300X70
শুক্রবার , ১৮ নভেম্বর ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ব্র্যাক ইউনিভার্সিটির সাথে ‘উদ্যোক্তা ১০১’ কার্যক্রম শুরু করেছে ব্র্যাক ব্যাংক

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১৮, ২০২২ ৯:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে শুধুমাত্র নারীদের জন্য ব্র্যাক ব্যাংক-এর উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি ‘উদ্যোক্তা ১০১’-এর ক্লাস শুরু হয়েছে।

দেশের প্রথম পূর্ণাঙ্গ উদ্যোক্তা এক্সিলারেটর প্রোগ্রাম ‘উদ্যোক্তা ১০১’ হলো ব্র্যাক ইউনিভার্সিটি-এর অধীনে ব্যাংকের নারী ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’-এর একটি অনন্য উদ্যোগ।

ব্র্যাক ইউনিভার্সিটি এবং ব্র্যাক বিজনেস স্কুল এই উদ্যোগের শিক্ষা ও প্রশিক্ষণ পার্টনার। ব্যবসা টিকিয়ে রাখা এবং প্রসারণে সহায়তা করতে, সম্ভাবনাময় মহিলা ব্যবসায়ীদের ব্যবসা ব্যবস্থাপনা এবং উদ্যোক্তা দক্ষতা উন্নত করাই এই নিবিড় প্রশিক্ষণের লক্ষ্য। এটি ভবিষ্যৎ নারী উদ্যোক্তাদের ব্যবসায় সফল হতে সাহায্য করবে।

১২ নভেম্বর ২০২২ ব্র্যাক ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক-এর হেড অব উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ অ্যান্ড আগামী স্টুডেন্ট ব্যাংকিং সার্ভিসেস মেহরুবা রেজা এবং হেড অব উইমেন অন্ট্রপ্রনার সেল, এসএমই ব্যাংকিং ডিভিশন খাদিজা মরিয়ম। ব্র্যাক বিজনেস স্কুল থেকে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল হক, অ্যাসিস্ট্যিান্ট প্রফেসর ড. একরামুল ইসলাম এবং অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড রিসার্স ডিরেক্টর ড. সৈয়দ মাহবুবুর রহমান।

১৩ সপ্তাহের এই প্রশিক্ষণটি ঢাকার মহাখালীতে ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রতি শনিবার তিন ঘণ্টাব্যাপী পরিচালিত হবে। ব্যবসা গড়ে তোলা, টিকিয়ে রাখা এবং প্রসারণে হাতে-কলমে অভিজ্ঞতা প্রদানের জন্য কোর্সটি শ্রেণীকক্ষ এবং বাইরের পরিবেশে পরিচালিত হবে।

তিন মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে উদ্যোক্তারা বিজনেস প্ল্যান, রেকর্ড কিপিং, অ্যাকাউন্টিং-এর পাশাপাশি ট্যাক্সেশন, কমপ্লায়েন্স, এইচআর ম্যানেজমেন্ট, অপারেশনস অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ই-বিজনেস, এক্সপোর্ট-ইমপোর্ট ম্যানেজমেন্ট এবং ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় দিকগুলি সম্পর্কে গভীরভাবে আলোচনা করবেন। ব্র্যাক বিজনেস স্কুলের বিশেষজ্ঞ ফ্যাকাল্টি এবং ব্র্যাক ব্যাংক-এর সিনিয়র ব্যাংকারদের অধীনে এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হবে।

‘উদ্যোক্তা ১০১’ এর অধীনে, ব্র্যাক ব্যাংক এবং ব্র্যাক ইউনিভার্সিটি প্রতি বছর ৩০ জন শিক্ষার্থী সহ চারটি ব্যাচের প্রশিক্ষণ পরিচালনা করবে। কোর্স ফি’র ৮০% বহন করবে ব্র্যাক ব্যাংক এবং রিসোর্স পার্সন্স, মডিউল, রিসার্চ এবং লজিস্টিক প্রদান করবে ব্র্যাক ইউনিভার্সিটি।

প্রোগ্রাম শেষে, প্রতিটি অংশগ্রহণকারীকে তহবিলের জন্য একটি বিজনেস কেস এবং পিচ প্রস্তুত করে উপস্থাপন করতে হবে একটি বিচারক প্যানেলের সামনে। তাদের মধ্যে তিনজন বিজয়ীকে দেওয়া হবে বিশেষ পুরস্কার। বিশ্ববিদ্যালয় চত্বরে তিন দিনের একটি মেলায় তারা তাদের পণ্য প্রদর্শনের অনুমতি পাবে, যা তাদের পণ্য এবং পরিষেবা সম্পর্কে সচেতনতা তৈরি এবং বাজারজাতকরণে সহায়তা করবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

শেখ মুজিব আমার পিতা

দেশকে আরও সবুজ করতে হাতিরঝিলে পুনাকে’র সামা‌জিক বনায়ন কর্মসূচি শুরু

শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারাবদ্ধ : স্থানীয় সরকার মন্ত্রী

বঙ্গবন্ধুকে হারিয়ে ৭ বছর নির্বাসিত জীবন না কাটালে দেশকে আরো অনেক কিছু দিতে পারতেন ওয়াজেদ মিয়া

রাজনীতিতে উচ্চমার্গীয় ভাষার ব্যবহার বাড়াতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

এটিএম নিরাপত্তা-সহকর্মীকে সম্মাননা দিল ব্র্যাক ব্যাংক

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়া হবে : কৃষিমন্ত্রী

পরাধীনতার শৃঙ্খলমুক্তির সেই মাহেন্দ্রক্ষণ

স্মার্টফোন অভিজ্ঞতা উন্নত করতে রিয়েলমি নিয়ে আসছে ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি

ইংলিশ প্রিমিয়ার লিগের সব ম্যাচ সরাসরি দেখা যাবে বাংলালিংকের টফিতে