300X70
বুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৯:১৪ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির সাথে সাক্ষাত করেছেন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাতে রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী হাছানকে অভিনন্দন জানিয়ে লেখা জাপানের পররাষ্ট্রমন্ত্রী  কামিকাওয়া ইয়োকোর পত্রটি হস্তান্তর করেন।

বৈঠকে বাংলাদেশের উন্নয়নে জাপানের অমূল্য অবদান রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাপানের উন্নয়ন প্রক্রিয়ার প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়েছিলেন এবং এ দেশের উন্নয়নে তা অনুসরণ করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দুই দেশের পারস্পরিক সমৃদ্ধি বৃদ্ধিতে জাপানের সঙ্গে সহযোগিতা জোরদার করতে চায়, জানান মন্ত্রী।

রাষ্ট্রদূত ইওয়ামা জানান, তার দেশের সহায়তায় নির্মীয়মাণ মাতারবাড়ী পাওয়ার স্টেশনের প্রথম প্ল্যান্ট নির্মিত হয়েছে, দ্বিতীয় প্ল্যান্ট চলতি বছরেই শেষ হবে। চট্টগ্রাম থেকে মাতারবাড়ি পর্যন্ত সড়ক প্রকল্পও যথাসময়ে শেষ হবে।

জাপানের সঙ্গে প্রস্তাবিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিটি বাংলাদেশ দ্রুত সম্পন্নে আগ্রহী জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান রাষ্ট্রদূতকে বলেন, চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প নগরসহ একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে। তিনি নব্বইয়ের দশকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ নির্মাণে জাপানের সহায়তার কথা উল্লেখ করেন এবং টার্মিনাল-২ নির্মাণেও জাপানকে আহবান জানান।

বৈঠকে রোহিঙ্গা নিয়ে মন্ত্রী বলেন, যত তাড়াতাড়ি সম্ভব রোহিঙ্গাদের  মিয়ানমারে প্রত্যাবাসনে আমরা জাপানের অব্যাহত সহায়তা কামনা করি এবং রোহিঙ্গাদের জন্য যেখানে আন্তর্জাতিক সহায়তা অনেক কমেছে সেখানে জাপানের অব্যাহত সহায়তার জন্য ধন্যবাদ জানাই।

অর্থনীতির উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে রপ্তানি বহুমুখীকরণে গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,  রপ্তানি থেকে আয় বাড়াতে এবং অর্থনীতির উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে রপ্তানি বহুমুখীকরণের ওপর বিশেষ  গুরুত্ব দিতে হবে। তৈরি পোষাক, ওষুধ পণ্য, প্লাস্টিক, চামড়া, পাটজাত পণ্য, জাহাজ নির্মাণ এবং দক্ষ জনশক্তিকে রপ্তানি বহুমুখীকরণের জন্য ফোকাস করার কয়েকটি ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন তিনি।

বুধবার দুপুরে রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)  মিলনায়তনে ‘অর্থনৈতিক বৈচিত্র্য ও বৈশ্বিক বাজার: বাংলাদেশের সুযোগ ও অগ্রগতি’ (Economic Diversification and Global Market: Bangladesh’s Opportunities and Way Forward)
শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে আমসহ কৃষিপণ্য রপ্তানি বাড়ানোর অনেক সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবসহ একাধিক ফ্রন্টের চ্যালেঞ্জ সত্ত্বেও গত ১৫ বছরে বাংলাদেশ অসাধারণ উন্নতি করেছে। এটা শুধু জাদু নয়, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ভূ-রাজনৈতিক বিষয়গুলোতে গুরুত্ব দিচ্ছে এবং ভূ-রাজনৈতিক দৃশ্যপট বিকশিত হচ্ছে। তিনি বলেন, এই পরিস্থিতি সুযোগ এবং চ্যালেঞ্জ উভয়ই তৈরি করে এবং সরকার বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিচ্ছে।

বিআইএসএসের চেয়ারম্যান রাষ্ট্রদূত এএফএম গাউসুল আজম সরকারের মডারেশনে সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক সাবেক প্রধান সমন্বয়কারী  মোঃ আবুল কালাম আজাদ, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিদেশি রাষ্ট্রদূত, দেশের সাবেক রাষ্ট্রদূতদের অংশ নেওয়া সেমিনারে বিআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল আবু বকর সিদ্দিক খান স্বাগত বক্তব্য রাখেন ও গবেষণা পরিচালক ড. মাহফুজ কবিরের মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

আলোচনায় অংশ নেন প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ; ডঃ মোঃ দ্বীন ইসলাম, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ডক্টর মুহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়;  বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. রোজানা রশীদ প্রমুখ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আট ঘণ্টা আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন

চুলের সমস্যা দূর করতেও দারুণ সাহায্য করে করলা

টেকেরহাটে ইউসিবির ২২৯তম শাখা উদ্বোধন

সৌদি আরবে ঈদুল আজহা ২০ জুলাই

সীমান্ত থেকে দেশের ভেতরে ১০ মাইল ‘বিজিবি সম্পত্তি’ ঘোষণার পরামর্শ

অনলাইনে রাজস্ব আদায়ে নগদের সাথে সমঝোতা স্মারক সই ডিএনসিসির

সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ড্রাইভিং লাইসেন্স ও ক্যাটাগরি ছাড়া গাড়ি চালালেই জেল-জরিমানা

প্রধানমন্ত্রী আমিরাত সফরে যাচ্ছেন ৮ মার্চ

প্রধানমন্ত্রী আমিরাত সফরে যাচ্ছেন ৮ মার্চ

শীতলক্ষ্যায় জাহাজে অগ্নিকাণ্ড : আরও ২ জনের মৃত্যু