300X70
শুক্রবার , ১৮ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

“আওয়ামী লীগ ক্ষমতায় আসলে নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন হয়”

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ৭:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন হয়।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব ও নির্দেশনায় বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল সৃষ্টি করেছে। প্রশাসনসহ সর্বস্তরে আজ নারীরা দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে।

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, জয়িতা ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারী উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষন, তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরনের মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জয়িতা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। জয়িতা বিপনী কেন্দ্র ও অনলাইন মার্কেটপ্লেস ই-জয়িতার মাধ্যমে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করছে।

প্রতিমন্ত্রী ইন্দিরা আরও বলেন, নারী উদ্যোক্তারা দেশীয় খাবার ও পিঠা শহরের মানুষের নিকট জনপ্রিয় করে তুলছে। নারী উদ্যোক্তাদের নিয়ে দেশীয় খাবার ও এরকম পিঠার উৎসবে অনেক মানুষের সমাগম হয়। শহরের মানুষ ব্যস্ততার কারণে পিঠার আয়োজন করতে না পারলেও তারা পিঠার উৎসবে আসে এবং তৃপ্তির সাথে পিঠা খেয়ে থাকে। এখানে উপস্থিত নারী উদ্যোক্তাদের আমি অভিনন্দন জানাই।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আজ (শুক্রবার) ঢাকায় মহাখালীতে রাওয়া ক্লাবের লবি রহমান কুকিং ফাউন্ডেশন আয়োজিত স্টার লাইন পিঠা প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে ও পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

লবি রহমান কুকিং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট লবি রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান ও সিনিয়র সচিব শ্যামসুন্দর সিকদার, তথ্য ও সম্প্রচার সচিব মোঃ মকবুল হোসেন পিএএ, দৈনিক আমার কাগজের সম্পাদক মোঃ ফজলুল হক ভূঞা
রানা এবং স্ট্রার লাইন গ্রুপের এমডি হাজী আলাউদ্দিনসহ নারী উদ্যোক্তাবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার সচিব মোঃ মকবুল হোসেন পিএএ বলেন, রন্ধন একটি শিল্প। পিঠা তারই অংশ এবং পিঠা আমাদের সংস্কৃতির সাথে গভীরভাবে মিশে আছে। আমাদের এই শিল্পকে পৃষ্ঠপোষকতা করা উচিৎ। যেন আমরা বংলার সুস্বাদু পিঠাকে বিশ্বপরিমন্ডলে উপস্থাপন ও বিশ্বব্যাপী জনপ্রিয় করতে পারি।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শেফ্ টনি খান, শেফ্ আহমেদ, ডিরেক্টর লা রিজেন্সি, সেফ্ ডানিইয়েল গোমেজ, মাস্টারশেফ বাংলাদেশ।

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা পিঠা প্রতিযোগীতার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। এ পিঠা উৎসবে দেশের এগারোটা জেলার ৪১ জন উদ্যোক্তা অংশ গ্রহণ করে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক হান্নান খানের মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক

রূপগঞ্জের পূর্বাচল হোয়াইট হাউজ রেস্টুরেন্ট থেকে ১১ নারীসহ ২৩ জন আটক

পঞ্চগড়ে মাছের পোনা অবমুক্তকরণ

জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার সমাধিতে ডিএনসিসি মেয়রের শ্রদ্ধা

‘চাকরিজীবীদের ঈদুল ফিতরের ছুটিতে কর্মস্থলেই থাকতে হবে’

পাকিস্তানের খেলা দেখা কঠিন’—বললেন ওয়াসিম আকরাম

সাবেক বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃতুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক

আজ কপ-২৬ শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সালমান খানের বিয়িং হিউম্যান ক্লোথিংয়ের তৃতীয় আউটলেট চট্টগ্রামে চালু

ইংরেজি নববর্ষে আতশবাজি ও ফানুস না পোড়ানোর জন্য ক্যাপসের অনুরোধ