300X70
রবিবার , ২৩ অক্টোবর ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ক্ষমতা ভাগাভাগি নিয়ে জনসন-সুনাক ৩ ঘণ্টার সামিট

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ২৩, ২০২২ ১১:৩০ পূর্বাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক: এমপিদের সমর্থনে সবাইকে ছাড়িয়ে এগিয়ে আছেন সাবেক চ্যান্সেলর ঋষি সুনাক। তার প্রায় অর্ধেক সমর্থন পেয়েছেন এখন পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। এ অবস্থায় ক্ষমতা ভাগাভাগির রাজনীতিতে প্রবেশ করেছেন এই দুই নেতা।

শনিবার দিবাগত রাতে তাদের দু’জনের মধ্যে এ নিয়ে তিন ঘণ্টা বিরতিহীন আলোচনা হয়েছে। কি সমঝোতা হয়েছে তাদের মধ্যে, কিভাবে ক্ষমতা ভাগাভাগি করবেন- সে বিষয়টি স্পষ্ট হওয়া যায়নি। যদি তারা কোনো স্থির সিদ্ধান্তে এসে থাকেন, কি সেই সিদ্ধান্ত তাও জানা যায়নি। তবে দল খুব আগ্রহভরে তাকিয়ে আছে তাদের দিকে। যদি তাদের মধ্যে সমঝোতা হয়ে থাকে তাহলে হয়তো নেতৃত্বের লড়াইটা তীব্র হবে না। ইথারে ভাসছে একটি খবর। তা হলো এমন হলে সেক্ষেত্রে কিং-মেকার হতে পারেন পেনি মর্ডন্ট।
এতে বলা হয়, দৃশ্যত দলীয় প্রধান তথা প্রধানমন্ত্রী হওয়ার খায়েসে অবকাশ যাপনে থাকা বরিস জনসন দ্রুততার সঙ্গে সফর সংক্ষিপ্ত করে শনিবারই ফিরেছেন বৃটেনে। তিনি গ্যাটউইক বিমানবন্দরে অবতরণ করেন। বলা হচ্ছে, তিনিও শতাধিক এমপির সমর্থন আদায়ে সক্ষম হবেন। কিন্তু কনজার্ভেটিভ হোম বলছে এ পর্যন্ত তিনি সমর্থন পেয়েছেন ৫৩ জনের। অন্যদিকে ঋষি সুনাক পেয়েছেন ১২৭ জনের সমর্থন। ফলে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে যে, দু’জনে মিলে একটি সরকার গঠন করতে চান। এ জন্যই তিন ঘন্টার ম্যারাথন বৈঠক করেন এই দু’নেতা।

ওদিকে ডেইলি মেইল অন সানডে’র এক জরিপে দেখা যাচ্ছে, কনজার্ভেটিভ পার্টির প্রধান হিসেবে যদি বরিস জনসন নির্বাচিত হন, তাহলে আসন্ন জাতীয় নির্বাচনে বিরোধী লেবার দলের প্রধান কিয়ের স্টর্মারের বিরুদ্ধে ধুন্দুমার একটি নির্বাচনী লড়াই চালিয়ে যাবেন তিনি। কারণ, নির্বাচনে জেতার রেকর্ড আছে জনসনের। দুই নেতা যদি হাতে হাত রেখে বন্ধন তৈরি করেন তাহলে কনজার্ভেটিভ পার্টিতে যে বিভেদ, অনৈক্য দেখা দিয়েছে, তাকে তারা ঐক্যবদ্ধ করতে পারবেন। চূড়ান্ত দফায় বৃটেনকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারবেন বলেই মনে হচ্ছে শনিবার রাতের বৈঠক দেখে।

ডেইলি মেইলের জরিপে দেখা গেছে যদি এমনই হয়, তাহলে জাতীয় নির্বাচনে কনজার্ভেটিভদের সামনে উত্তম সুযোগ আসতে পারে।
ডেইলি মেইল লিখেছে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন তার সময়কার সাবেক চ্যান্সেলর ঋষি সুনাকের সঙ্গে বৃটিশ সময় শনিবার রাত ৮টায় সাক্ষাত করেন। সেখানে তিনি এই যুক্তি দেখাতে পারেন যে, তিনি যদি আবার ১০ ডাউনিং স্ট্রিটে প্রবেশ করতে পারেন তাহলে সিনিয়র একটি অবস্থান দেয়া হবে ঋষি সুনাককে। তাতে তাদের মধ্যে যে বিভেদ আছে, তা মিটে যাবে। ঋষি সুনাককে শীর্ষ স্থানীয় একটি দায়িত্ব দেয়ার বিনিময়ে তার কাছ থেকে সুদৃঢ় আনুগত্য প্রত্যাশা করতে পারেন জনসন। জনসন দেখবেন যদি এই চাওয়া নিশ্চিত করতে পারেন, তাহলে তিনি ঋষি সুনাককে এর জন্য ছেড়ে দিতে পারেন। আরেকজন সমর্থক বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ক্যারিবিয়ান অঞ্চল থেকে ছুটি থেকে শনিবার ফিরেছেন। তিনি জাতীয় স্বার্থে নিজেদের মধ্যে জোট বা ঐক্যে জোর দিয়েছেন।
দুই নেতার মধ্যকার এই তিন ঘন্টার সামিট শেষ হয় রাত ১১টা ২০ মিনিটের সামান্য আগে। তবে কি কথা হয়েছে তাদের মধ্যে তা কেউই প্রকাশ করেননি। এখানে বলে রাখা ভাল যে, এই দুই নেতার মধ্যে রাজনৈতিক বিরোধ তীব্র। এই গ্রীষ্মে বরিস জনসন সরকারে থাকা অবস্থায় পদত্যাগ করেন চ্যান্সেলর ঋষি সুনাক। তাতেই ত্বরান্বিত হয় বরিস জনসনের সরকারের পতন।

 

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ফেসবুক নিয়ে সাবেক কর্মীর বিস্ফোরক অভিযোগ

‘পুলিশ সাংবাদিক একসাথে কাজ করলে যে কোন কঠিন সহজ হবে’

জনপ্রশাসান মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন: র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে বদলি

হাসপাতাল মানেই মানব সেবা কেন্দ্র: শাজাহান খান এমপি।

বঙ্গবন্ধুর দেখানো পথে হাঁটছি আমরা : বাউবি উপাচার্য

করোনা: বিশ্বজুড়ে দৈনিক শনাক্ত ও মৃত্যু কমেছে

নারীরা সমবায়ে এগিয়ে এলে দুর্নীতি অনেকটা কমে যাবে : প্রধানমন্ত্রী

কমলাপুর স্টেশনের স্ক্রিনে ‘আ.লীগ জিন্দাবাদ’, দুই কর্মী বরখাস্ত

কক্সবাজারে ৩৫টি স্থানে ৭৪টি ফ্রি ওয়াই ফাই এক্সেস পয়েন্ট স্থাপন

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়ার বিজয়ীরা পুরস্কারের অর্থ পেলেন বিকাশে