নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রবাড়ীতে র্যাবের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজা এবং ১৭৬ বোতল ফেনসিডিলসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” ¯শ্লোগান সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় আজ শনিবার (২০ মার্চ) দুপুর আড়াই টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজাসহ আওয়াল হোসেন @ কুকু (৩৮) নামে
১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ও নগদ- ৪৬০ টাকা জব্দ করা হয়।
এছাড়া, গতকাল শুক্রবার (১৯ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ অবৈধ ১৭৬ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে ইয়াছিন সরকার অপু (২৮) ও শারমিন আক্তার সাথী (১৯) ।
এসময় তাদের নিকট থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৪১০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ যাত্রবাড়ী থানাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।



































