300X70
বৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বিশ্বের ১০০ দেশ অংশ নিচ্ছে ঢাকার মাসব্যাপী ১৯তম এশীয় চারুকলা প্রদর্শনীতে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ৮, ২০২২ ২:১৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিষ্ঠিত বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিগত ৪০ বছর ধরে এশিয়ার সর্ববৃহৎ শিল্পযজ্ঞ এশিয়ান আর্ট বিয়েনাল আয়োজন করে আসছে।

প্রদর্শনীটি এখন বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। গত ২০১৮ সালে অনুষ্ঠিত আয়োজনে বিশ্বের ৬৮টি দেশ অংশগ্রহণ করেছে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে বিশ্বের ১০০টি দেশকে নিয়ে এই আয়োজনটি করার স্বপ্ন ছিল আমাদের সকলের। আনন্দের সাথে জানাচ্ছি আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের ১১৪টি দেশের ৪৯৩ জন শিল্পী এবারের শিল্পযজ্ঞে অংশগ্রহণ করছেন।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি শুদ্ধ সংস্কৃতির উন্নয়ন, প্রসার এবং বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ১৯৭৪ সালের ১৯শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বঙ্গবন্ধুর স্বপ্নকে লালন করা এ দেশের শিল্পযোদ্ধাদের সাথে নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে প্রচার-প্রসার এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বিভিন্ন জাতীয়-আন্তর্জাতিক প্রদর্শনী ও অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সরব করে রেখেছে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগ সূচনালগ্ন থেকে চারুকলা বিষয়ক বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনী (উল্লেখযোগ্য: দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী, জাতীয় চারুকলা প্রদর্শনী, নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী, জাতীয় ভাস্কর্য প্রদর্শনী, জাতীয় আলোকচিত্র প্রদর্শনী প্রভৃতি) আয়োজন করে আসছে।

“দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ”, বিগত ৪ দশক ধরে বিরতিহীনভাবে আয়োজনকৃত এশিয়া মহাদেশের প্রাচীনতম মর্যাদাপূর্ণ একটি আন্তর্জাতিক চারুকলা উত্‌সব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি গর্বের সাথে এই আন্তর্জাতিক চারুকলা উৎসবের আয়োজন করে আসছে। মূলত সমকালীন শিল্পকলাকে প্রদর্শনীর মাধ্যমে শিল্পপ্রেমী দর্শক ও সংগ্রাহকদের নিকট সুপরিচিত করে তোলার লক্ষ্যে দ্বিবার্ষিক ভিত্তিতে এই আন্তর্জাতিক চারুকলা উৎসব আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।

দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ” এ দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক শিল্পকর্মসমূহ যেমন–চিত্রকলা, ছাপচিত্র, আলোকচিত্র, ভাস্কর্য, স্থাপনাশিল্প ও নতুন মাধ্যমের শিল্পকর্ম প্রদর্শিত হয়ে থাকে। দেশি-বিদেশি চারুশিল্পীগণ এই সকল শিল্পকর্মের মাধ্যমে তাঁদের সমকালীন চিন্তা-ভাবনাকে দর্শকদের সামনে তুলে ধরেন। প্রদর্শনী উপলক্ষ্যে দেশি-বিদেশি শিল্পী, শিল্পসমালোচক, জুরি, পর্যবেক্ষকদের অংশগ্রহণে একটি নির্দিষ্ট থিম নিয়ে দুই দিনব্যাপী সেমিনারের আয়োজন করা হয়।

প্রদর্শনী উপলক্ষ্যে দেশি-বিদেশি চারুশিল্পীদেরকে প্রদর্শনীর বিভিন্ন আয়োজনের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে আতিথেয়তা জানিয়ে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়। আয়োজনসমূহের মধ্যে রয়েছে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান, মাসব্যাপী প্রদর্শনী, আন্তর্জাতিক সেমিনার, নৌভ্রমণ, বিভিন্ন ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন, আর্টক্যাম্প, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজ প্রভৃতি যেখানে অংশগ্রহণ করে বিদেশি অতিথিগণ।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ ৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি ২০২৩ মাসব্যাপী ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উল্লেখ্য যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্‌যাপনকে কেন্দ্র করে প্রদর্শনীর জাতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামে উৎসর্গ করা হয়েছে।

সে প্রেক্ষিতে প্রদর্শনীতে বিশ্বের ১০০টি দেশের অংশগ্রহণের লক্ষ্যমাত্রা নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে বিশ্বের ১২৫ দেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বরাবর, সচিব মহোদয়ের পক্ষ থেকে বাংলাদেশে অবস্থিত বিদেশি সকল দূতাবাসের সম্মানিত রাষ্ট্রদূতগণ বরাবর এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পক্ষ থেকে বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসসমূহের সম্মানিত রাষ্ট্রদূতগণ বরাবর আমন্ত্রণপত্র প্রেরণ করা হয়েছে।

প্রদর্শনীর কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নীতি নির্ধারণ, পরামর্শ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার লক্ষ্যে ১টি জাতীয় কমিটি ও ১টি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে প্রদর্শনীতে অংশগ্রহণের নিমিত্ত বাংলাদেশসহ ১১৪টি দেশের খ্যাতনামা শিল্পীরা তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন। তন্মধ্যে বাংলাদেশি শিল্পী হলেন ১৪৯ জন এবং বিদেশি শিল্পী হলেন ৩৪৪ জন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ ডিসেম্বর ২০২২ এই প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সদয় সম্মতি প্রদান করেছেন ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী
উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়
বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা
ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?
সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন
হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে
এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬
স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী
সুদিন ফিরছে ৫ লাখ বেকারের
যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী
একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২
ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প
২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা
হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা
মে দিবস যখন শ্রমিকের বোঝা
চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
তারেক রহমানের আস্থার বৃত্তে এক মার্জিত মুখ আতিকুর রহমান রুমন
স্থানীয় সরকার নির্বাচন: জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন, জিততে হবে নিজ যোগ্যতায়
প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী

উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?

সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন

হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

সুদিন ফিরছে ৫ লাখ বেকারের

যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী

একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প

২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা

হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

মে দিবস যখন শ্রমিকের বোঝা

ছয় ঘণ্টার পূর্বাভাস: আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ

চেতনানাশক খাইয়ে ধর্ষণের পর নারী মেম্বরকে হত্যা করেন লতিফ

আইন-বিধি মেনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে হবে : তথ্য সচিব

ইলিশ সম্পদের উন্নয়ন বাধাগ্রস্ত করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’

ব্রিটিশ রাজদণ্ডের ‘বড় হীরাটি’ ফেরত চায় দক্ষিণ আফ্রিকা

শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের ব্যাংকিং পার্টনার হিসেবে প্রাইম ব্যাংকের সাথে চুক্তি করলো বঙ্গ

১৫তম জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক ঢাকা সেন্ট্রাল, ইস্ট ও ৬ টি করপোরেট শাখার শরী‘আহ পরিপালন বিষয়ক ওয়েবিনার

সততার অনন্য নজীর

দক্ষিণ কেরাণীগঞ্জে ১০০৩ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার