300X70
বুধবার , ৩ মে ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

অপহরণকারি চক্রের ৮ সদস্য গ্রেফতার ও ভিকটিম উদ্ধার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ৩, ২০২৩ ১২:১৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ অপহরণ হওয়া ভিকটিম উদ্ধার ও অপহরনকারীদের গ্রেফতারে অভিযান চালিয়ে আসছে।

গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চান্দুরা এলাকায় বসবাসকারী মোঃ আলমগীর (৪২) নামক এক ব্যক্তি পেশায় একজন ঔষধ বিক্রেতা। গত ২৯ এপ্রিল আলমগীর জমি কেনার জন্য কালিয়াকৈর থানাধীন চান্দুরা চেীরাস্তা উদ্দেশ্যে গমন করে। পরবর্তীতে রাতে আলমগীর বাড়ীতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন তার মোবাইলে ফোন দিলে ফোন বন্ধ পায়।

অতঃপর সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করে কোথাও তার কোন সন্ধান না পেয়ে তার পরিবারের লোকজন চিন্তিত হয়ে গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়রী করেন।

পরের দিন ৩০ এপ্রিল আলমগীরের স্ত্রীর মোবাইল ফোনে অজ্ঞাত একজন ব্যক্তি ফোন দিয়ে জানায় যে, তারা আলমগীরকে অপরহণ করেছে এবং আলমগীরের নির্যাতনের বিভিন্ন চিৎকার শুনিয়ে তার পরিবারের নিকট মুক্তিপন হিসেবে ৫ লক্ষ টাকা দাবি করে।

দাবিকৃত টাকা না পেলে তারা আলমগীরকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে। আলমগীরের পরিবারের লোকজন অপহরণকারীদের দাবিকৃত টাকা জোগাড় করতে না পেরে নিরুপায় হয়ে ভিকটিম’কে উদ্ধার করার জন্য র‌্যাবের সাথে যোগযোগ করে।

উক্ত ঘটনার সংবাদ প্রাপ্তির পর র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ভিকটিম’কে দ্রæত উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের লক্ষে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাতিকতায় গতকাল সোমবার (১ মে) র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন বউবাজার ছনটেক এলাকায় একটি অভিযান চালিয়ে অপহৃত ভিকটিম আলমগীর’কে গুরুতর আহত (শরীরের বিভিন্ন অংশে লাঠি, বেলন, বেল্ট দ্বারা পেটানো দাগ ও কোমরের পিছনের অংশে আয়রন মেশিন দ্বারা ছেঁকা দেওয়া দাগ) অবস্থায় উদ্ধার পূর্বক অপহরণকারী চক্রের ০৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ সিয়াম আল জেরিন তালুকদার (৩৩), মোঃ রাসেল শেখ @ মিঠু (৩৩), মোঃ শহিদুল ইসলাম (৩৭), প্রনব নারায়ন ভৌমিক (৫০), মোঃ আলমগীর (৪২), আঃ রব খান (৭৮), সৈয়দা জান্নাত আরা উর্মি (২৭), ও ইসরাত জাহান সায়লা (২৯)।

এসময় তাদের নিকট থেকে ১টি খেলনা পিস্তল, ৩টি চাকু, ১ হাতুড়ি, ১টি আয়রন মেশিন, ১টি লাঠি, ১টি বেলনা, ১টি বেল্ট, ১টি হুক্কা ও ১৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত অপহরণকারী চক্রটি গত ২৯/০৪/২০২৩ খ্রিঃ তারিখ বিকাল আনুমানিক ১৬:০০ ঘটিকায় ভিকটিমের নিকট জমি বিক্রয়ের কথা বলে উল্লেখিত স্থানে নিয়ে আসে। অতঃপর ভিকটিম জমি দেখতে চাইলে তারা এখানে ওখানে বলে ভিকটিমকে নিয়ে সুযোগের অপেক্ষায় বিভিন্ন জায়গায় ঘুরাতে থাকে। পরবর্তীতে আনুমানিক বিকাল ১৬:০০ ঘটিকায় তাদের সুবিধাজনক স্থানে নিয়ে গিয়ে খেলনা পিস্তল দ্বারা মৃত্যুর ভয় প্রদর্শন করে।

অতঃপর সিএনজিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ছনটেক বউবাজার এলাকায় তাদের ডেরায় নিয়ে আশে। সেখানে নিয়ে ভিকটিমকে সবাই মিলে লাঠি, বেলনা ও বেল্ট দিয়ে বেধড়ক মারধর করে। মারধরের একপর্যায়ে ভিকটিমের শরীরের পিছনের অংশে গরম তেল ঢেলে দেয়। পরবর্তীতে উক্ত স্থানসহ দেহের বিভিন্ন স্থানে আয়রন মেশিন দিয়ে ছেঁকা দিয়ে শরীরের বিভিন্ন অংশের চামড়া তুলে ফেলে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতন করতে থাকে এবং দাবিকৃত মুক্তিপণ আদায়ের জন্য চাপ প্রয়োগ করতে থাকে।

জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা অপহরণকারী একটি চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ গাজীপুরের কালিয়াকৈর থানাধীন চান্দুরাসহ দেশের বিভিন্ন এলাকায় জমি কেনার বাহানাসহ বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে বিত্তশালী বিভিন্ন ব্যক্তিদের ডেকে এনে খেলনা পিস্তল দ্বারা ভয় দেখিয়ে তাদেরকে অপহরণ করত।

অতঃপর তারা রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ছনটেকসহ তাদের বিভিন্ন ডেরায় নিয়ে গিয়ে আটকে রেখে তাদের উপর অমানবিক নির্যাতন করত। উক্ত নির্যাতনের বিভিন্ন ভিডিও চিত্র মোবাইল ফোনে ধারণ করে ভিকটিমদের পরিবারের নিকট প্রেরণ করত। পরবর্তী প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে তাদের পরিবারের নিকট মুক্তিপন হিসেবে মোটা অংকের চাঁদা দাবি করত বলে জানা যায়।

ভিকটিমের স্ত্রী গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা নম্বর-০৩ তারিখ ০২/০৫/২০২৩ ইং ধারা (৩৬৫/৩৮৫/৩৪৩/৩৪ পেনাল কোড) রুজু করেন।

আসামী শহিদুল ইসলাম ছোটন ইতোপূর্বেও ভুয়া পুলিশের মামলায় গ্রেফতার হয়েছিল।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
কৃষি বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নে এডিবির ১৮০ মিলিয়ন ডলারের প্রকল্প : ইউজিসি
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : আতিকুর রহমান রুমন
নারীদের স্বাবলম্বী করতে গতানুগতিক ধারার বাইরে এসে বাজারভিত্তিক প্রশিক্ষণ ও সহায়তা নিশ্চিত করা হবে : মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ইউনিয়ন ব্যাংকে বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির জোর তৎপরতা

গ্রুপ সেরা বেনফিকা, জিতেও পিএসজির হতাশা

নান্দাইলে দলীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়–মিছিল অনুষ্ঠিত

ওসমানী ছিলেন সকল মুক্তিযোদ্ধার আস্থার প্রতীক যার রণকৌশল পরিকল্পনা বাংলাদেশের বিজয়ের পথকে সুগম করেছিল : মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

এসএমই ফাউন্ডেশনের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রাজনীতিতেও আমরা মেধাবীদের সমাহার করতে চাই : সালাহউদ্দিন আহমদ

মমতাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ শেখ হাসিনার

সিলেটে বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন আল হারামাইন হাসপাতাল

এবার সংসদের খাবার উপর কোপ বসাল সরকার

প্যানেল মেয়রের স্ত্রীর জানাজায় অংশ নিলেন ডিএসসিসির মেয়র তাপস