300X70
শুক্রবার , ১৫ অক্টোবর ২০২১ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

গাজীপুরকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিত ভাবে মন্দিরে হামলা : মেয়র জাহাঙ্গীর আলম

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ১৫, ২০২১ ৩:২৮ অপরাহ্ণ

শেখ রাজীব হাসান, টঙ্গী: গাজীপুরে ৩টি মন্দিরে দুর্বৃত্তের হামলায় প্রতিমাসহ বিভিন্ন মালামাল ভাংচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় সুত্র জানায়, বৃহষ্পতিবার সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে আনুমানিক ৪/৫ শত’ লোক লাঠিসোটা নিয়ে কাশিমপুর থানা এলাকায় পরপর তিনটি মন্দিরে হামলা চালায়। মন্দিরে হামলার ঘটনাকে কেন্দ্র করে ঘটনার সঙ্গে জড়িত ১৯জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। আটককৃতদের মধ্যে স্ট্যান্ডার্ড গ্রæপের পোশাক কারখানার ১৬জন শ্রমিক রয়েছে। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা ও পুলিশ প্রশাসন।

মন্দিরে ভাংচুরের ঘটনার খবর পেয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবির ও গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করেন।

এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) মো. জাকির হাসান ও গাজীপুর মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন সাহা জানান, বৃহষ্পতিবার সকালে সিটি কর্পোরেশনের কাশিমপুর বাজার এলাকায় পরপর তিনটি মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করে দুর্বৃত্তরা। এরমধ্যে একটি মন্দিরের সবগুলো প্রতিমা ভেঙ্গে ফেলা হয়েছে। অন্য দু’টি মন্দিরে প্রতিমার কিছু কিছু অংশে ভাংচুর করেছে তারা। এসময় এলাকাবাসী হামলাকারী ১৯জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

পূজামন্ডপ ভাংচুরের ঘটনায় আটককৃতরা হলো- কুষ্টিয়ার আল আমিন (১৯), সিরাজগঞ্জের ফরহাদ হোসেন শেখ (২৬) ও পাষান মিয়া (৩০), নাটোরের রিমন পাটোয়ারি (২১), বগুড়ার মাসুদ রানা (২৭) ও মোঃ মাসুদ (২৫), সিরাজগঞ্জের ইব্রাহিম হোসেন (২৫), আব্দুল মমিন শেখ (২১) ও জাহিরুল ইসলাম শেখ (৩০), ময়মনসিংহের বিল্লাল হোসেন (২১), বগুড়ার মোঃ রিপন মিয়া (১৯), সিরাজগঞ্জের শামীম রেজা (২৫) ও রেজাউল করিম (৩০), পঞ্চগড়ের আলমগীর কবীর (২৮), সিরাজগঞ্জের সোহাগ (২৬) এবং জামালপুরের অরিছুল আলম (২৬)।

উপরোক্ত সবাই গাজীপুরের কোনাবাড়ি ও কাশিমপুর এলাকায় থাকে এবং স্ট্যান্ডার্ড গ্রæপের পোশাক কারখানার কর্মী। অপর আটককৃতরা হলো- গাজীপুরের শাকিল আহমেদ (২৫) এবং রাণীশংকৈল থানার মোঃ রাসেল (২১)।

কাশিমপুর বাজারের পালপাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও কাশিমপুর পূজা উদযাপন কমিটির সভাপতি বাবুল রুদ্র, কাশিমপুরের পালপাড়া নামাবাজার সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সভাপতি পরিমল পাল জানায়, পূজারিরা মন্দিরে পূজা করছিলেন, এসময় হঠাৎ করেই সকাল ৭টার পর কয়েকশ’ লোক লাঠিসোটা নিয়ে মন্দিরে প্রবেশ করে হামলা চালায়। কেউ কিছু বুঝে উঠার আগেই লক্ষ্মী ও অসূরের প্রতিমা ভাঙচুর করে। এসময় পূজারিরা বাঁধা দিতে গেলে হামলাকারীরা তাদের মারধর করে তাড়িয়ে দেয়।

এরপর কাশিমপুর পশ্চিমপাড়া এলাকার বাস স্ট্যান্ড সংলগ্ন ব্যবসায়ী সুবল দাসের পারিবারিক মন্দিরে এবং স্থানীয় পালপাড়া নামাবাজার সার্বজনীন দূর্গা মন্দিরে হামলা চালিয়ে ভাংচুর করে। হামলাকারীরা এ দু’টি মন্ডপের প্রতিমা ও শব্দযন্ত্রসহ বিভিন্ন মালামাল ভাংচুর ও উল্টে ফেলে দিয়ে তছনছ করে। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্থ পূজামন্ডপ তিনটি পরিদর্শণ শেষে বলেন, গাজীপুর সিটিকে অস্থিতিশীল করার জন্য একটি মহল পরিকল্পিত ভাবে মন্দিরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আমাদের দেশে ধর্ম নিয়ে কোন বাড়াবাড়ি নেই। হিন্দু মুসলমানসহ সকল ধর্মের আমরা ভাই ভাই, যার যার ধর্ম সে পালন করবে।

গাজীপুর সিটি কর্পোরেশনসহ সারাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য একটি মহল পরিকল্পিত ভাবে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এটা কোন অবস্থাতেই মেনে নেওয়া হবে না। এ ঘটনায় তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তি ও তাদের মদদ দাতাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ করছি।

জাহাঙ্গীর আলম বলেন, ক্ষতিগ্রস্থ তিনটি পূজামন্ডপে আগামী লক্ষ্মীপূজা ও কালীপূজা উদযাপনের জন্য যত টাকা খরচ হয়, তা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বহন করা হবে। গাজীপুর মহানগরের ১৪৭টি পূজামন্ডপে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করেছি। আমরা মহানগর ও ওয়ার্ড ভিত্তিক যে হিন্দু কমিটি আছে তাদের সঙ্গে আলাপ করে তাদের ধর্মীয় কাজটি যেন ভাল করে করতে পারে সেজন্য একসঙ্গে কাজ করছি।

গাজীপুর জেলা প্রশাসক এস,এম তরিকুল ইসলাম বলেন, ৩টি মন্দিরে হামলা চালিয়ে ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করি। ভাংচুর করা মূর্তিতে পূজা করা যেমন সম্ভব নয়, তেমনি এ মুহুর্তে প্রতিমা বানানোও সম্ভব নয় বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। তারা ঘট বসিয়ে পূজা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শণ করে জানতে পেরেছি ৪/৫ শ’ লোক পূজা মন্ডপে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এ ঘটনায় ১৯জনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে সরকার বদ্ধপরিকর : পরিবেশমন্ত্রী

দেশে করোনায় একদিনে ২৪ জনের মৃত্যু

মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি:

ড্যাফোডিল অ্যালামনাই দুবাই মিট-আপঃ একটি স্থায়ী সংযোগ

বেড়িবাঁধ ভেঙে প্লাবিত বহু এলাকা, শিশুসহ ৬ জনের মৃত্যু, সুন্দরবনের ক্ষয়ক্ষতি নিরূপণে ৪ কমিটি

অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে নিহত ৩, দগ্ধ ১০ জন

বেপরোয়া শীর্ষ সাইবার অপরাধীরা

সবাইকে কথা বলার সুযোগ করে দেয়াই হলো সরকারের প্রধানতম লক্ষ্য : সুপ্রদীপ চাকমা

রোনালদোর বিরল রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে

বন্যার্তদের ত্রান সহায়তায় ব্র্যাকে ইমোর ৫০ হাজার মার্কিন ডলার অনুদান