300X70
বুধবার , ২০ অক্টোবর ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

‘নৌকার বিপক্ষে’ শাজাহান খান, ক্ষুব্ধ আ. লীগ নেতারা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ২০, ২০২১ ১২:১৫ অপরাহ্ণ

সংবাদদাতা, মাদারীপুর: দেশের বিভিন্ন জেলার সঙ্গে তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে মাদারীপুরের ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে বেশ কিছুদিন ধরে নৌকা প্রতীক না থাকার পক্ষে রয়েছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। এ ঘটনায় তার ওপর খেপেছেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য দেন দলীয় নেতাকর্মীরা। এ সময় তারা শাজাহান খানের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা বলেন, তৃণমূল আওয়ামী লীগ অনেক আগেই শক্তিশালী হয়েছে। এ জন্য শাজাহান খান ভয় পাচ্ছেন, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক দে়ন, আর দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী যদি জিতে যায়, তাহলে ওনার (শাজাহান খানের) আর কোনো বাহাদুরি থাকবে না। প্রতীক দেওয়া আর না দেওয়ার একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত।

তিনি বলেন, শেখ হাসিনার প্রতি আস্থা রেখে আপনাকে নৌকার পক্ষে অবস্থান নিতে হবে। সেটা যদি না হয়, তাহলে আপনি যখন সংসদ নির্বাচনে নৌকা চাইবেন, তখন কী হবে সেটা একবারও কি চিন্তা করেছেন? নৌকার বিপক্ষে থাকারা বাহাদুরি আপনি কমিয়ে দিন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে শাজাহান খানের তীব্র সমালোচনা করে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনার পছন্দের লোকজন নৌকা পাবে না সেটা ভেবেই আপনার কাছে নৌকা দুর্গন্ধ হয়েছে। আপনিও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা চাওয়ার নৈতিক অধিকার রাখেন না।

বর্ধিত সভায় মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ চৌকিদার বলেন, তৃণমূলের মানুষ নৌকা চান। কিন্তু শাজাহান খান নৌকা চান না। তৃণমূলের ভোটে ও সমর্থনে তিনি বার বার নৌকায় নির্বাচিত সাংসদ, দুইবারের মন্ত্রী। তিনি এসব ভুলে গেছেন! তার ভুল না শোধরালে তৃণমূলের নেতাকর্মীরা তাকে ক্ষমা করবেন না।

জানা গেছে, আগামী ২৮ নভেম্বর মাদারীপুরে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। যার মনোনয়ন দাখিল ২ নভেম্বর, বাছাই হবে ৪ নভেম্বর। এই নির্বাচন ঘিরে সম্প্রতি একটি অনুষ্ঠানে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন (প্রতীক) না দেওয়ার পক্ষে বক্তব্য দেন।

সেখানে তিনি বলেন, ইউনিয়নে যত নেতাকর্মী রয়েছে, সবাই নৌকার লোক। একজনকে নৌকা মার্কা দিলে বাকিরা স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হয়। তখন ভোটার ও প্রার্থীদের মধ্যে নানা সমস্যার সৃষ্টি হয়। এ জন্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতীক না থাকলে যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন, ভোটাররা যোগ্য প্রার্থী খুঁজে পাবেন। এ বক্তব্যের পরপরই জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সমালোচনা শুরু হয়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ভিয়েতনামের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় ফ্রেন্ডশীপ মেডেল গ্রহণ করলেন পূজা সেনগুপ্ত

বিএনপির নির্বাচন বর্জনের ডাকে সাড়া নেই তাদের নেতা-কর্মীদেরও : তথ্যমন্ত্রী

নিউ সুপার মার্কেট, বঙ্গবাজার ও উত্তরা বিজিবি মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত এজেন্টদের পাশে বিকাশ

বৃহত্তর যশোর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

টাকার ব্যাপার থাকলে সৌদি আরবে যেতাম: মেসি

এবছর ডেঙ্গুতে মৃত্যু ৮০০ ছাড়াল, ভর্তি ১৬৩৫৬২ জন

এবছর ডেঙ্গুতে মৃত্যু ৮০০ ছাড়াল, ভর্তি ১৬৩৫৬২ জন

What is a Kosher Diet regimen

What is a Kosher Diet regimen

বিশ্বনবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত

পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে ছিনতাই করতো তারা

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য হলেন সাংবাদিক হত্যার প্রধান আসামি মিরু