300X70
সোমবার , ৩ এপ্রিল ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

টিসিবির ১ কোটি ফ্যামিলি কার্ড স্মার্ট কার্ডে রূপান্তর করা হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ৩, ২০২৩ ৮:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : স্বল্প আয়ের মানুষের কাছে সহজে সাশ্রয়ী মূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রদত্ত এক কোটি ফ্যামিলি কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ সোমবার সকালে রাজধানীর উত্তরায় রমজান উপলক্ষে ফ্যামিলি কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্যের দ্বিতীয় ধাপের বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করে বাণিজ্যমন্ত্রী এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং নারায়ণগঞ্জ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় টিসিবির ফ্যামিলি কার্ড স্মার্ট কার্ডে রূপান্তরের পাইলটিং কাজ সম্পন্ন হয়েছে। হাতে লেখা সকল কার্ড কিউআর কোড সম্বলিত স্মার্ট কার্ডে রূপান্তরিত করা হবে। স্মার্ট কার্ড হয়ে গেলে সকল ধরনের অসঙ্গতি দূর হবে এবং কার্ডধারীর নিকট পণ্য সরবরাহ সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।

টিপু মুনশি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী নিত্যপণ্য বিশেষ করে খাদ্যপণ্যের দাম বেড়েছে। যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে এই পরিস্থিতিতে স্বল্প আয়ের মানুষকে সহযোগিতার লক্ষ্যে টিসিবি ভর্তুকি মূল্যে নিত্যপণ্য সরবরাহ করছে।
তিনি জানান, প্রতি মাসে ১ কোটি পরিবারকে একবার করে নিত্যপণ্য সরবরাহ করা হলেও রমজানে দুই ধাপে পণ্য বিতরণ করা হচ্ছে। দ্বিতীয় ধাপে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত  টিসিবির পণ্য বিক্রি চলবে।

উল্লেখ্য, ফ্যামিলি কার্ডধারী প্রতিটি পরিবার ১১০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা দামে ২ কেজি চিনি, ৬৫ টাকা দামে ২ কেজি মসুর ডাল ও ৫০ টাকা দামে ২ কেজি ছোলা পাবেন।

সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানে সব ধরনের নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। কোন পণ্যের সংকট হওয়ার সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, সব পণ্যের মূল্য পরিস্থিতি দেখভালের দায়িত্ব কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের নয়। যেমন পোল্ট্রি মুরগি, মাংস,মাছ, ডিমসহ আরও অনেক পণ্য রয়েছে যা বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত নয়। এরপরও আমরা সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় বা সংস্থার সঙ্গে সমন্বয় করে এমনভাবে কাজ করছি, যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে।
অপর এক প্রশ্নের উত্তরে তিনি জানান, টিসিবির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে টিসিবির পণ্য সংরক্ষাণাগার নির্মাণ করা হচ্ছে। তিনি আজ উত্তরায় টিসিবির একটি সংরক্ষাণাগারের উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, এই সংরক্ষাণাগারের মাধ্যমে এই অঞ্চলে পণ্য মজুদ করে কার্ডধারীদের নিকট সহজে পণ্য পৌঁছে দেওয়া যাবে।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মো.আফসার উদ্দিন খান প্রমূখ উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সাভারে চাঁদাবাজির অভিযোগে একজন আটক

জনগণের সমর্থন থাকলে, বিদেশি সমর্থনের কোন দরকার নেই : কৃষি মন্ত্রী

সরকারের সমালোচক দু:স্থ সাংবাদিকের জন্যও সহায়তা : তথ্যমন্ত্রী

৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কেউ

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছি : প্রধানমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের সাথে প্রিমিয়ার ব্যাংকের চুক্তি

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান

চার মাস পর করোনা শনাক্তহীন দিন চট্টগ্রামে

বাণিজ্য মেলায় টিকেট, কেনাকাটায় ক্যাশব্যাক, বিনামূল্যে প্রবেশাধিকারসহ বিকাশের আকর্ষণীয় অফার

বিএনপি মহাসচিব তার বক্তব্যেই স্বীকার করেছেন একদফা দাবি আদায় সম্ভব নয় : তথ্যমন্ত্রী