300X70
বুধবার , ১২ মে ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

অ্যাপসের মাধ্যমে খুলনায় চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ১২, ২০২১ ৭:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ‘ডিজিটাল রাইস প্রকিউরমেন্ট অ্যাপস’ এর মাধ্যমে খুলনা জেলায় সরকারি চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ ঢাকা হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ কোন স্বপ্ন নয়; এটা এখন বাস্তবতা। প্রত্যন্ত গ্রামের কৃষকও এখন এর সুবিধা পাচ্ছে।

খাদ্যমন্ত্রী বলেন, কৃষক বাঁচলে; দেশ বাঁচবে। কৃষকের স্বার্থের কথা চিন্তা করে এবারের বোরো সংগ্রহে ধান-চাল ক্রয়ে ধানকে অগ্রাধিকার দিতে হবে এবং কোনভাবেই কৃষককে হয়রানি করা যাবে না। ইতোমধ্যেই ১৩টি নির্দেশনা দিয়ে প্রতিটি জেলার খাদ্য অফিসে প্রেরণ করা হয়েছে। এ বছর কৃষকের কাছ থেকে সরাসরি ৬লক্ষ ৫০ হাজার মেট্রিক টন ধান ক্রয় করা হবে। চালের মান নিয়ে কোন আপোষ নেই জানিয়ে মন্ত্রী বলেন, চালের মান ঠিক রেখে, সঠিকভাবে শতভাগ সংগ্রহ সম্পন্ন করার জন্য ইতোমধ্যেই মাঠ পর্যায়ের কর্মকর্তা- কর্মচারীদেরকে নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচিও অনলাইনের আওতায় নিয়ে আসা হবে বলে অভিমত ব্যক্ত করেন সাধন চন্দ্র মজুমদার।

মন্ত্রী আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সরকারের সর্বশেষ নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার। ডিজিটাল বাংলাদেশ নির্মাণের মাধ্যমে সরকারি-বেসরকারি প্রতিটি কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতি আনায়ন করা সম্ভব। ‘ডিজিটাল রাইস প্রকিউরমেন্ট অ্যাপস’ এর মাধ্যমে কৃষকদের নিকট থেকে ধান এবং মিলাদের নিকট থেকে চাল ক্রয়ের ফলে একদিকে যেমন অল্প সময়ের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে ধান-চাল সংগ্রহ করা সম্ভব হবে; অপরদিকে খাদ্য বিভাগ, কৃষক এবং মিলারদের মধ্যে দ্রুত সংযোগ স্থাপনের মাধ্যমে ধান-চাল সংগ্রহ কার্যক্রমে গতি আনয়ন করা সম্ভব হবে।

উল্লেখ্য, ‘ডিজিটাল রাইস প্রকিউরমেন্ট অ্যাপস’ যা গতবছর খুলনা জেলায় নির্বিঘ্নে সফলতার সাথে, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে চাল সংগ্রহে এক অনন্য নজির সৃষ্টি করেছে। গত মৌসুমে খুলনা জেলায় ‘ডিজিটাল রাইস প্রকিউরমেন্ট অ্যাপসে’র মাধ্যমে মিলারদের নিকট থেকে চাল ক্রয় কার্যক্রম শুরু হয়। খুলনা জেলায় শতভাগ চাল ক্রয় ডিজিটাল অ্যাপসের মাধ্যমে সফলতার সাথে সম্পন্ন হওয়ায় সমগ্র বাংলাদেশে ডিজিটাল উপায়ে চাল সংগ্রহ করায় তার প্রভাব পড়ে। ফলে এ বছর দেশের বিভিন্ন স্থানে ডিজিটাল অ্যাপস ব্যবহার করে চাল সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হয়।

খুলনার জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জুম অ্যাপের মাধ্যমে সংযুক্ত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য জনাব শেখ সালাউদ্দিন জুয়েল, খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, খুলনা জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, খুলনা জেলা খাদ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, খুলনা জেলার কৃষক ও মিলমালিক প্রতিনিধিবৃন্দ, খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন
কৃষি বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নে এডিবির ১৮০ মিলিয়ন ডলারের প্রকল্প : ইউজিসি
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : আতিকুর রহমান রুমন

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

স্বর্ণসহ গ্রেপ্তার লুৎফর ৪ দিনের রিমান্ডে

ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি শিশুর মৃত্যু

মনির হত্যা: সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর রিমান্ডে

ইমুতে যুবতীর আপত্তিকর ভিডিওচিত্র ধারণ করে শারীরিক সম্পর্কের প্রস্তাব!

রোজ ডে’তে ইয়ামাহার ব্যাতিক্রমী উদ্যোগ

রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ৮ জন গ্রেফতার

গাজীপুরের কাশিমপুর কারাগারে জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর

বাবার অসংলগ্ন কথাবার্তায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে ধোঁয়াশা

ছোট ভাইয়ের জানাজার সালাম ফেরানোর পরই মিলল বড় ভাইয়ের মরদেহ