300X70
শুক্রবার , ৩ মার্চ ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

কোক স্টুডিও বাংলা’র বনবিবি দর্শক-শ্রোতাদের ফিরিয়ে নিয়ে গেল প্রকৃতির মাঝে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৩, ২০২৩ ৯:২৮ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : কোক স্টুডিও বাংলা-র নতুন গান বনবিবি। ফোক ফিউশন ধরনের এই গানে অংশ নিয়েছে বিখ্যাত ব্যান্ড মেঘদল এবং জোহরা বাউল। গানটির সুর ও প্রযোজনা করেছে মেঘদল।

এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি রক ব্যান্ড কোক স্টুডিও বাংলা-র কোনো গানে অংশগ্রহণ করেছে। বনবিবি একটি দৃশ্যকল্প, যা দর্শকদের নিয়ে যায় প্রকৃতির গভীরে।

বনবিবি একটি পৌরাণিক চরিত্র। লৌকিক বিশ্বাস অনুসারে সকল অশুভের হাত থেকে তিনি বনকে রক্ষা করেন। এই চরিত্র থেকে অনুপ্রাণিত হয়েই গানটি তৈরি করা হয়েছে। সুন্দরবনের উপকূলীয় অঞ্চলের প্রচলিত কিংবদন্তী অনুযায়ী বনবিবি চরিত্রের মাধ্যমে মানুষ প্রকৃতির অনিশ্চিত অবস্থাকে মেনে নেয়।

পুরো গানটিতে একটি রহস্যময় ও আধ্যাত্মিক বিষয় রয়েছে, প্রকৃতির সাথে একাত্ম হলেই যা অনুভব করা যায়। গানটির মূল গায়ক মেঘদল। বাংলাদেশি রক ব্যান্ডের সম্বৃদ্ধ ধারার সাথে এখানে খুব সুন্দরভাবে মেশানো হয়েছে খনার বচনের গভীরতা। শত শত বছর ধরে খনার বচন বাঙালিদের প্রকৃতির সাথে বন্ধুত্বপূর্ণভাবে জীবন যাপন করতে শিখিয়েছে। সেই সাথে জোহরা বাউলের পরিবেশনা গানে যুক্ত করেছে লোকসঙ্গীতের স্বাদ। এর মাধ্যমে তৈরি হয়েছে চমৎকার একটি ফোক ফিউশন।

গানটির সুরে ভিন্নতা আনার জন্য ঢেঁকি ও কুলাকে বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। বনবিবি-র সেটের সৌন্দর্য বাড়াতে ব্যবহৃত হয়েছে এস এম সুলতানের শিল্পকর্ম। বরেণ্য এই শিল্পীর কাজে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের ব্যাপারটি সবসময়ই গুরুত্ব পেয়েছে।

মেঘদল বনবিবি সম্পর্কে বলে, “এটি এমন একটি গান, যা দর্শক-শ্রোতাদের এই পৃথিবীর যত কোলাহল ও জটিলতা ভুলিয়ে দেয়। আমরা আশা করছি, এই গান শোনার পর সবাই নিজেদের প্রকৃতির আরো কাছে অনুভব করবেন। কোক স্টুডিও বাংলা-র প্রতিভাবান শিল্পীদের সাথে কাজ করাও একটা দারুণ অভিজ্ঞতা ছিল।”

দর্শক-শ্রোতাদের গানের পরিপূর্ণ স্বাদ দেওয়ার জন্য গানটি রাত ১টায় মুক্তি দেওয়া হয়েছে। এই সময়টি বেছে নেওয়ার বিশেষ কারণ হচ্ছে, এই সময়ে বনের পরিবেশ থাকে শান্ত। তাছাড়া এই গভীর রাতে দর্শক-শ্রোতারাও তাদের দৈনন্দিন জীবনের কোলাহলমুক্ত পরিবেশে থেকে গানটি উপভোগ করতে পারবেন।

কোক স্টুডিও বাংলা-র সঙ্গীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব বলেন, “বনবিবি গানটা প্রকৃতির বন্দনা করে। প্রকৃতির সাথে একাত্ম হওয়ার বিষয়টি এখানে গুরুত্ব পেয়েছে। আমাদের লোকসঙ্গীত ও নিজেদের শহুরে ইন্ডি সুরের মধ্যে চমৎকার একটা ফিউশন তৈরি করেছে মেঘদল। এই গানে তারা খনার বচন ও বনবিবি’র কিংবদন্তীর মতো বিভিন্ন উপাদানের সাথে প্রকৃতিতে শুনতে পাওয়া নানা সুরের মিশ্রণ ঘটিয়েছে। তার সাথে যুক্ত হয়েছে ঢেঁকি ও কুলার শব্দ।

গ্রামীণ বাংলার চিত্রের এখানে খুব সুন্দরভাবে উঠে এসেছে। একইসাথে এই গান আমাদের নিয়ে যায় দূরের কোনো বনে, যেখানে আমরা নিজেদের প্রকৃতির কাছাকাছি অনুভব করতে পারি। দর্শক-শ্রোতাদের আমরা একটি ম্যাজিক্যাল অভিজ্ঞতা উপহার দিতে চেয়েছি। মেঘদলের সাথে কাজ করা আমরা দারুণ উপভোগ করেছি।”

কোক স্টুডিও বাংলা-র অফিশিয়াল ইউটিউব ও স্পটিফাই চ্যানেলে এখন বনবিবি উপভোগ করা যাচ্ছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সম্পর্ক বিস্তৃতি এবং আরও বিনিয়োগ প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর

মহেশপুরে বিদ্যুৎস্পর্শে হনুমানের মৃত্যু

বন বিষয়ক গবেষণা ও কর্মের সুযোগ সৃষ্টিতে কাজ করবে সরকার

র‌্যাব-১০ এর অভিযানে ৪ জন গ্রেফতার

ডায়মন্ড ওয়ার্ল্ড-এর ঈদ আয়োজনে দশ লক্ষ টাকা জেতার সুযোগ

রাজধানীর আদাবরে ২,৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

কক্সবাজারে ১ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ

রাজধানীর সিদ্ধেশ্বরীতে নতুন ব্র্যাক কুমন সেন্টারের চুক্তি স্বাক্ষর

সম্প্রতি এবি ব্যাংক-ইলেক্ট্রো মার্টের চুক্তি স্বাক্ষর

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে বক্সিং ফেডারেশনের নবনিযুক্ত সভাপতির সাক্ষাৎ