300X70
বৃহস্পতিবার , ১৩ মে ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

নাটোরে ৩শ’ শ্রমিক পরিবারের ঈদ আনন্দ মাটি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ১৩, ২০২১ ৪:১৯ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি: প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও প্রকল্প সভাপতিদের ঠেলাঠেলিতে নাটোরের লালপুর উপজেলার দুটি ইউনিয়নের অতিদরিদ্রদের কর্মসৃজন প্রকল্পের তিন শতাধিক শ্রমিক মজুরী না পাওয়ায় তাঁদের পরিবারের ঈদ আনন্দ মাটি হয়ে গেছে। পরিবারগুলো তীব্র খাদ্য সংকটে ভুগছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার কদিমচিলান ও দুয়ারিয়া ইউনিয়নে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পে তিন শতাধিক দিন মজুর কাজ করেন। প্রকল্প সভাপতির স¦াক্ষর নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজুরী বিল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে দাখিল করে থাকেন। তাঁর মাধ্যমে শ্রমিকদের মজুরী নিজ নিজ ব্যাংক হিসাবে জমা হয়।

কদিমচিলান ও দুয়ারিয়া ইউনিয়নের চেয়ারম্যানের দাবি, তাঁরা সম্প্রতি শ্রমিকদের মজুরী বিল পিআইও অফিসে জমা দিয়েছেন। কিন্তু তিনি বিলের একটা অংশ দাবি করায় তাতে চেয়ারম্যানরা সম্মতি দেননি। তাঁদের অন্যায় দাবি না মানায় তিনি বিলে সই করেননি। ফলে তিন শতাধিক শ্রমিক তাঁদের ৬০ দিনের মজুরী উঠাতে পারেননি।

দুয়ারিয়া ইউনিয়নে কর্মরত শ্রমিক উজির সরকার জানান, তাঁরা ৪০ দিন অন্তর অন্তর মজুরী তুলে সংসার চালান। এবারের ঈদের খরচও মজুরী বিল থেকে করার কথা ছিল। কিন্তু বিল জমা দেওয়ার পরও তাঁরা মজুরী পাননি। ফলে তাঁদের ঈদের আনন্দ মাটি হয়ে গেছে। একই ইউনিয়নের শ্রমিক আছান মোল্লা বলেন,‘মজুরী না পাইয়া এখন বউ ছ্যালিক তিন বেলা খাওয়াতে পারছি না। ঈদের দিনও হয়তো না খায়া থাকতে হবি।’

প্রকল্প সভাপতি শারমিন আক্তার, আলাল উদ্দিন, ফজলুর রহমান জানান, উপজেলায় বিল জমা দেয়ার পরও টাকা পাইনি। যে প্রকল্পে ৪৫ থেকে ৫০ জন শ্রমিক কাজ করেছে। সেখানে পিআইও ৩৫ থেকে ৪০ জনের টাকা দিতে চায়। এই অন্যায় আবদার তাঁরা মানেননি। কদিমচিলান ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড প্রকল্প সভাপতি কলিমুদ্দিন বলেন,খেটে খাওয়া অতিদরিদ্রদের মজুরী নিয়ে এভাবে ছিনিমিনি খেলা ঠিক হচ্ছে না।’

কদিমচিলান ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা বলেন, পিআইওর অন্যায় আবদারে রাজি না হওয়ায় তিনি বিল আটকে রেখেছেন। আমরা তো শ্রমিকদের জন্য কিছুই করতে পারছি না। দুয়ারিয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম জানান,পিআইও আমাদের বিল কাটছাঁট করে সুবিধা নিতে চাচ্ছেন। আমরা তাতে রাজি না। কারণ তিনি আমাদের শ্রমিকদের দিয়ে যখন ইউনিয়নের বাইরে কাজ করান তখন ন্যায় অন্যায় দেখেন না।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান অন্যায় আবদারের অভিযোগ অস্বীকার করে বলেন, প্রকল্প সভাপতিরা বিল দাখিল করেননি বলেই মজুরী আটকে গেছে। বিল না পেলে আমি বিল পাশ করবো কিভাবে ? তবে ঈদের পরই তাদের মজুরী দিয়ে দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তার প্রকল্প কর্মকর্তার বরাত দিয়ে জানান,পিআইও অফিসে শ্রমিকদের বিল জমা পড়েনি। চেয়ারম্যানদের বিল জমা দেয়ার দাবি প্রসঙ্গে বলেন,এ ব্যাপারে কেউ তাঁকে কিছু জানাননি। খোঁজ নিয়ে দেখবেন বলে তিনি জানান।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ফ্লোটিলা নৌবহরে বাধার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

বিজয়ের উল্লাসে লাল-সবুজের বর্ণিল ঢাকা

নয়াদিল্লীতে অনুষ্ঠিত ৫৫তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনের যৌথ প্রেস বিবৃতি

বাংলাদেশিরা অস্ট্রেলিয়ায় সুযোগ পেতে পারে: মোনাশ সিইও

বৃষ্টি নিয়ে শঙ্কায় আম চাষিরা

অসংক্রামক রোগ মোকাবেলায় আসন্ন বাজেটে বরাদ্দ বাড়াতে হবে

চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

<strong>Cara Cerdas Mendapatkan Tiket Early Bird di ClubCenterStage.com</strong>

Cara Cerdas Mendapatkan Tiket Early Bird di ClubCenterStage.com

খালেদা জিয়ার গ্যাটকো দুর্নীতি মামলা শুনানি ৩ মার্চ

ইরাবের সভাপতি অভিজিৎ, সম্পাদক আকতারুজ্জামান