300X70
সোমবার , ১৪ জুন ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

‘শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে’

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ১৪, ২০২১ ৫:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘তথ্য-প্রযুক্তি নির্ভর চতুর্থ শিল্প বিপ্লবের যুগে শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কারণ আত্মনির্ভরশীল নাগরিকরাই আমাদের উন্নত সমাজ, রাষ্ট্র তথা সমৃদ্ধ জাতি উপহার দিতে পারে।’

গতকাল রবিবার (১৩ জুন) ভার্চুয়াল প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক ট্রেনার্স কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য। উপাচার্য বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সভাপতির দায়িত্ব পালন করছেন।

উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন, ‘স্কাউটিং একটি সেবামূলক আন্দোলন। এ আন্দোলনের মাধ্যমে তরুণ ছাত্র-ছাত্রীদের সেবার মন্ত্রে দীক্ষিত করে সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে আত্মনির্ভরশীল হতে হবে। উনবিংশ শতাব্দিতে ব্যাডেন পাওয়েল এ আন্দোলনের সুচনা করেন। এই আন্দোলনের মধ্যদিয়ে একজন শিক্ষার্থী নিজেকে মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ হিসেবে তৈরি করতে পারে।

কোভিড-১৯ করোনা মহামারিতে এর প্রয়োজনীয়তা আরও বেশি। কারণ শিক্ষার্থীরা ঘরে আছে। এই সময়ে তারা সৃজনশীল ভাবনা ও নতুন নতুন উদ্ভাবনী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও তাদের যে মানবিক আদর্শ ও মানবিক গুণাবলি চর্চা সেটা তো আর থেমে থাকতে পারে না। তাদেরকে মনে রাখতে হবে সৃজনশীলতাকে কোনকিছু দিয়েই আটকে রাখা যায় না। এই কোভিডকালীনে মানবিক গুণাবলির বিকাশে স্কাউট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’

করোনাকালীন রোভার স্কাউট সদস্যগণ জেলা প্রশাসনকে সহযোগিতা, জনসাধারণকে সচেতন করাসহ দেশব্যাপী সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখায় উপাচার্য উপস্থিত ট্রেনারবৃন্দকে ধন্যবাদ জানান। রোভার অঞ্চলের সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন-আদর্শ ও তাঁর স্বপ্ন বর্তমান প্রজন্মের নিকট পৌঁছে দেওয়ার নিমিত্তে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে কর্মসূচি গ্রহণ করার উপর গুরুত্বারোপ করেন উপাচার্য।

কনফারেন্সে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, ডিআরসি, আঞ্চলিক সম্পাদক, যুগ্ম-সম্পাদক, বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি, উপ-পরিচালক, লিডার ট্রেনার ও সহকারী লিডার ট্রেনার, উদীয় মহিলা লিডারবৃন্দ ভার্চুয়ালী ১১৭ জন স্কাউটার সংযুক্ত ছিলেন। প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে সংযুক্ত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার অ্যাডাল্ট ইন স্কাউটস ফেরদৌস আহমেদ। কনফারেন্সে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর এ কে এম সেলিম চৌধুরী।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কলম্বোতে বাংলাদেশ-ভারত মুখোমুখি

সম্পর্ক জোরদারে হুয়াওয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ থাই প্রধানমন্ত্রীর

বিএনপি গায়েবানা দলের সাথে সংলাপ করছে : তথ্যমন্ত্রী

এবার ঈদ উপলক্ষে ওয়ালটন নিয়ে এলো 6A9 মডেলের স্মার্ট ফ্রিজ

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার

ফিফা বিশ্বকাপে দারাজ কেয়ারসের “এক গোলে ডাবল খুশি”

রাবারকে কৃষি পণ্য হিসেবে ঘোষণার আহবান

ইউক্রেনের বিমানবন্দর-সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

বাংলাদেশ ও নেপালের পারস্পরিক সম্পর্ক আরো জোরদার হচ্ছে : ধর্মমন্ত্রী

নির্বাচন এলেই ষড়যন্ত্রকারীরা এক হয়ে যায়: স্বরাষ্ট্রমন্ত্রী