300X70
বৃহস্পতিবার , ২৪ জুন ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

পঞ্চগড়ে সুপারি চাষীদের মুখে হাসি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২৪, ২০২১ ৪:২০ অপরাহ্ণ

লিহাজ উদ্দিন, পঞ্চগড়: উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন সুপারির চাষ বাড়ছে। গেরস্তবাড়িতে অতিথি এসে যদি খালি মুখে চলে যায়, তাহলে গেরস্তের অমঙ্গল হতে পারে। তাই অতিথিকে অন্য কিছু খাওয়ানো হোক বা না হোক, পান-সুপারি অন্তত খাওয়াতে হবে। এই প্রথা মানতে বাড়িতে বাড়িতে যুগ যুগ ধরে কৃষকেরা কমবেশি সুপারি চাষ করে আসছেন।

তবে বর্তমানে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের কৃষকেরা শুধু অতিথি আপ্যায়ন বা নিজেদের পান খাওয়ার জন্য নয়, বরং বাণিজ্যিকভাবেই সুপারির চাষ করছেন। এখন প্রতিদিনই স্থানীয় বাজারগুলোতে বিক্রি হচ্ছে লাল রঙের পাকা সুপারি। এবার ভালো ফলন হয়েছে, দামটাও বেশ ভালো। এতে ভীষণ খুশি পঞ্চগড়ের সুপারিচাষিরা।

পঞ্চগড়ে বাণিজ্যিকভাবে উৎপাদিত সুপারি কিনে ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। ফলে স্থানীয় কৃষকদের পাশাপাশি তাঁরাও ভালো মুনাফা করছেন। এভাবে দুই পক্ষ লাভবান হওয়ার সুবাদে দিন দিন এই অঞ্চলে সুপারিবাগানের সংখ্যা ও পরিধি বাড়ছে।
স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, পঞ্চগড় জেলার ৫টি উপজেলায় ৪৪৫ হেক্টর জমিতে ছোট-বড় বিভিন্ন আকারের সুপারিবাগান রয়েছে।

এসব বাগানে গত বছর সুপারি উৎপাদিত হয়েছে ৮ হাজার ৯৭০ মেট্রিক টন। সেটাকে ছাড়িয়ে যাবে চলতি মৌসুমের উৎপাদন।
পঞ্চগড়ের মাটি ও আবহাওয়া সুপারি চাষের জন্য অত্যন্ত উপযোগী। এ কারণেই এখানকার সুপারি আকারে বড় ও সুস্বাদু হয়। সারা দেশে এই সুপারির চাহিদা রয়েছে। দামও ভালো।

চৈত্র, বৈশাখ ও জ্যৈষ্ঠ—এই তিন মাস হলো সুপারির মৌসুম। বসতবাড়ির আশপাশে, চা-বাগানে ও উঁচু জমিতে সুপারির চারা লাগানোর আড়াই থেকে তিন বছরের মধ্যেই ফলন দিতে শুরু করে। বছরে এক-দুবার গোবর সার আর সেচ দেওয়া ছাড়া তেমন কোনো পরিচর্যা করতে হয় না। সুপারির ফলন ও দাম—দুটোই ভালো হয়ে থাকে। অর্থকরী এই ফসল বিক্রি করে পঞ্চগড় জেলার কৃষকেরা অন্যান্য কৃষিপণ্য আবাদ ও পারিবারিক খরচ মেটান।

মৌসুমের শুরু থেকেই দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা পঞ্চগড়ে এসে সুপারি কিনে নেন। স্থানীয় ব্যবসায়ীরা কেউ কেউ আবার বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে সুপারি কিনে তা মাটিতে খাল করে পুঁতে বা পানিতে ভিজিয়ে রাখেন। পানিতে পচানো ওই সুপারি (মজা সুপারি) শ্রাবণ-ভাদ্র মাসে বেশি দামে বিক্রি করেন তাঁরা।

বর্তমানে পঞ্চগড় জেলার ছোট-বড় প্রায় সব বাজারেই চলছে সুপারির জমজমাট বেচাকেনা। উল্লেখযোগ্য বাজারগুলোর মধ্যে রয়েছে জালাসী বাজার, হাঁড়িভাসা হাট, টুনির হাট, ভাউলাগঞ্জ হাট, জগদল হাট, ঝলইহাট, ফকিরগঞ্জ বাজার, ভজনপুর বাজার, ময়দানদিঘি বাজার, বোদা বাজার ইত্যাদি।

এদিকে কৃষি বিভাগ সুপারি উৎপাদনের হিসাব করে মেট্রিক টনে। তবে কৃষকেরা হিসাব করেন পণ ও কাহন হিসেবে। স্থানীয় বাজারগুলোতে সুপারি বিক্রি হয় পণ হিসেবে। প্রতি ২০ হালি (৮০টি) সুপারিতে এক পণ হয়। আর ১৬ পণ সুপারিতে হয় এক কাহন। পঞ্চগড়ের বিভিন্ন হাটবাজারে বর্তমানে প্রতি কাহন পাকা সুপারি মানভেদে বিক্রি হচ্ছে সাড়ে চার হাজার থেকে আট হাজার টাকায়। এতে প্রতি পণের দাম পড়ে ৪০০ থেকে ৫০০ টাকা।

গত বছর প্রতি পণ সুপারি সর্বোচ্চ আড়াই শ টাকায় বিক্রি করেছি। অথচ এবার প্রতি পণ বড় পাকা সুপারি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এভাবে দাম পেলে সুপারির বাগান আরও বাড়াব।

সুপারিচাষি জালাসী বাজারে কৃষক সলেমান আলী বলেন, ‘আমার এক বিঘা জমিতে সুপারির বাগান আছে। সেই বাগান থেকে প্রতিবছর ২০ থেকে ২৫ কাহন সুপারি পাই। এবারও বাগানে ফলন ভালো হয়েছে। বাজারেও দাম ভালো। গত বছর প্রতি পণ সুপারি সর্বোচ্চ আড়াই শ টাকায় বিক্রি করেছি। অথচ এবার প্রতি পণ বড় পাকা সুপারি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এভাবে দাম পেলে সুপারির বাগান আরও বাড়াব।’

জালাসী বাজারে ব্যবসায়ী আব্দুল কাদের জানান, তাঁরা পঞ্চগড় জেলার বিভিন্ন বাজার থেকে সুপারি কিনে ঢাকা, নোয়াখালী, ময়মনসিংহ, কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় পাঠান। প্রতি কাহন সুপারি মানভেদে সাড়ে চার হাজার টাকা থেকে আট হাজার টাকায় কিনছেন। তা বস্তায় ভরে বাইরের কোনো জেলায় পাঠাতে প্রায় ২০০ টাকা খরচ হয়। প্রতি বস্তায় (দুই কাহন) ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত লাভ হয়। তিনি বলেন, ‘এবার বাজারে দাম বেশি হওয়ায় কৃষকের যেমন লাভ হচ্ছে, তেমনি আমাদেরও লাভ হচ্ছে।’

ময়মনসিংহের ব্যবসায়ী মফিজার বলেন, ‘পঞ্চগড়ের সুপারি আকারে বড়, স্বাদও ভালো। আমরা কয়েক বছর ধরে পঞ্চগড় থেকে সুপারি কিনে নিয়ে যাই। তবে কয়েক বছরের তুলনায় এবার দাম বেশি। গত বছর যে সুপারি আমরা ২০০ টাকা পণ দরে কিনেছি, তা এবার ৫০০ টাকায় কিনতে হচ্ছে। সুপারি এলাকায় নিয়ে পানিতে ভিজিয়ে রাখব। প্রায় দুই মাস পর মজা সুপারি হিসেবে বিক্রি করব।’

পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পঞ্চগড়ের মাটি ও আবহাওয়া সুপারি চাষের জন্য অত্যন্ত উপযোগী। এ কারণেই এখানকার সুপারি আকারে বড় ও সুস্বাদু হয়। সারা দেশে এই সুপারির চাহিদা রয়েছে। দামও ভালো। সে জন্য পঞ্চগড়ের কৃষকেরা এখন শুধু বাড়ি ও চা-বাগানের চারপাশেই নয়, এমনকি জমির আইলেও সুপারির চাষ করছেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

“ফোটন বেস্ট কাস্টমার কেয়ার” অর্জন করেছে এসিআই মটরস

‘টফি স্টার সার্চ’-এর বিচারক হিসেবে যুক্ত হলেন তিন তারকা

জাতীয় কন্যাশিশু দিবসে প্রধানমন্ত্রীর বাণী

বার্জারের সাথে নুসরাত ফারিয়া

র‌্যাবের অভিযানে ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার ভোজ্য তেল জব্দ

প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন

ঘূর্ণিঝড় সিত্রাং : জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত

নোয়াখালীর সেনবাগে থানায় অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত

শ্রমিক-মালিক সুসম্পর্ক রেখে উৎপাদন বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

শেষ হলো বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের কন্ঠস্বর পরীক্ষা-২০২৪