300X70
শনিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

‘অল্পদিনেই শেয়ারবাজার দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে: বিএসইসি চেয়ারম্যান

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ২৭, ২০২১ ৭:৩২ অপরাহ্ণ

জ্যেষ্ঠ প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে নেতিবাচক কিছু নেই বলে মন্তব‌্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবায়াত-উল-ইসলাম। তিনি বলেন, ‘শেয়ারবজার এখন ভালো করছে।’

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘দ‌্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অব বাংলাদেশ’ (আইসিএমএবি) আয়োজিত ‘বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০১৯’ অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম‌্যান এসব কথা বলেন।

শিবলী রুবায়াত বলেন, ‘অল্পদিনের মধ্যেই আমাদের শেয়ারবাজার দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে। আমরা সবাই একসঙ্গে থাকলে এটা আরও বেশি অবদান রাখার সুযোগ পাবে।’ তিনি বলেন, ‘আইসিএমএবির ৩০ জনের বেশি সদস্য ইতোমধ্যে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। সামনে আরও পেতে যাচ্ছেন। সুতরাং আপনারা বাংলাদেশের পুরো অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। সম্প্রতি কমিশনের আলোচনার মাধ্যমে কিছু কিছু কেসের ক্ষেত্রে আপনাদের ব্যধ্যতামূলক সাহায্য নেওয়ার জন্য আইন-কানুন করা হয়েছে। শিগগিরই তা চলে আসবে।’

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘আমরা যেখানেই যাচ্ছি, সেখানেই বাংলাদেশকে এখন পরিচয় করিয়ে দেই। আমরা গর্বের সঙ্গে ইকোনোকি ও সোস্যাল ইকোনোমিক ইন্ডকেটর্সগুলো সেখানে তুলে ধরছি। সেখানে বাংলাদেশ এখন ইনকমপেয়ারেবল। আমরা যে প্রেজেন্টেশনগুলো করছি, তা দেখে বিদেশিরা অভিভূত হয়ে যায়। তারা বিশ্বাসই করতে চায় না যে, সত্যিই বাংলাদেশ আজ এ অবস্থানে আছে।’

আদিম যুগ থেকেই সব জায়গাতেই সব সময় প্রতিযোগিতা ছিল মন্তব‌্য করেন শিবলী রুবায়াত বলেন, ‘এই প্রতিযোগতার মাধ্যমে উন্নয়ন হয় সেবার। উন্নয়ন হয় কন্ট্রিবিউশনের ও তার দায়বদ্ধতার। এই প্রতিযোগিতার মাধ্যমে গবেষণা ও ইনোভেশন হয়। প্রতিযোগিতার মাধ্যমে আমরা যারা সেবা গ্রহণ করি, তারা উন্নত সেবা উন্নত প্রোডাক্ট ও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকি। প্রতিযোগিতার মাধ্যমে আসলেই আমরা বের করে নিয়ে আসি সবচেয়ে ভালোটাকে।’

শিবলী রুবায়াত আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, সাবেক গভর্নর ড. আতিউর রহমান,আইডিএলসির সাবেক সিইও ও ব্যবস্থাপনা পরিচালক আনিস এ. খান এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. সত্য প্রসাদ মজুমদারের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড রাইট উইনারকে বেছে নিয়েছেন। আজকের এ প্রতিযোগিতার মাধ্যমে ছোট ছোট কোম্পানিগুলো থেকে শুরু করে বড় বড় সেক্টরের কোম্পানিগুলো দেশের সব ক্ষেত্রে মানোন্নয়নে বিরাট ভূমিকা রাখবে।’

প্রসঙ্গত, দেশের বিভিন্ন খাতের ৫৩টি প্রতিষ্ঠান আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড পেয়েছে। পুরস্কার পাওয়া প্র‌তিষ্ঠা‌নগু‌লোর ম‌ধ্যে শেয়ারবাজা‌রে তা‌লিকাভুক্ত র‌য়ে‌ছে ৪৬টি। করপোরেট প্রতিষ্ঠানগুলোর বার্ষিক প্রতিবেদনের ভিত্তিতে তাদের কর্মকাণ্ড বিচার বিশ্লেষণ করে এ পুরস্কার দেওয়া হয়েছে। এবারে মোট ১৫টি ক্যাটাগরিতে এসব পুরস্কার দেওয়া হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

তাড়াইলের আবু দারদা দেশসেরা হাফেজ

নীরব ঘাতক সীসা দূষণের বিস্তৃতি রোধে প্রয়োজন জরুরি ও মাল্টি-সেক্টরাল পদক্ষেপ

শ্রীকৃষ্ণচৈতন্য সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, সাম্য ও সহিষ্ণুতার শিক্ষা দিয়ে গেছেন : ধর্মমন্ত্রী

ভেনেজুয়েলাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে আর্জেন্টিনা

যা করবেন স্মার্টফোন গরম হলে

৯৪তম অস্কার যাদের হাতে

ঈদের দ্বিতীয় দিনে গাড়ি আছে, যাত্রী কম

বাংলাদেশের মানুষ সর্বোচ্চ ধর্মীয় স্বাধীনতা ভোগ করছেন : উপদেষ্টা মাহফুজ আলম

ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন সিইসি ও কমিশনাররা