300X70
রবিবার , ১২ ডিসেম্বর ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বহুতল ভবনে আগুন, দগ্ধ ৩

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১২, ২০২১ ১২:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাজধানীর বাংলা মোটরে বহুতল একটি ভবনে আগুন লেগে অন্তত ৩ জন দগ্ধ হয়েছেন। আর কে টাওয়ার নামে দশতলা ওই ভবনের সাততলায়

গতকাল শনিবার দুপুর ১২টার দিকে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট, পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলে।

আগুনে ভবনটির সাততলায় কর্মরত বেসরকারি একটি প্রতিষ্ঠানের তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। দগ্ধরা হলেন মামুন খান (৩২), মানিক ফকির (২০) ও তাফসির মিয়া (২৬)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন গণমাধ্যমকে জানান, আগুনে মামুনের শরীরের ৩৪, তাফসিরের ৭ ও মানিকের ২ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে মামুনের অবস্থা আশঙ্কাজনক। তাকে ইনস্টিটিউটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাসফির ও মানিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আগুন লাগা আর কে টাওয়ারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীরা জানান, দুপুর ১২টার দিকে ভবনটির সাততলায় আগুন দেখতে পান তারা। এরপর হুড়মুড় করে সিঁড়ি দিয়ে নিচে নামেন তারা। আশপাশের লোকজন সেখানে জড়ো হয়ে আগুন আগুন বলে চিৎকার করতে থাকেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। ভবনটির নিচতলা ও তিনতলায় সিরামিকের বিভিন্ন দোকান রয়েছে। এ ছাড়া পাঁচতলায় ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করা কিছু প্রতিষ্ঠান আছে। ভবনটির ছয় ও সাততলায় শিশুদের খেলনা ও ইলেকট্রিক যন্ত্রপাতির গুদাম ছিল। যেগুলোর অধিকাংশই আগুনে পুড়ে গেছে।

আর কে টাওয়ারের সাততলার রাবেয়া এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের হিসাব কর্মকর্তা আবু সাঈদ জানান, আগুন লাগার সময় তারা তিনজন অফিসে কাজ করছিলেন। দুপুর ১২টার দিকে হঠাৎ করেই তারা অফিসে ধোঁয়া দেখতে পান। একই সময় আগুন আগুন চিৎকার শুনে নিচে নেমে যান। তার ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন ও মেইনটেইন্যান্স) দেবাশীষ বর্ধন বলেন, ‘আর কে টাওয়ারে আগুন লাগার খবর পাওয়ার প্রায় ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে আমাদের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দেয়। পরে আরও তিনটি ইউনিট যুক্ত হয়ে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পরবর্তী সময়ে বিকেল ৪টার দিকে সম্পূর্ণ নিভিয়ে ফেলি।’

তিনি জানান, আগুনে ভবনটির সাততলার একটি প্রতিষ্ঠানের তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে ভবনের অন্যান্য তলার লোকজন সিঁড়ি দিয়ে নিরাপদে বের হয়ে যান।

উপপরিচালক দেবাশীষ বর্ধন আরও বলেন, ‘প্রাথমিকভাবে মনে হয়েছে সাততলার ফ্লোরটিতে গৃহস্থালির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতির গোডাউন ছিল, সেখান থেকে অনলাইনের মাধ্যমে বেচাবিক্রি করতেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা। এসব যন্ত্রপাতি পরীক্ষার জন্য বিদ্যুৎ ব্যবহার করা হতো। আমরা ধারণা করছি, ইলেকট্রিক যন্ত্রপাতি পরীক্ষার সময় বৈদ্যুতিক শর্টসার্কিটের ঘটনা ঘটে। সেখান থেকেই আগুন লাগে। সাততলার ফ্লোরেই আগুন সীমাবদ্ধ ছিল, যার কারণে অনেক প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে। ওই ফ্লোরে প্লাস্টিকের বিভিন্ন সামগ্রীও ছিল, যেগুলো আগুনে ভস্মীভূত হয়েছে।’

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

শেখ হাসিনা মানেই সমৃদ্ধ বাংলাদেশ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

সাঙ্গু গ্যাস ফিল্ডের মালামাল চুরির সময় ১৬ জন আটক

এখনো উঠছে ধোঁয়া

বিষণ্ণ সময়ের সাতকাহন

৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম মহানগর ও সিরাজগঞ্জ জেলা যুবলীগের কমিটি ঘোষণা

বিএসএমএমইউতে বৃহত্তর কুমিল্লার ইফতার মাহফিল অনুষ্ঠিত

শিশু অপহরণ মামলা: লোপা ও তার মেয়ের বিরুদ্ধে চার্জশিট দাখিল

‘এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো বিকাশ

সমাজের জন্য অনুসন্ধানী রিপোর্টিং প্রয়োজন : তথ্যমন্ত্রী