300X70
শনিবার , ১২ নভেম্বর ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বিএনপি বাংলাদেশকে জঙ্গী রাষ্ট্রের দিকে নিয়ে যেতে চায়: হানিফ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১২, ২০২২ ৮:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, ২০০১ থেকে ২০০৬ সালে রাষ্ট্র ক্ষমতায় থাকতে বিএনপি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। বাংলাদেশ বিশ্বে দুর্নীতিতে পরপর পাঁচবার এক নম্বর রাষ্ট্র হিসেবে চিহ্নিত হয়েছে। জঙ্গীবাদের দেশ বানিয়েছিল। এখন বিএনপি নেতারা বলছে- টেক ব্যাক বাংলাদেশ। তারা বাংলাদেশকে আবারও জঙ্গীবাদের রাষ্ট্রের দিকে নিয়ে যেতে চায়। কিন্তু বাংলাদেশকে পিছনে নিয়ে যাওয়ার সুযোগ নেই।

শনিবার (১২ নভেম্বর) দুপুর ২টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, বাংলাদেশের মানুষ বিএনপির নেতৃত্বে অন্ধকারের দিকে যেতে চায় না। শেখ হাসিনা অন্ধকারে তলিয়ে যাওয়া দেশকে আলোয় উদ্ভাসিত করেছেন। শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। বৈশ্বিক সংকটের মধ্যেও গত ১০ মাসে ৩৬ বিলিয়ন ডলার রফতানি হয়েছে। সংকট মেকাবেলা করে শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত রাষ্ট্র ক্ষমতায় থাকতে বাংলাদেশ ছিল হতাশা, ব্যর্থতার রাষ্ট্র। বিবিসি এক প্রতিবেদনে বলেছে, বিএনপি ক্ষমতায় থাকতে তারেক রহমান ১২৫টি জঙ্গীগোষ্ঠীকে পৃষ্টপোষকতা করেছিল। তারা বাংলাদেশকে উগ্র, মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছিল। এই বিএনপি-জামায়াত নিজেরা রাষ্ট্র ক্ষমতায় থাকতে কোনো উন্নয়ন করেনি বরং দেশকে পিছিয়ে নিয়েছে। এখন আবার পিছনে নেয়ার ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ পিছনে ফিরে যেতে চায় না।

হানিফ বলেন, বিএনপি নেতারা শ্লোগান দেন ‘টেক ব্যাক বাংলাদেশ’। বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকতে দেশের মানুষের মাথাপিছু আয় ছিল ৬০০ ডলারের নিচে। আজ মাথাপিছু আয় ২৯০০ ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ চরম দরিদ্র দেশ থেকে আজ উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে।

বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন দেখতে চায় না উল্লেখ করে আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, শেখ হাসিনার নেতত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত আয়ের দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ কাজ করছে। বিশ্বের অর্থনীতিবিদরা বলছেন, দেশের উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে ২০৩১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হবো। ঠিক এই সময়ে একাত্তরের পরাজিত শক্তি জামায়াত, তাদের দোসর বিএনপি দেশের উন্নয়ন-অগ্রগতি বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি। সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদীর চৌধুরী এমপি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট কামরুল ইসলাম এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আব্দুস সবুর ও কেন্দ্রীয় সদস্য পারভীন সুলতানা কল্পনা।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি, কাপ্টেন অব. এবি তাজুল ইসলাম এমপি, বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি, এবাদুল করিম বুলবুল এমপি ও সংরক্ষিত মহিলা আসনের উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

অবিলম্বে পদক্ষেপ না নিলে জলবায়ু পরিবর্তনে বিপর্যয় বাড়তেই থাকবে: মেয়র আতিক

জয়ের নেতৃত্বের অপেক্ষায় আগামীর বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ঈশ্বরগঞ্জে তিন বছরের শিশু খুন, বড় বোন গ্রেফতার

টেকনাফে ১ লক্ষ পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারী আটক

সাম্প্রদায়িক অপশক্তি বিনাশে সরকার বদ্ধপরিকর : ড. হাছান মাহমুদ

ইতিহাস গড়ে জিততে হবে বাংলাদেশকে

রাজধানীর গেন্ডারিয়া ও ওয়ারিতে ৯০০ লিটার চোলাই মদসহ ৪ জন গ্রেফতার

বাউবিতে “কিওয়ার্ডের ক্রম গুরুত্ব: মানসম্পন্ন গবেষণা ও দ্রুত প্রকাশনায় সহায়ক পদ্ধতি” শীর্ষক সেমিনার

আজ মাইকেল মধুসূদন দত্তের ১৪৮তম প্রয়াণ দিবস

চতুর্থ শিল্প বিপ্লবে শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিশ্বের সাথে : তথ্যমন্ত্রী