300X70
বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

নারী ফুটবলের পাশে এবিজি বসুন্ধরা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২৬, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বর্তমান বিশ্বে ক্রীড়াঙ্গনের প্রাণ ও প্রধান চালিকাশক্তি হলো স্পন্সরশিপ। সব দেশের খেলাধুলায় ঘরোয়া কার্যক্রম, আন্তর্জাতিক এবং বিশ্ব পর্যায়ে বিভিন্ন খেলার প্রতিযোগিতার পেছনে সম্পৃক্ত আছে বাণিজ্যিক স্পন্সরশিপ এবং করপোরেট হাউসের সাহায্য-সহযোগিতা। তেমনি বাংলাদেশে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি দেশের খেলাধুলার অগ্রগতিতেও ভূমিকা রেখে চলেছে বসুন্ধরা গ্রুপ।

এরই ধারাবাহিকতায় ২৬ জানুয়ারি বাংলাদেশ নারী ফুটবল দলের স্পন্সর হিসেবে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবিজি লিমিটেড এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মধ্যে।

দুপুরে বসুন্ধরা গ্রুপের এমডি হাউজে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এবিজি লিমিটেডের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সায়েম সোবহান আনভীর এবং বাফুফের মহিলা ফুটবল দলের পক্ষে বাফুফে নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান এবং ফিফা কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণ চুক্তিটি স্বাক্ষর করেছেন। ২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত ৩ বছর বাংলাদেশ নারী দলের স্পন্সরশিপে থাকবে বসুন্ধরা গ্রুপ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান, বাফুফে সহ-সভাপতি মহিউদ্দিন মহি, বাফুফের সাধারন সম্পাদক আবু নাঈম সোহাগ, টি-স্পোর্টসের সিইও ইশতিয়াক সাদেক, এবিজি লিমিটেডের অ্যাডভাইজার মোস্তফা আজাদ মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন বাংলানিউজ টোয়েন্টিফোরের সম্পাদক জুয়েল মাজহার, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী, নিউজ২৪’র নির্বাহী সম্পাদক রাহুল রাহাসহ বাফুফে ও বসুন্ধরা কিংসের কর্মকর্তারাও।

অনুষ্ঠানে এবিজি লিমিটেডকে ধন্যবাদ জানান বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বলেন, ‘আমার মনে আছে নারী ফুটবল দলকে জয়ের পরে বসুন্ধরা কনভেনশন সেন্টারে একটি সংবর্ধনা দেওয়া হয়েছে। সেখানে সায়েম সোবহান আনভীর আমাদের কথা দিয়েছিলেন নারী ফুটবলের পাশে দাঁড়ানোর। তিনি তার কথা রেখেছেন।

আজ বাফুফের সঙ্গে স্পন্সর হিসেবে বসুন্ধরা গ্রুপের চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। আমি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন এবং সকলের পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাই। আগামীতে এবিজি লিমিটেড আমাদের পাশে থাকবে বলে আমরা বিশ্বাস করি। ’

বসুন্ধরা গ্রুপের খেলাধুলার প্রতি এই ভালোবাসার প্রশংসা করেছেন মাহফুজা আক্তার কিরণ। নারী ফুটবলের পাশে থাকার জন্য এবিজি লিমিটেডকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘বসুন্ধরা গ্রুপ সত্যিকারভাবে খেলা ভালোবাসে। খেলার প্রতি তাদের ভালোবাসার জন্যই আজ আমরা এখানে। আমাদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। আমি ধন্যবাদ দিতে চাই সায়েম সোবহান আনভীরকে।

সে সত্যিকার অর্থেই একজন খেলা পাগল মানুষ। আমাদেরকে তিনি যে কথা দিয়েছিলেন তা তিনি পূরণ করেছেন। ’ ‘আমরা আশা করবো নারী ফুটবল আরও অনেক দূর এগিয়ে যাবে। সেই পথচলায় বসুন্ধরা গ্রুপ আমাদের পাশে থাকবে বলে আমাদের বিশ্বাস। ’ স্পন্সর হিসেবে এখন থেকে নারী ফুটবল দলের জার্সিতে এবিজি লিমিটেডের লোগো থাকবে এবং স্টেডিয়ামে গ্রুপের ব্রান্ডিং থাকবে বলে জানিয়েছেন মাহফুজা আক্তার কিরণ।

বসুন্ধরা কিংসের সভাপতি এবং বাফুফের সহসভাপতি ইমরুল হাসান বলেছেন, ‘বসুন্ধরা গ্রুপ একটা ক্রীড়া পরিবার। তারা বাংলাদেশের খেলাধুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং আন্তর্জাতিক অঙ্গনে ভালো কিছু অর্জন করার একটা মিশন নিয়েছে। তারা শেখ জামাল, শেখ রাসেল, হকি, তায়কোয়ান্দো, গলফ ইত্যাদি অনেক ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করছে। আজকে আমাদের স্বপ্ন পূরণের সম্প্রসারিত রূপ। বাংলাদেশের মেয়েরা সাফল্য পাচ্ছে।

এই সাফল্যকে আরও সামনে এগিয়ে নিতে চাই আমরা। বসুন্ধরা গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক স্বপ্ন দেখতে ভালোবাসেন। অনেক ব্যস্ততার মধ্যেও তিনি ফুটবল নিয়ে ভাবেন। বাফুফের সঙ্গে বসুন্ধরা গ্রুপ আছে এবং থাকবে। বিশেষ করে নারী ফুটবলের সঙ্গে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আহতদের চিকিৎসায় বিদেশ থেকে বিশেষজ্ঞ টিম আনার প্রক্রিয়া চলমান : স্বাস্থ্য উপদেষ্টা

২৫ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

নতুন ওয়ার্ডের চলমান উন্নয়ন কাজ শেষ হলে জলাবদ্ধতা দূর হবে: মেয়র আতিকুল ইসলাম

ছুটির দিনেও পুরোদেশ চলমান ডিএসসিসির বর্জ্য অপসারণ কার্যক্রম  

‘জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি’

SMPBudiMulia.com: Mendorong Kreativitas Siswa Melalui Workshop Inovatif

SMPBudiMulia.com: Mendorong Kreativitas Siswa Melalui Workshop Inovatif

দেশে ফিরে সাফ জয়ী মেয়েদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী

মার্চে ডাচ মিশন আসবে, আন্তর্জাতিক মানের ল্যাব স্থাপন, পেঁয়াজ ও আলু সংরক্ষণে সহযোগিতা পাওয়া যাবে : কৃষিমন্ত্রী

বাংলাদেশ জলবায়ু অভিযোজন কার্যক্রমে অনুদান ভিত্তিক অর্থায়ন চায় : পরিবেশমন্ত্রী

বিধি ভেঙে ভোটকেন্দ্র সংসদ সদস্য শিমুল