300X70
রবিবার , ২৭ আগস্ট ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জাতীয় কবি কাজী নজরুলের প্রয়াণ দিবস আজ

প্রতিবেদক
sahana akter
আগস্ট ২৭, ২০২৩ ১০:০০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ শোষিত-নিপীড়িত মানুষের বঞ্চনার বিরুদ্ধে দীপ্ত শিখার মতো ক্ষোভ জ্বলে উঠেছিল তার কণ্ঠে। তারই কণ্ঠে ধ্বনিত হয়েছে কোমল হৃদয়ানুভব আবেগ। তিনি বিদ্রোহী, তিনিই ছিলেন সুমধুর গানের পাখি বুলবুল। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

রোববার (২৭ আগস্ট) কবি নজরুলের ৪৭তম প্রয়াণ দিবস। ১৯৭৬ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (তৎকালীন পিজি হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলার বুলবুলি। দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচি আয়োজন করেছে বিভিন্ন সংগঠন।

সাহিত্যজগতে তাঁর আবির্ভাব ধূমকেতুর মতো। প্রস্থানও অনেকটা তাই।

আজ রবিবার কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী। চির লড়াকু নজরুল ১৩৮৩ বঙ্গাব্দের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

খ্রিস্টীয় ক্যালেন্ডারে দিনটি ছিল ২৯ আগস্ট ১৯৭৬। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় মানুষ আজ স্মরণ করবে তাদের প্রিয় কবিকে।

নজরুল যখন লিখতে শুরু করেন রবীন্দ্রনাথ তখন বিশ্বজুড়ে স্বীকৃত ও খ্যাতির শীর্ষে। রবীন্দ্রনাথের প্রভাববলয় থেকে বেরিয়ে নজরুল সৃষ্টি করেন নিজের প্রভাববলয়।

তাঁর সাহিত্যকর্ম ছিল রবীন্দ্র-প্রভাবমুক্ত। একই সঙ্গে তিনি হয়ে ওঠেন নতুন ধারার সাহিত্যের পথিকৃৎ। তাঁর সেই নিজস্ব স্বর ও সুর আজও বহমান।
কবিতায় নতুন ধারার প্রবর্তক নজরুল বাংলা গজলেরও প্রবর্তক। সাহিত্য, সংগীত, সাংবাদিকতা, রাজনীতি, সংস্কৃতি—জীবনের নানা ক্ষেত্রে তাঁর স্বচ্ছন্দ বিচরণ ছিল।

তবে ‘যত সব বন্দী-শালায়/আগুন জ্বালা/আগুন জ্বালা, ফেল উপাড়ি’ বলা ‘ভাঙার গানে’র নজরুলের জীবন মোটেও মসৃণ ছিল না। লেখার জন্য জেল-জুলুম সহ্য করতে হয়েছে তাঁকে।
১৯২১ সালের ডিসেম্বরে কবি লেখেন ‘ভাঙার গান’ ও ‘বিদ্রোহী’। এরই মধ্যে শত বছর পার করেছে তাঁর এই দুই অমর সৃষ্টি। ‘বিদ্রোহী’ কবিতার প্রকরণগত বৈচিত্র্য, অভিনবত্ব ও স্বাতন্ত্র্য তাঁর কাব্যসাহিত্যকে দিয়েছে ভিন্ন মাত্রা। ‘ভাঙার গান’ ও ‘বিদ্রোহী’ বাংলা কবিতা ও গানের ধারাকে বদলে দিয়েছে। ভাব-ভাষা-ছন্দে অভিনব ‘বিদ্রোহী’ কবিতা পেয়েছে অকল্পনীয় জনপ্রিয়তা। আজও পাঠক-গবেষকদের কাছে কবিতাটি সমান সমাদৃত। বাংলা কাব্যসাহিত্যে কবিতাটি এক বিরল দৃষ্টান্ত। অনেক সমালোচক বলেছেন, এটি বিংশ শতাব্দীর বিশ্বের শ্রেষ্ঠ কবিতাগুলোর অন্যতম।

সাংবাদিকতা ও পত্রপত্রিকা সম্পাদনা নজরুলের কর্মজীবনের আরেক গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯২০ থেকে ১৯৪২, অসুস্থ হওয়ার আগ পর্যন্ত নজরুল সান্ধ্য দৈনিক ‘নবযুগ’, দৈনিক ‘মোহাম্মদী’, দৈনিক ‘সেবক’, অর্ধসাপ্তাহিক ‘ধূমকেতু’, সাপ্তাহিক ‘লাঙ্গল’, সাপ্তাহিক ‘গণবাণী’, সাপ্তাহিক মাসিক ‘সওগাত’ ও দৈনিক ‘নবযুগ’ (নবপর্যায়) পত্রিকার সঙ্গে কখনো সাংবাদিকতা সূত্রে, কখনো স্বত্বাধিকারী, আবার কখনো সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন।

১৯৪২ সালের জুলাই থেকে ১৯৭৬ সালের আগস্ট পর্যন্ত ৩৪ বছর কবি নির্বাক জীবন কাটিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে সপরিবারে কবিকে ১৯৭২ সালের ২৪ মে স্বাধীন বাংলাদেশে নিয়ে আসা হয়। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কবিকে ১৯৭৪ সালে এক বিশেষ সমাবর্তনে সম্মানসূচক ডি.লিট উপাধি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৯৭৬ সালের জানুয়ারি মাসে নজরুলকে নাগরিকত্ব দেয় বাংলাদেশ সরকার। ওই বছর একুশে ফেব্রুয়ারি তাঁকে ‘একুশে পদকে’ ভূষিত করা হয়। নজরুলের লেখা ‘চল চল চল’ গানটি বাংলাদেশের রণসংগীত।

কর্মসূচি

জাতীয় কবির ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠের আয়োজন করেছে। পরে উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে কবির সমাধি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আলোচনাসভা। এতে স্মারক বত্তৃদ্ধতা দেবেন নজরুল বিশেষজ্ঞ অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ।

সকাল ৮টায় জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে বাংলা একাডেমি। সকাল ১১টায় একাডেমির অবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নজরুল বিষয়ে একক বত্তৃদ্ধতা দেবেন অধ্যাপক বেগম আকতার কামাল। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

সন্ধ্যা ৭টায় ছায়ানট মিলনায়তনে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী
উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়
বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা
ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?
সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন
হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে
এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬
স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী
সুদিন ফিরছে ৫ লাখ বেকারের
যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী
একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২
ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প
২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা
হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা
মে দিবস যখন শ্রমিকের বোঝা
প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন
বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে ‘নেপাল উৎসব ২০২৬’ : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
মানবকল্যাণে চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী

উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?

সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন

হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

সুদিন ফিরছে ৫ লাখ বেকারের

যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী

একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প

২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা

হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

মে দিবস যখন শ্রমিকের বোঝা

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২১’ পাচ্ছে ১৫ সংগঠন

সাংবাদিক নাদিম হত্যা : ৯ আসামির রিমান্ড শুনানি আজ

আমাদের বড় বিজয় হয়েছে, বুধবার থেকে শ্রেণিকক্ষে ফিরছি : আজিজী

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দু’দিন ব্যাপী “ডিআইইউ জব উৎসব” শুরু

সুদানে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে নিহত ৩

প্রতিবন্ধীরা যাতে সমাজের সঙ্গে একসাথে চলতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

রেস্টুরেন্ট ও দোকান মালিক সমিতির সাথে ফায়ার সার্ভিসের মতবিনিময়

নারীসমাজকে মূল অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা সম্ভব : প্রতিমন্ত্রী পলক

মা হারালেন অভিনেতা মুকিত জাকারিয়া