300X70
বুধবার , ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

অনলাইন নিরাপত্তা নিশ্চিতে “সাবধানে অনলাইন-এ” ক্যাম্পেইন শুরু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ১২:৫৮ পূর্বাহ্ণ

টিকটক ও জাগো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ক্যাম্পেইনটি দ্বিতীয়বারের মতো হচ্ছে

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : শর্ট ভিডিও এর জনপ্রিয় গ্লোবাল প্ল্যাটফর্ম টিকটক এবং জাগো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আবারও চালু হয়েছে “সাবধানে অনলাইন-এ” ক্যাম্পেইন। রাজশাহী ও রংপুর বিভাগে ব্যাপক সাফল্যের পর ক্যাম্পেইনটি দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে।

অনলাইন দুনিয়ায় কিভাবে নিরাপত্তা বজায় রাখতে হয়, সেটি সম্পর্কে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধিই এই ক্যাম্পেইনের লক্ষ্য। এই ক্যাম্পেইনের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে অনলাইনে সুরক্ষা, সোশ্যাল মিডিয়ার নিরাপদ ব্যবহার এবং পজিটিভ কনটেন্ট তৈরি।

২০২৩ সালের আগস্ট থেকে শুরু করে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত “সাবধানে অনলাইন-এ” ক্যাম্পেইনটি চলবে। খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মোট ১৮টি জেলার তরুণরা এতে অংশগ্রহণ করবে।

ক্যাম্পেইনটির মাধ্যমে প্রতিটি জেলায় “অনলাইন সেফটি আড্ডা” নামে একটি দিনব্যাপী ওয়ার্কশপের আয়োজন করা হচ্ছে, যেখানে অংশগ্রহণকারীরা অনলাইনে নিরাপদ পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে তাদের নিজ দায়িত্বগুলো বুঝতে পারছে। এর পাশাপাশি ইন্টারনেটে কীভাবে নিরাপদ থাকতে হবে সে সম্পর্কে তারা জানতে পারবে।

প্রতিটি বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলোর ওয়ার্কশপ শেষ হওয়ার পরে, একটি বিভাগীয় সেমিনারের আয়োজন করা হবে। যেখানে উপস্থিত থাকবে ওয়ার্কশপের অংশগ্রহণকারীরা, স্থানীয় সরকার প্রতিনিধি, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিশেষজ্ঞরা। এই সেমিনারের মূল লক্ষ্য হল একটি জাতীয় পর্যায়ের সংলাপ শুরু করা, যাতে একাধিক স্টেকহোল্ডারকে অন্তর্ভুক্ত করে সমগ্র বাংলাদেশ জুড়ে ইন্টারনেট অভিজ্ঞতা উন্নত করা যায়।

মাঠ পর্যায়ের কাজের পাশাপাশি “সাবধানে অনলাইন-এ” ক্যাম্পেইনটি অনলাইনেও কাজ করবে। সবাই যেন সচেতনতামূলক কনটেন্টগুলোর ব্যাপারে জানতে পারে, সেই কারণে টিকটকের পাশাপাশি অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতেও এই ক্যাম্পেইন টি চলবে।

ক্যাম্পেইনের মূল বার্তা এবং উদ্দেশ্যগুলো ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে তুলে ধরতে তৈরি করা হচ্ছে ভিডিও এবং স্ট্যাটিক কনটেন্ট। সামাজিক মাধ্যমে নিরাপদ ইন্টারনেট ব্যবহার সম্পর্কে সার্বিক প্রচারণার জন্য ক্যাম্পেইনের সাথে যুক্ত থাকবে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা।

“সাবধানে অনলাইন-এ” ক্যাম্পেইনটির মাধ্যমে লক্ষ লক্ষ তরুণ অনলাইন নিরাপত্তা নিয়ে ইতিবাচকভাবে ভাবতে শিখছে। নিরাপদ অনলাইন পরিবেশ গড়তে তরুণদের প্রয়োজনীয় তথ্য জানানো এবং অনলাইনে নিত্যনতুন কনটেন্ট তৈরির ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনই এই ক্যাম্পেইনের লক্ষ্য।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চকবাজারে বিদেশী সিগারেট ও বিদেশী মদসহ ২ জন গ্রেপ্তার

উচ্চশিক্ষা রূপান্তরে ‘জাতীয় কর্মশালা’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু, আহত ৫

আজ থেকে অফিস-আদালত চলবে নতুন সময়সূচিতে

সহিংসতার সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি হতে হবে : ওবায়দুল কাদের

মহেশপুরে ১৮ বোতল ফেন্সিডিলসহ ২ যুবক আটক

লেবানন থেকে ফিরলেন আরো ৩৬ বাংলাদেশি

প্রাইম ব্যাংকের পরিচালক মিসেস মেরিনা ইয়াসমিন চৌধুরীর ইন্তেকাল

আজ শতবছরের স্বপ্ন পূরণের দিন কক্সবাজারবাসীর

র‌্যাব-১০ এর পৃথক অভিযানে সাজা প্রাপ্ত ও গাঁজাসহ ৩ জন গ্রেফতার