300X70
বৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান স্বপনকে দলীয় পদ থেকে অব্যাহতি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৩০, ২০২৩ ১০:৪১ পূর্বাহ্ণ

সংবাদদাতা, জামালপুর: বঙ্গবন্ধুর খুনি খন্দকার মুশতাক আহাম্মেদকে বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিযোগী উল্লেখ করে দলীয় সভায় বক্তব্য দেওয়ায় জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী হাফিজুর রহমান স্বপনকে তার পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা আওয়ামী লীগ। একই সঙ্গে কেন তাকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না মর্মে তাকে কারণ দর্শানো হয়েছে।
বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন সম্প্রতি গত ১৭ মার্চ সদরের নরুন্দিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর সভায় বঙ্গবন্ধুর খুনি খন্দকার মুশতাক আহাম্মেদকে বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিযোগী উল্লেখ করে বক্তৃতা করেন। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন সংগ্রামী অবিসংবাদিত রাজনৈতিক ভাবমূর্তির ওপর চরম আঘাত করেছেন তিনি।
এর ফলে বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত আওয়ামী লীগের সুমহান আদর্শিক ঐক্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যা বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭/৯ ধারা মতে দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী হওয়ায় হাফিজুর রহমানকে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একইসঙ্গে কেন তাকে চূড়ান্ত বরখাস্তের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট সুপারিশ করা হবে না তা পরবর্তী সাত দিনের মধ্যে জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে লিখিত জবাব দেওয়ার জন্য পত্র মারফত নির্দেশ দেওয়া হয়েছে তাকে।
একই সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদানকারী জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খান তার কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনের বিতর্কিত বক্তব্যের কোনো প্রকার সমালোচনা বা প্রতিবাদ না করায় প্রকারন্তরে তা সমর্থনের সামিল বিবেচিত হয়েছে। এ কারণে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খানের বিরুদ্ধে গঠনতন্ত্রের ৪৭/৯ ধারা মতে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তৎমর্মে সাত কর্মদিবসের মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এদিকে বঙ্গবন্ধুর খুনি খন্দকার মুশতাক আহাম্মেদকে বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিযোগী উল্লেখ করে দলীয় সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সদরের বিভিন্ন স্থানে হাফিজুর রহমানকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করে আসছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। গতকাল দুপুরেও সদরের জামতলি এলাকায় বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ শেষে হাফিজুর রহমান স্বপনের কুশপুত্তলিকা দাহ করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

করোনা মোকাবেলায় সেন্টমার্টিনে দুঃস্থ ও অসহায়দের মাঝে নৌবাহিনীর ঈদ উপহার সামগ্রী প্রদান

ইসলামী ব্যাংকের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে সতর্ক বার্তা

‍‍’‍‍উই’ দেশে নারী উদ্যোক্তা তৈরি ও প্রসারের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম : সংস্কৃতি প্রতিমন্ত্রী

কুমিল্লায় দুই শিক্ষার্থী নিহতের তথ্য ‘গুজব’

গিনেস বুকে জায়গা পাওয়া ‘পপ কিং মাইকেল জ্যাকসনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

বাঙালী নদী গর্ভে কবর হারিয়েছে একই পরিবারের ৪ মুক্তিযোদ্ধার ২ জন

এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপ

ভোটের মাঠে থাকবেন ৫ লক্ষাধিক আনসার সদস্য

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৩.৬১, বঙ্গবন্ধু সেতুতে ৩.২৫ কোটি টাকা টোল আদায়