300X70
বৃহস্পতিবার , ৬ এপ্রিল ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

আগামী ৮ এপ্রিল বাংলাদেশ স্কাউটস দিবস

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ৬, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন :  আগামী শনিবার ( ৮ এপ্রিল) বাংলাদেশ স্কাউটস দিবস। “স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্য নিয়ে পালিত হবে দিবসটি। ১৯৭২ সালের ৮ এপ্রিল স্বাধীন বাংলাদেশে বয় স্কাউট সমিতি গঠিত হওয়ার পর ১৯৭৪ সালে বিশ্ব স্কাউটস সংস্থার ১০৫তম সদস্য হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশ স্কাউটস সমিতি। ১৯৭৮ সালে বয় স্কাউট সমিতির নাম পরিবর্তন করে বাংলাদেশ স্কাউটস নামকরণ করা হয়।

মেয়েদের সুযোগ দেওয়ার জন্য ১৯৯৪ সালে গার্ল-ইন স্কাউটিং চালু করা হয়। বর্তমানে বাংলাদেশ স্কাউটসের সদস্য প্রায় ২২ লাখ ১০ হাজারের বেশি। গৌরব আর অর্জনে বাংলাদেশ আজ বিশ্বের ষষ্ঠ বৃহত্তম স্কাউট দেশ। তবে বিশ্বব্যপি সমাদৃত এই সেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু অনেক আগে। ১৯০৭ সালে রবার্ট স্টিভেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এই যুব আন্দোলনের প্রতিষ্ঠা করেন। ২৯শে আগস্ট থেকে ৮ই সেপ্টেম্বর ১৯০৭ পর্যন্ত ইংল্যান্ডের ব্রাউন-সী দ্বীপে ব্যাডেন পাওয়েল পরীক্ষামূলক ক্যাম্প আয়োজন করেছিলেন। এবং সেখান সেখান থেকেই শুরু হয় বিশ্বব্যপি স্কাউটিংয়ের পথ চলা।

উন্নত সোনার বাংলার স্বপ্নসাঁরথি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রথম চীফ স্কাউট। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রধান স্কাউট ব্যক্তিত্ব। স্বাধীনতার পর তিনি স্কাউটিংয়ের দীক্ষা নিয়ে চীফ স্কাউটের দায়িত্ব নেন। ১৯৭১ সালের ৯ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতির ১১১ নং অধ্যাদেশ জারির মাধ্যমে বাংলাদেশের জাতীয় স্কাউট সংগঠনকে স্বীকৃতি দেন।

আজকের তরুণ, আগামীর বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ছাত্র-সমাজের ভূমিকা অনিশিকার্য। মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন- বাংলাদেশ আজকে যতদূর এগিয়েছে, ভবিষ্যতে আজকের শিশু-কিশোর-তরুণ বাংলাদেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে। আর তাই গত ২৫ জানুয়ারি গাজীপুরের মৌচাকে ৩২তম এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন “প্রতিটি শিক্ষার্থী যেন স্কাউট প্রশিক্ষণ পায়”।

বাংলাদেশ স্কাউটসের সোনালী পথ চলায় ৫০ বছর অতিক্রান্ত করে ২০২২ সালে আমরা উদযাপন করেছি বাংলাদেশ স্কাউটসের সুবর্ণজয়ন্তী। বর্তমান বাংলাদেশ স্কাউটসের চীফ স্কাউট হিসেবে আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ মহোদয়। যা যুব সংগঠন হিসেবে ২২ লক্ষাধিক স্কাউট সদস্যের গর্বের জায়গা।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের ৫০তম বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি স্কাউটিং কার্যক্রমই পারে ভবিষ্যৎ প্রজন্মকে প্রগতিশীল, সৃজনশীল ও উন্নয়নের পথে সম্পৃক্ত করে দেশকে জাতির পিতার কাঙ্ক্ষিত সোনার বাংলায় রূপান্তর করতে।”

বাংলাদেশে বর্তমানে স্কাউটের সংখ্যা প্রায় ২২ লাখ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “আমাদের যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য লেখাপড়ার পাশাপাশি স্কাউটিংয়ে আরও বেশি সম্পৃক্ত করা প্রয়োজন। ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও স্কাউটিংয়ে সমানভাবে সম্পৃক্ত করতে হবে। মেয়েরা পিছিয়ে থাকলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। স্কাউট সংখ্যা বৃদ্ধির পাশাপাশি তাদের গুণগত মানও নিশ্চিত করতে হবে।”

দুর্যোগ-দুর্ঘটনায় দুর্গতদের পাশে স্কাউটদের উপস্থিতিতে মুগ্ধ হয়ে মহামান্য বলেন, “বিভিন্ন সময়ে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অগ্নিকাণ্ডসহ দুর্যোগকালে ক্ষতিগ্রস্তদের সেবাদানে স্কাউটরা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।”

কিন্তু ছাত্ররা কেন স্কাউটিং করবে? আসুন একটা গল্প বলি। বাংলাদেশ স্কাউটসের সাবেক প্রধান জাতীয় কমিশনার মনযুর-উল-করিম একবার সারা দেশে সকল কারাগারে তথ্য সংগ্রহের অভিযান চালালেন। সকল আসামিদের জিজ্ঞাস করা হলো তারা কারাগারে আসার আগে জীবনে একটি দিনও স্কাউটিং করেছিল কিনা? সারা দেশের সকল কারাগার খুঁজে একটিও আসামি খুঁজে পাওয়া যায়নি যে কিনা কখনো স্কাউটিং করেছে। অর্থাৎ স্কাউটরা সব সময় অন্যায় কাজ থেকে বিরত থাকে। একজন মানবিক মানুষের স্বাদ পেতে হলে অন্যের বিপদে এগিয়ে যেতে হবে। তাই দেশের প্রতিটি দূর্যোগে স্কাউট ও রোভার স্কাউট সদস্যরা সেবার মন্ত্রে অসহায় মানুষের পাশে দাঁড়ায়।

বন্যায় পানিবন্দিদের উদ্ধার কাজ, অগ্নিকান্ডে উদ্ধার অভিযান, শীতবস্ত্র মানুষদের বস্ত্রবিতরণ সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে স্কাউটদের সাঁড়া দিতে দেখা যায়। এই তো গত ৪এপ্রিল রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সাথে নিরলসভাবে কাজ করেছে বাংলাদেশ স্কাউটস এর বিভিন্ন ইউনিট এর রোভার স্কাউটরা।

ছাত্র জীবনে দেশের মহামান্য রাষ্ট্রপতির নিকট থেকে অ্যাওয়ার্ড অর্জন করতে পারে ক’জন? একজন রোভার স্কাউট তার কার্যক্রম বাস্তবায়নের মধ্যদিয়ে সুযোগ পায় প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের। যা দেশে রোভার স্কাউট বয়সিদের জন্য সর্বোচ্চ অ্যাওয়ার্ড। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি নিজে প্রতিবছর এই অ্যাওয়ার্ড প্রদান করেন।

এমন সোনালী অর্জনের সুযোগ ছাত্রজীবনে নিশ্চয় কেউ হাতছাড়া করতে চাইবে না। শুধু দেশে নয়, প্রশিক্ষণের জন্য বিভিন্ন সময় বাংলাদেশ স্কাউটসের সদস্যরা বিভিন্ন দেশের ক্যাম্পে অংশগ্রহণ করে। যা একদিকে যেমন ছাত্রজীবনকে সমৃদ্ধ করে। একই সাথে দক্ষ ও যোগ্য হয়ে উঠতে সহায়তা করে। নিজের প্রতি কর্তব্য পালণ, সৃষ্টিকর্তার প্রতি কর্তব্য পালণ এবং অপরের প্রতি কর্তব্য পালন এই তিন মূল মন্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে স্কাউটরা।

স্কাউটদের মূলমন্ত্র হচ্ছে কাব স্কাউট-যথাসাধ্য চেষ্ট করা, স্কাউট-সদা প্রস্তুত এবং রোভার স্কাউট-সেবা। স্কাউটদের আত্মমর্যাদাসম্পন্ন, সৎ, চরিত্রবান, কর্মোদ্যোগী, সেবাপরায়ণ, সর্বোপরি সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস কাজ করে থাকে। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা ও মূল্যবোধ অবক্ষয়ের প্রেক্ষাপটে দেশ ও জাতি গঠনে স্কাউট আন্দোলনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিহার্য।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আসছে ঈদুল আযহায় স্যামসাং -এর ব্যতিক্রমী ও আকর্ষণীয় ‘ঈদ ক্যাম্পেইন’

মডেল সম্মাননা পেল চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

‘জুলাই সনদে স্বাক্ষরকারীরা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে’

দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন করোনা আক্রান্ত

পরিবেশ সুরক্ষায় বিচারক সম্মেলন আয়োজনের প্রস্তাব

ঢাবি অধ্যাপক রহমত উল্লাহর অ্যাকাডেমিক কার্যক্রমে বাধা নেই

চলছে ডায়মন্ড ওয়ার্ল্ড অনলাইন ফেস্ট

অধরা সিলেটের আলোচিত লেডি বাইকার রিয়া

গাজীপুরে ইফতার বিক্রি নিয়ে ব্যস্ত সময় পার করছেন নায়িকা মাহি