে গেল। বুধবার রায়ো ভাইয়েকানোকে হারাতে পারলে ১৪ পয়েন্টে এগিয়ে যাবে শীর্ষে থাকা বার্সা। চলতি আসরে ৩১ ম্যাচে ষষ্ঠ হারের তেতো স্বাদ পাওয়া রিয়াল ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৭৬ পয়েন্ট নিয়ে চূড়ায় জাভির বার্সা। রিয়ালের সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে জিরোনা।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

স্বাধীনতা সংগ্রামে নুরে আলম সিদ্দিকীর বীরোচিত অবদান অক্ষয় হয়ে থাকবে : জিএম কাদের

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

সুবিধাবঞ্চিত পরিবার ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করলো ইউএই অ্যাম্বাসি

পার্সেল পাঠানোর কথা বলে প্রতারণা, ৭ বিদেশি নাগরিক আটক

যানজট নিরসনে জোড়-বিজোড় নম্বরের ভিত্তিতে গাড়ি চালাতে হবে : ডিএনসিসি মেয়র আতিকুল

রাজধানীতে ১,৩৮০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট ও অবৈধ ঔষধসহ ১ জন গ্রেপ্তার

Menikmati Pesona Alam Pedesaan yang Damai dan Asri Tanpa Drama Notifikasi

Menikmati Pesona Alam Pedesaan yang Damai dan Asri Tanpa Drama Notifikasi

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশে বিশ্ব নারী দিবস উদযাপন

বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি’র উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

বরিশালকে ১৫৬ রানে আটকে দিলো ঢাকা