300X70
বৃহস্পতিবার , ৪ ফেব্রুয়ারি ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে : ভূমি সচিব

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ৪, ২০২১ ৬:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ বলেছেন অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলোর যথাযথ সংশোধন প্রস্তাব দেওয়া হবে যেন পরবর্তীতে আর এ বিষয়ে সমস্যার সৃষ্টি না হয়। মাননীয় ভূমিমন্ত্রীর এ ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা আছে।

ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ আজ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১ এর অধিকতর সংশোধনী’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উল্লেখ্য, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১ এর উদ্দেশ্য বাস্তবায়নকালে চিহ্নিত সমস্যাগুলো হচ্ছে –

(ক) অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ কর্তৃক প্রদত্ত কতিপয় সিদ্ধান্ত/রায় আইনগত কারণে পরবর্তী আপিলের সুযোগ হতে বঞ্চিত রয়েছে; (খ) প্রকাশিত প্রত্যর্পণযোগ্য সম্পত্তির (‘ক’ তপশিল) তালিকায় কতিপয় ভুল হওয়া এবং কতিপয় সম্পত্তি বাদ পড়ে যাওয়ায় জনস্বার্থে প্রকাশিত তালিকার সংশোধনী এবং বাদ পড়া সম্পত্তির তালিকা প্রকাশের প্রয়োজন রয়েছে। উক্তরূপ সংশোধন ও তালিকা প্রকাশের সময়সীমা ২৬/০২/২০১৪ তারিখে অতিক্রান্ত হয়েছে। (গ) প্রত্যর্পণযোগ্য সম্পত্তিতে আইনের ধারা ১০ এর বিধান মোতাবেক দাবীদারগণের দাবীর আইনগত সময়সীমা বেশিরভাগক্ষেত্রে ৩১/১২/২০১৩ তারিখের এবং সংশোধনী তালিকার ক্ষেত্রে ২৩/১২/২০১৪ তারিখে অতিক্রান্ত হয়েছে। এক্ষেত্রে অনেক দাবীদার দাবী করতে পারছে না। (ঘ) বিদ্যমান আইনের ধারা ১৮ এর উপধারা (৪) অনুযায়ী সিদ্ধান্ত বা রায় প্রদানের ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে আপিলের বিধান রয়েছে। এক্ষেত্রে বিলম্বে রায় দেয়ায় বা আদেশের সার্টিফায়েড কপি বিলম্বে প্রদান করায় আইন অনুযায়ী ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে আপিল করা সম্ভব হয় না। (ঙ) বিদ্যমান আইনের ধারা ২৬ এর বিধান অনুযায়ী অদাবীকৃত এবং দাবী অপ্রমাণিত সম্পত্তিকে সরকারি সম্পত্তি বলা হয়েছে। কিন্তু উক্ত সরকারি সম্পত্তির রেকর্ড সংশোধন ও নিষ্পত্তির বিষয়ে স্পষ্ট বিধান নেই।

ভূমি মন্ত্রণালয়ের আইন শাখার অতিরিক্ত সচিব মুহাম্মদ সালেহউদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের কর্মশালায় ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ হেলাল মাহমুদ শরীফ সহ দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি), ভিপি কৌসুলি, অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। ১৯ জন অংশগ্রহণকারী চারটি পৃথক দলে ভাগ হয়ে অর্পিত সম্পত্তি বিষয়ক উপর্যুক্ত পাঁচটি সমস্যার সমাধান প্রস্তাব তৈরি ও উপস্থাপনা করেন।

উল্লেখ্য, ১৯৬৫ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে যেসকল লোক পাকিস্তান ত্যাগ করে ভারতে গিয়ে বসবাস করছিল তাদের পরিত্যক্ত সম্পত্তি তৎকালীন পাকিস্তান সরকার শত্রু সম্পত্তি হিসেবে ঘোষণা করে। ১৯৭৪ সাল থেকে শত্রু সম্পত্তির নতুন নাম দেওয়া হয় অর্পিত সম্পত্তি।

অর্পিত সম্পত্তি হিসাবে তালিকাভুক্ত সম্পত্তিসমূহ বৈধ মালিকদের নিকট প্রত্যর্পণের মাধ্যমে দীর্ঘদিনের জটিলতা নিরসনের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প্রথম মেয়াদে ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১’ প্রণয়ন করা হয়। পরবর্তীতে অর্পিত সম্পত্তিসমূহ আইনানুগভাবে প্রকৃত মালিককে প্রত্যর্পণের জন্য সরকারের নিয়ন্ত্রণাধীন অর্পিত সম্পত্তি ‘ক’ তালিকার গেজেটে এবং অন্যান্য অর্পিত সম্পত্তি ‘খ’ তালিকার গেজেটে প্রকাশ করা হয়।

স্বল্প সময়ের মধ্যে এ বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করতে গিয়ে ক্ষেত্রভেদে প্রকাশিত গেজেটে কিছু ভুল-ত্রুটি থেকে যায় এবং ক্ষেত্রভেদে কতিপয় প্রত্যর্পণযোগ্য সম্পত্তি প্রকাশিত গেজেটে বাদ পড়ে যায়। উপর্যুক্ত প্রত্যর্পণযোগ্য সম্পত্তির বাদপড়া ও সংশোধনী তালিকার গেজেট প্রকাশের জন্য নির্ধারিত সময়সীমা একাধিকবার আইন সংশোধনের মাধ্যমে বৃদ্ধি করে একটি তালিকা প্রকাশ করা হয়।

আইন সংশোধনের মাধ্যমে বর্ধিত সময়সীমার (২৬ ফেব্রুয়ারি ২০১৪) মধ্যে কতিপয় প্রত্যর্পণযোগ্য সম্পত্তি বাদপড়া ও সংশোধনী তালিকার গেজেট প্রকাশের বহির্ভূত থাকে। একাধিকার বাদপড়া ও সংশোধনী তালিকার গেজেট প্রকাশের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধি করা হলেও প্রায়শই ত্রুটি-বিচ্যুতির প্রতিবেদন পাওয়া যায়। সংশ্লিষ্ট সেবাগ্রহীতা ও বৈধ মালিকগণ যেন অর্পিত সম্পত্তি বিষয়ক সমস্যায় দ্রুত সমাধান পেতে পারেন সেজন্য আইনে আরও কিছু সংশোধনী আনার কাজ প্রক্রিয়াধীন আছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ভর্তি পদ্ধতি বাতিলের দাবি বিপিপিইএ’র

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

করোনা আক্রান্ত কক্সবাজারে নতুন এসপি হাসানুজ্জামান

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো ভূমিকা নেওয়ার আহ্বান

গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি বাবু, সম্পাদক কাজল

তামাক প্রতিদিন কেড়ে নেয় ৪৪২টি প্রাণ

ইউনিয়ন ব্যাংকের আঞ্চলিক ত্রৈমাসিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮, আহত ৯০০

কোন প্রটোকল ছাড়াই নিজ নির্বাচনী এলাকার লোকজনের সাথে মিশে গেলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

সেপ্টেম্বরে ৩ হাজার ৫৯৫ দুর্ঘটনায় প্রতিদিন আহত ১১৭, নিহত ১৭ জন