300X70
শনিবার , ২৭ নভেম্বর ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

উন্নত মানবিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবেন অভিনয়শিল্পীরা : তথ্যমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ২৭, ২০২১ ৯:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে বিশ্বের সামনে অনুসরণীয় একটি উন্নত ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে অভিনয়শিল্পীরা সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশাপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার সন্ধ্যায় রাজধানী শিল্পকলা একাডেমীতে জাতীয় নাট্যশালা মিলনায়তনে অভিনয় শিল্পী সংঘের বার্ষিক সাধারণ সভা ২০২১ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আশা ব্যক্ত করেন। এসময় সংঘের ওয়েবসাইট actorsequitybd.com (একটরসইকুইটিবিডিডটকম) উদ্বোধন করেন মন্ত্রী।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিমের পরিচালনায় তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চিত্রনায়ক আলমগীর, প্রথিতযশা অভিনয়শিল্পী মামুনুর রশীদ, তারিক আনাম খান, সালাহউদ্দীন লাভলু অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ড. হাছান মাহমুদ বলেন, আমাদের লক্ষ্য বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে সম্মিলিতভাবে ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়া। ভৌত অবকাঠামোগতভাবে উন্নত এবং মানবিক ও সমাজকল্যাণ রাষ্ট্র গড়তে মানুষের মনন তৈরিতে অভিনয়শিল্পীদের ভূমিকা অপরিহার্য।

বক্তৃতায় মন্ত্রী অভিনয়শিল্পীদেরকে তাদের পেশার প্রতি মমতার জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, শিল্পীরা শিল্পকে ভালোবেসেই অন্য পেশায় যাননি। অনেকে বহু সংগ্রাম ও ত্যাগ করেও অভিনয় জগতে রয়ে গেছেন, যারা চাইলেই অন্য পেশায় যেতে পারতেন। তারা আছেন বলেই আমাদের অভিনয়শিল্প সমৃদ্ধ হয়েছে।

দেশের টেলিভিশন খাতের সুরক্ষা ও উন্নয়নে সরকারের পদক্ষেপগুলোর সাথে একাত্মতার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, কেউ কেউ মনে করেছিলেন আইনানুযায়ী বিদেশি চ্যানেলের বিজ্ঞাপনমুক্ত বা ক্লিনফিড সম্প্রচার সম্ভব হবে না, তারা এনিয়ে শোরগোল করারও চেষ্টা করেছিল। কিন্তু সবার সহযোগিতায় দেশের স্বার্থে আমরা সেটি বাস্তবায়ন করতে পেরেছি।

হাছান মাহমুদ বলেন, ক্যাবল নেটওয়ার্কে দেশি টিভিগুলোর কোনো ক্রম ছিলো না, এখন হয়েছে। দেশি শিল্পী ও বিজ্ঞাপন শিল্পের সুরক্ষায় আমরা বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন নির্মাণে শিল্পীপ্রতি ২ লাখ টাকা ও যে টিভিতে প্রচার হবে, তাকে বিজ্ঞাপনপ্রতি ২০ হাজার টাকা সরকারি কোষাগারে দেওয়ার নিয়ম করেছি।

প্রতিমন্ত্রী মুরাদ হাসান তার বক্তৃতায় সকলকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে অভিনয় শিল্পকে এগিয়ে নিতে আহবান জানান।

বরেণ্য শিল্পীবৃন্দ তাদের বক্তৃতায় শিল্পী কল্যাণ ট্রাস্ট গঠনের জন্য প্রধানমন্ত্রী এবং তথ্যমন্ত্রীসহ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। সেইসাথে গণমাধ্যম ও অভিনয় জগতের দর্শনগত ও কর্মক্ষেত্র প্রসারে সরকারের ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাপ্রকাশ করেন তারা।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

উত্তরাখণ্ডে গাড়ি খাদে পড়ে নিহত ১২

সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন জেলেনস্কি

ন্যায্যতা ও কমপ্লায়েন্সের ভিত্তিতে জুয়ায় ‌জড়িত অ্যাকাউন্ট ব্লক করা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব

জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার হাত ধরে দেশে বিকৃত শিক্ষা এবং দুর্নীতিবাজ সমাজ ব্যবস্থা তৈরি হয়েছিল : নৌপরিবহন প্রতিমন্ত্রী

জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার হাত ধরে দেশে বিকৃত শিক্ষা এবং দুর্নীতিবাজ সমাজ ব্যবস্থা তৈরি হয়েছিল : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিপুণের সাধারণ সম্পাদক পদ স্থগিত

পার্লামেন্টে ক্ষমা চাইলেন বরিস জনসন

কারামুক্ত হয়ে জুলাইয়ের ছাত্র-জনতাকে ধন্যবাদ জানালেন আজহারুল

পদ্মার পানিও বাড়ছে, ফেরি চলাচল ব্যাহত

খালেদা জিয়ার আশু সুস্থতার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান শুক্রবার

টাইগারদের শ্বাসরুদ্ধকর জয়