300X70
বৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বিএসএমএমইউয়ে স্পোর্টস মেডিসিন ক্লিনিক উদ্বোধন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ১২, ২০২৩ ৯:০৫ অপরাহ্ণ

দেশেই খেলোয়ারদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসা, জটিল জটিল অপারেশনসহ সর্বাধুনিক চিকিৎসা সেবা প্রদান করা হবে


বাঙলা প্রতিদিন ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং বাংলাদেশ এসোসিয়েশন অফ স্পোর্টস মেডিসিনের যৌথ আয়োজনে ক্রীড়াবিদ এবং ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সার্বিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষে বিশেষায়িত স্পোর্টস মেডিসিন ক্লিনিকের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় (১২ অক্টোবর ২০২৩) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অফ স্পোর্টস মেডিসিনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ ক্লিনিকের যাত্রা শুরু করা হয়। এই ক্লিনিক প্রতি শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বি-ব্লকের নিচ তলায় ফিজিক্যাল মেডিসিন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ ক্লিনিকের শুভ উদ্বোধন করেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এ্যাসোসিয়েশন অফ স্পোর্টস মেডিসিনের সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান ধন্যবাদ জ্ঞাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ সালেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ এসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিনের মহাসচিব ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মোঃ আলী ইমরান।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বলে, দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এটি ক্রীড়াঙ্গনের জন্য এক অনন্য মাইলফলক। এর মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদের সকল ফেডারেশনকে একই ছাতার নিচে নিয়ে এসে ক্রীড়াবিদদের চিকিৎসা সহায়তা দিতে পারবে। বিএসএমএমইউ ও বাংলাদেশ এসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই ক্লিনিকের কার্যক্রম ও পরিসর বৃদ্ধি করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে।

তিনি জানান, বাংলাদেশেই খুব শিগগিরই ডোপ টেস্টের ব্যবস্থা হবে। মোঃ জাহিদ আহসান রাসেল আরো বলেন, বর্তমান সরকারের ২০১৯-২০২৩ মেয়াদে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে মাননীয় প্রধানমন্ত্রী ৫০ কোটি টাকার সিড মানি প্রদান করেছেন। আমরা এ ফাউন্ডেশন থেকে প্রথমবারের মতো ক্রীড়া সম্মানী ভাতা চালু করেছি। চলতি বছর থেকে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি চালু করেছি। অস্বচ্ছল ও দুঃস্থ ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের চিকিৎসা সহায়তা প্রদান অব্যাহত আছে।

সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, এ বিশেষায়িত স্পোর্টস ক্লিনিক থেকে খেলোয়ারদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসা, জটিল জটিল অপারেশনসহ সর্বাধুনিক চিকিৎসা সেবা প্রদান করা হবে। ভবিষ্যত স্পোটর্স মেডিসিনের উপর উচ্চতর ডিগ্রি চালু করা হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় বিশেষজ্ঞ তৈরি করা হবে।

উপাচার্য তাঁর বক্তব্যে পদ্মাসেতু বাস্তবায়ন ও পদ্মা সেতুতে দক্ষিণ বঙ্গের সাথে রেল সংযোগ চালু করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেন, স্বপ্নের পদ্মা সেত চালু হওয়ায় দক্ষিণ বাংলার মানুষের যে কত বড় উপকার হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ এসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিন দেশে ১৯৮২ সাল থেকে কাজ করছে।

বাংলাদেশের জাতীয় পর্যায়ের খেলোয়াড়বৃন্দ ভালো চিকিৎসার সুযোগ পেলেও তৃণমূল থেকে শুরু করে অন্যান্য পর্যায়ের ক্রীড়াবিদরা প্রায়শই সঠিক চিকিৎসা বা পরামর্শ পান না। আবার অনেক খেলোয়াড় চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যায়। এসব সংকট দূর করা এবং সঠিক চিকিৎসা পরামর্শ প্রদানের মাধ্যমে সব পর্যায়ের খেলোয়াড় এবং খেলাধুলার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের সুচিকিৎসা প্রদান করাই এই স্পোর্টস মেডিসিন ক্লিনিকের উদ্দেশ্য।

 

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিউমার্কেট সিটি কমপ্লেক্সে চুরির ঘটনায় চোরাই টাকা উদ্ধারসহ গ্রেফতার ১

আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

গ্রাহকদের সীমাহীন বিনোদন দিতে গ্রামীণফোন ও চরকির পার্টনারশিপ

রমজানকে সামনে রেখে মাছ, মাংস, দুধ, ডিমের মূল্য অস্বাভাবিক করা যাবে না :মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

কলা চাষে স্বাবলম্বী হচ্ছে মধুপুর গড়াঞ্চলের কৃষকেরা

পয়োনিষ্কাশন ব্যবস্থাপনা নিয়ে নগরবাসীকেও ভাবতে হবে: ডিএনসিসি মেয়র

মায়ের সামনে মেয়েকে ধর্ষণের দায়ে ৩ জনের ফাঁসি

উৎপাদন খরচ কমিয়ে সাশ্রয়ীমূল্যে ডিম ও মুরগি ভোক্তার কাছে পৌঁছাতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

একুশে গ্রন্থমেলায় পিতা-পুত্রের আট গ্রন্থ

মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামীকে ঢাকার দোহার থানা হতে গ্রেপ্তার