300X70
বুধবার , ২৯ মার্চ ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মেসির হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে আর্জেন্টিনার ৭ গোল

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ২৯, ২০২৩ ১০:৪৭ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি দেশের প্রথম খেলোয়াড় হিসেবে স্পর্শ করলেন আন্তর্জাতিক ফুটবলে গোলের তিন অঙ্ক। সেখানেই না থেমে উপহার দিলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। আগ্রাসী ফুটবলে কিরাসাওকে গোলবন্যায় ভাসালেন কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

বুধবার সকালে সান্তিয়াগো দেল এস্তেরোর মাদ্রে দে সিউদাদেসে প্রীতি ম্যাচে ৭-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। তাদের অন্য চার গোলদাতা নিকোলাস গনজালেস, এনসো ফার্নান্দেস, আনহেল ডি মারিয়া ও গঞ্জালো মনতিয়েল।

ডিসেম্বরে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জয়ের পর এ মাসেই প্রথম মাঠে নামে লিওনেল স্কালোনির দল। গত শুক্রবার পানামাকে ২-০ গোলে হারানোর পর এবার তারা প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি। ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই নিশ্চিত গোলের সুযোগ নষ্ট হয় আর্জেন্টিনার। ডান দিক থেকে সতীর্থের গোলমুখে বাড়ানো বলে কেবল একটা টোকা দেওয়ার দরকার ছিল মার্টিনেজের, কিন্তু তালগোল পাকান তিনি।
১০ মিনিট পরই সেঞ্চুরি হয়ে যেতে পারত মেসির। তবে বক্সের ঠিক বাইরে থেকে তার জোরালো শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান কিরাসাও গোলরক্ষক। পরের দুই মিনিটে আরও দুটি ভালো আক্রমণ করে র্যাংকিংয়ের দুই নম্বর দলটি; কিন্তু মার্টিনেজ কিংবা গঞ্জালেস, কেউ শট লক্ষ্যে রাখতে পারেননি। মেসির শততম গোলের জন্য অপেক্ষা অবশ্য দীর্ঘ হয়নি। ২০তম মিনিটে জিওভানি লো সেলসোর পাস বাঁ পায়ে ধরে বক্সে একজনের বাধা এড়িয়ে ডান পায়ের শটে দলকে এগিয়ে নেন পিএসজি তারকা।

তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন তারা। হেরমান পেস্সেইয়ার হেড গোললাইনে প্রতিহত হওয়ার পর ফিরতি বল হেডেই জালে পাঠান ফিওরেন্তিনা ফরোয়ার্ড গঞ্জালেস। প্রতিপক্ষের প্রবল চাপ সামলে পাল্টা আক্রমণে ওঠার সুযোগই পাচ্ছিল না কিরাসাও। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের আটকে রাখার কোনো উপায়ই যেন খুঁজে পাচ্ছিল না ফিফা র্যাংকিংয়ের ৮৬ নম্বর দলটি। পাঁচ মিনিটে আরও তিনবার জালে বল পাঠিয়ে বিশাল জয়ের দিকে এগিয়ে যায় আর্জেন্টিনা।

৩৩তম মিনিটে গঞ্জালেসের পাস পেয়ে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। চার মিনিট পর লো সেলসোর থ্রু বল দুই ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে জোরাল নিচু শটে হ্যাটট্রিক পূর্ণ করেন সাতবারের বর্ষসেরা ফুটবলার। জাতীয় দলের হয়ে ১৭৪ ম্যাচে ১০২ গোল করলেন মেসি। ওই দুই গোলের মাঝে এনসো ফার্নান্দেসের গোলেও জড়িয়ে মেসির নাম। তার ছোট কাটব্যাক পেয়েই বক্সের মুখ থেকে জোরালো শটে স্কোরলাইনে নাম লেখান চেলসি মিডফিল্ডার।

প্রথমার্ধে মোট ১৫টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখা আর্জেন্টিনা বিরতির পরও আক্রমণাত্মক শুরু করে। তবে শুরুর তুলনায় তাদের খেলায় গতি কম ছিল। পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করতে থাকে সফরকারীরা, যদিও সুবিধা করতে পারেনি তারা। ৫৪তম মিনিটে মার্তিনেজ এবং পরের মিনিটে গঞ্জালেস ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ৭১তম মিনিটে মেসির থ্রু বল বক্সে পেয়ে গোলরক্ষক বরাবর শট নেন গঞ্জালেস।

লো সেলসোর বদলি নামা দি মারিয়া ৭৮তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান আরও বাড়ান। তার শটেই বল বক্সে কুকো মার্তিনার হাতে লাগলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। আর ৮৭তম মিনিটে দিবালার পাস পেয়ে শেষ গোলটি করেন মনতিয়েল। গ্যালারি ঠাসা সমর্থকদের উল্লাসে ভাসিয়ে মাঠ ছাড়েন মেসি-মার্টিনেজরা।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সোমবার আমিনা মশিউরের মৃত্যুবার্ষিকী

ভারত থেকে আমদানিকৃত পেয়াজ বিক্রয় উদ্বোধন করলেন বাণিজ্য প্রতিমন্ত্রী

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আরো ৪টি উপশাখার উদ্বোধন

করোনা: বিশ্বজুড়ে দৈনিক শনাক্ত ও মৃত্যু বেড়েছে

সরকারের উন্নয়ন থেকে কেউ বঞ্চিত হচ্ছে না : সুজিত রায় নন্দী

ফের পেছালো রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন

চাষের নতুন পদ্ধতি ‘সমলয়’: যন্ত্রের ব্যবহার বাড়বে, কমবে সময়, শ্রম ও খরচ : কৃষিমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত প্রথম যৌথ কমিটির সভা অনুষ্ঠিত

মোবাইলে লুডু খেলা নিয়ে শিশুকে শ্বাসরোধে হত্যা