300X70
শনিবার , ২৫ ডিসেম্বর ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

লঞ্চে অগ্নিকাণ্ড: বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন কেউই শঙ্কামুক্ত নন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ২৫, ২০২১ ১:২৮ অপরাহ্ণ

সংবাদদাতা, ঝালকাঠি:  ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তিদের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার সকালে চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থা প্রসঙ্গে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক সামন্ত লাল সেন গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাটি রাত ৩টায় ঘটেছে। হাসপাতালে আরও কিছু সময় লেগেছে। এই সময়ের মধ্যে পর্যাপ্ত ফ্লুইড পেয়েছে কি না সেটা গুরুত্বপূর্ণ। এগুলোর ওপর পরবর্তী চিকিৎসা নির্ভর করে। আমি বলবো সবাই ক্রিটিক্যাল। আমি কাউকেই শঙ্কামুক্ত বলবো না।’

তিনি বলেন, আমাদের টিম বরিশালে গেছে। ৭ জন চিকিৎসক কাল রাত দেড়টা পর্যন্ত রোগী দেখেছেন। আজ সকাল থেকেও দেখছেন। যদি কোনো রোগীকে ঢাকায় আনার প্রয়োজন হয়, আমরা নিয়ে আসবো। না হলে তাদের সেখানেই চিকিৎসা দেওয়া হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিদগ্ধ ২১ জনকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছিল। তাদের মধ্যে ১৬ জনকে ভর্তি নেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দিয়ে ৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন।

বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১৫ জনের মধ্যে ২ জনকে বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। ১২ জনকে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে। একজনকে পিএইচডিউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মাঝনদীতে লঞ্চটিতে আগুন লাগে। এতে ৪০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেতা অভিষেক চ্যাটার্জি

বাংলাদেশের বিজয় অনিবার্য

এই ঈদে রিয়েলমি স্মার্টফোন কিনে জিতে নিন ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিনসহ অসংখ্য পুরস্কার

মা’কে ফিরে পেতে বাড়ি বাড়ি ঘুরছেন ৩ সন্তান

কারওয়ান বাজারে মোবাইল বিক্রেতাদের মানববন্ধন

দেশবিরোধী বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রোহিঙ্গা তহবিলে নরওয়ের ১০ লাখ ডলার সহায়তার প্রতিশ্রুতি

দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তির রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ ১২ জুন

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে হারানোর দিন আজ