300X70
শুক্রবার , ১৩ জানুয়ারি ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

আগারগাঁওয়ে ডিএনসিসির প্রথম হলিডে মার্কেট চালু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ১৩, ২০২৩ ৪:১২ অপরাহ্ণ

ডিএনসিসির সব ওয়ার্ডেই হলিডে মার্কেট করা হবে : মেয়র আতিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ডিএনসিসির উদ্যোগে প্রথমবারের মতো রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশের কুটিরশিল্প, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের পণ্য ও খাদ্যপণ্য নিয়ে শুরু হলো হলিডে মার্কেট। সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার সবার জন্য উন্মুক্ত থাকবে এ মার্কেট।

এসএমই উদ্যোক্তাদের পণ্যের বিক্রয় ও বিপণন এবং এসএমই খাতকে এগিয়ে নিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং ঐক্য ফাউন্ডেশন প্রথমবারের মতো এই উদ্যোগ গ্রহণ করেছে।

শুক্রবার (১৩ জানুয়ারী ২০২৩) বেলা সাড়ে ১১টায় আগারগাঁওয়ে এই হলিডে মার্কেটের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, এসএমই উদ্যোক্তাদের পণ্যের বিক্রয় ও বিপণন এবং এসএমই খাতকে এগিয়ে নিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঐক্য ফাউন্ডেশন প্রথমবারের মতো এই মার্কেটের আয়োজন করেছি।

আমরা পাইলট প্রকল্প হিসেবে আগারগাঁওয়ের এই রাস্তায় শুরু করেছি। সড়কটির উত্তর-দক্ষিণ দুই ধারের সুবিস্তৃত গাড়ি পার্কিংয়ের স্থানে শুক্রবার ও শনিবার ছুটির দিনে হলিডে মার্কেট বসবে। এখানে পাইলট পকল্প সফল হলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ডেই আমরা এমন হলিডে মার্কেট করবো। খুব শিগগিরই এটা বাস্তবায়ন করা হবে।’

ডিএনসিসি মেয়র আরও বলেন, ‘বিশ্বের উন্নত দেশের অনেক শহরে দেখেছি হলিডে মার্কেট, সন্ধ্যাকালীন মার্কেট বসে। উন্নত দেশের মতো আমাদের দেশেও হলিডে মার্কেট করার উদ্যোগ নিয়েছি। এই হলিডে মার্কেটে কম দামে ভালো পণ্য পাওয়া যাবে। এখানে মূলত এসএমই উদ্যোক্তারা দোকান নিয়েছেন। তারা নিজেদের তৈরিকৃত পণ্য এখানে সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করছেন। তাদের মাঝে কোন মধ্যস্বত্বভোগী নেই। ফলে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি হবে।’

মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা বাস্তবায়নে ডিএনসিসি কাজ শুরু করেছে উল্লেখ করে মেয়র বলেন, ‘আমরা ইতিমধ্যে অনলাইনে হোল্ডিং ট্যাক্স আদায় করছি। দ্রুতই অনলাইনে ট্রেড লাইসেন্স প্রদান করা হবে। রিকশাগুলোকে কিউআর কোডসহ ডিজিটাল নম্বর প্লেট দেওয়া হবে। দ্রুতই শুরু হবে অন স্ট্রিট স্মার্ট পার্কিং। আমার নির্বাচনের ইশতেহার অনুযায়ী ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছি।

মিরপুর ১০ নম্বরে হকারদের জন্য পাইলট প্রকল্প চলছে। সপ্তাহে পাঁচ দিন নির্দিষ্ট হকাররা বিকেল ৪টার পর থেকে ফুটপাতে বসছে। অন্য সময় ফুটপাতে কোনো হকার বসতে পারবে না। হলিডে মার্কেট শুরু হলো। ইভিনিং মার্কেটও পরিকল্পনায় আছে।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, ‘হলিডে মার্কেটের শুভ সূচনা করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। পাশাপাশি বলতে চাই এমন সব উদ্যোগে নারী উদ্যোক্তাদের সম্পৃক্ত করুন। নারীরা যে তাদের উদ্যোগগুলো নিয়ে আরও এগিয়ে যেতে পারে সেই পদক্ষেপ গ্রহণ করুন।’

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশে অর্ধেক নারী, আর ভোটার হিসেবে বিবেচনা করলে কিঞ্চিৎ বেশি। তাই এই নারীদের রেখে আমরা বেশিদূর এগুতে পারব না। তাদের সব কিছুতে সম্পৃক্ত করতে হবে। তাদের মাধ্যমে আমরা আরও এগিয়ে যেতে পারবো। এই হলিডে মার্কেট অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হতে হবে, কোনোভাবেই যেন এর মিস ম্যানেজমেন্ট না হয়। আর এর পরিধি আরও বাড়িয়ে সুন্দরভাবে পরিচালনা করার উদ্যোগ নিতে হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে।

বক্তৃতা শেষে বাণিজ্যমন্ত্রী এবং ডিএনসিসি মেয়র বেলুন উড়িয়ে হলিডে মার্কেটের শুভ উদ্বোধন করেন। এসময় ডিএনসিসি মেয়র প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে স্টলগুলো ঘুরে দেখেন।

উল্লেখ্য, এ সড়কের দুই পাশের প্রতিটি পাশে ৫০টি করে মোট ১০০টি স্টল রয়েছে। এ হলিডে মার্কেটে এসএমই উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য যেমন: চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্তশিল্প, ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য, হোমডেকর পণ্য, অর্গানিক কৃষিপণ্য, পার্বত্য অঞ্চলের কৃষিপণ্য, কৃষিপণ্য, খাদ্যপণ্য ও পানীয় নিয়ে স্টল সাজিয়েছে।

সেই সঙ্গে বৃক্ষপ্রেমিকদের জন্য রয়েছে নার্সারির উদ্যোক্তারা। হলিডে মার্কেটে সাংস্কৃতিক আয়োজনসহ নানান ধরনের বিনোদনের ব্যবস্থাও থাকবে ঢাকাবাসীর জন্য। হলিডে মার্কেটে স্টল বরাদ্দ পেতে যোগাযোগের নম্বর ০৯৬৭৮৩৬৬৬৬৬। এছাড়াও Dncc-Oikko Holiday Market এই ফেসবুক পেজেও যোগাযোগ করে স্টল বরাদ্দ নেয়া যাবে।

হলিডে মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ স্থানীয় কাউন্সিলরবৃন্দ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : আতিকুর রহমান রুমন
নারীদের স্বাবলম্বী করতে গতানুগতিক ধারার বাইরে এসে বাজারভিত্তিক প্রশিক্ষণ ও সহায়তা নিশ্চিত করা হবে : মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন
ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি : শেখ রবিউল আলম

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় সকল উদ্যোগ নেবে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা

দেশে ইসলাম এসেছে শান্তির পথে : তথ্যমন্ত্রী

টিআইবি’র বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়

কালীগঞ্জে বিলুপ্তির পথে রাজা-জমিদারের স্মৃতি সম্পদ

এবছর জিপিএ-৫ পেলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ শিক্ষার্থী

ত্রাণ সহায়তায় এগিয়ে এলো বিসিএস ৯ম ব্যাচ ফোরাম

হাতিয়ায় ৩ কোটি টাকার চিংড়ি পোনা জব্দ, নদীতে অবমুক্ত

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কেরানীহাট শাখা এখন নতুন ঠিকানায়

ভাসানচর থেকে পালাতে গিয়ে এক রোহিঙ্গা আটক