300X70
রবিবার , ৮ মার্চ ২০২৬ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

আন্তর্জাতিক নারী দিবসে নারী ক্রীড়াবিদদের নিয়ে ডেইলি সানের বিশেষ রাউন্ডটেবিল, ৫ জন ক্রীড়াবিদকে সম্মাননা প্রদান

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৮, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের সাফল্য ও সংগ্রামের গল্প তুলে ধরতে বিশেষ জাতীয় গোলটেবিল আলোচনা আয়োজন করেছে ডেইলি সান।

গ্রেস প্রেজেন্টস ‘রাইজ অব উইমেন’স স্পোর্টস’ শিরোনামের এই আয়োজনে যুব ও ক্রীড়াপ্রতিমন্ত্রী আমিনুল হক, দেশের বিভিন্ন অঙ্গনের নারী ক্রীড়াবিদ, কোচ, ক্রীড়া সংগঠক ও নীতিনির্ধারকেরা অংশ নিয়ে নারী ক্রীড়ার অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা আলোচনা করেন।
ডেইলি সানের এই উদ্যোগে টাইটেল পার্টনার হিসেবে ছিল গ্রেস এবং অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে যুক্ত ছিল এস-রহমান প্রফার্টিস এবং বসুন্ধরা মেডিকেল সিটি। করপোরেট খাতের এমন সম্পৃক্ততা নারী ক্ষমতায়ন ও নারী ক্রীড়ার বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আয়োজকেরা মনে করেন।
অনুষ্ঠানটি এমন একটি প্ল্যাটফর্মে পরিণত হয়, যেখানে বিভিন্ন ডিসিপ্লিনের নারী ক্রীড়াবিদরা তাদের অভিজ্ঞতা, সংগ্রাম ও স্বপ্নের কথা তুলে ধরেন। বর্তমান ও সাবেক জাতীয় দলের খেলোয়াড়, কোচ এবং ক্রীড়া কর্মকর্তারা আলোচনায় অংশ নিয়ে নারী ক্রীড়ার বিকাশে বিদ্যমান কাঠামোগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।
আলোচনায় উঠে আসে উন্নত প্রশিক্ষণ সুবিধার সীমাবদ্ধতা, আর্থিক নিরাপত্তার অভাব, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতা এবং গণমাধ্যমে পর্যাপ্ত প্রচারের ঘাটতির মতো গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ক্রীড়াবিদ প্রতিযোগিতামূলক ক্যারিয়ার শেষে নারী খেলোয়াড়দের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সহায়তা ব্যবস্থার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
গোলটেবিল আলোচনায় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি মনোযোগ দিয়ে ক্রীড়াবিদ ও কোচদের বক্তব্য শোনেন এবং তাদের উত্থাপিত বিষয়গুলো নোট নেন। তিনি আশ্বাস দেন, নারী ক্রীড়াবিদদের জন্য আরও ভালো পরিবেশ ও সুযোগ তৈরিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
একই সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ডিসিপ্লিনে বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেন তিনি। তাদের নিষ্ঠা, পরিশ্রম ও দৃঢ়তার প্রশংসা করে বলেন, নারী ক্রীড়াবিদদের অর্জন দেশের জন্য গর্ব ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে।
এই গোলটেবিল আলোচনার মূল লক্ষ্য ছিল জাতীয় গৌরব ও সামাজিক পরিবর্তনে নারী ক্রীড়াবিদদের অবদান তুলে ধরা এবং সামনে থাকা চ্যালেঞ্জ ও সম্ভাবনার দিকগুলো চিহ্নিত করা। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ ক্রীড়াবিদ, নীতিনির্ধারক, ক্রীড়া সংগঠক ও গণমাধ্যমের মধ্যে গঠনমূলক সংলাপ তৈরি করবে এবং বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে নতুন প্রজন্মের মেয়েদের খেলাধুলায় এগিয়ে আসতে উৎসাহিত করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক সালমা খাতুন, জাতীয় দলের পেসার মারুফা আক্তার এবং অলরাউন্ডার শর্না আক্তার।

এ ছাড়া ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের অধিনায়ক অর্পিতা পাল, একই দলের গোলরক্ষক হিমাদ্রি বড়ুয়া সুখ এবং বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ।

বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের খেলোয়াড় সানজিদা আক্তার, জাতীয় শুটিং দলের কামরুন্নাহার কলি ও তাসমায়াতি এমা আলী এবং দাবা থেকে নারী ফিদে মাস্টার নওশিন আঞ্জুম আলোচনায় অংশ নেন।

এ ছাড়া অংশ নেন জাতীয় আর্চারি দলের বন্না আক্তার, জাতীয় বক্সার সানজিদা জান্নাত, টেবিল টেনিস খেলোয়াড় খয় খয় সাই মারমা, সাদিয়া রহমান মৌ ও সোনাম সুলতানা সোমা এবং ভারোত্তোলক মাবিয়া আক্তার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ ফুটবলারদের মধ্যেও অনেকে। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস এবং অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের খেলোয়াড় সিনহা জাহান সিখা।

কোচিং কমিউনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন নারী ফুটবল কোচ লিনা চাকমা, ফুটবল কোচ গোলাম রব্বানী ছোটন এবং নারী ফুটবল কোচ মাহমুদা শরিফা অদিতি।আলোচনার শেষ পর্যায়ে ক্রীড়াবিদরা বলেন, নানা প্রতিবন্ধকতার মধ্যেও দৃঢ়তা, পরিশ্রম ও অদম্য মানসিক শক্তির জোরেই বাংলাদেশে নারী ক্রীড়ার উত্থান ঘটছে। তারা আশা প্রকাশ করেন, নীতিগত সহায়তা, উন্নত অবকাঠামো এবং প্রাতিষ্ঠানিক সমর্থন আরও জোরদার হলে ভবিষ্যতে দেশের নারী ক্রীড়া নতুন উচ্চতায় পৌঁছাবে।

নারীক্রীড়ায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ডেইলি সানের সম্মাননা

বাংলাদেশে নারী ক্রীড়ার অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়া, আন্তর্জাতিক অঙ্গনে দেশের সাফল্যকে সমৃদ্ধ করা এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার লক্ষ্যে পাঁচজন কৃতী নারী ক্রীড়াবিদকে সম্মাননা প্রদান করেছে ডেইলি সান।

সম্মাননা প্রাপ্তরা হলেন—
১. সালমা খাতুন — ক্রিকেটার
২. মাবিয়া আক্তার — ভারোত্তোলক
৩. সানজিদা আক্তার — ফুটবলার
৪. নিগার সুলতানা জ্যোতি — ক্রিকেটার
৫. মাহফুজা খাতুন শিলা — সাঁতারু

অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন ডেইলি সান-এর সম্পাদক রেজাউল করিম লোটাস এবং এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভীর উল ইসলাম।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিনিয়োগের জন্য ইইউ এবং যুক্তরাজ্যের প্রতি আহবান বাণিজ্য প্রতিমন্ত্রীর

দক্ষিণ কেরানীগঞ্জ ও ফতুল্লাতে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ ৫ জন গ্রেফতার

রিমান্ডে পিয়াসা, ফেঁসে যাচ্ছেন নুসরাত

এনবিআরকে ৪৩.৫১ কোটি টাকার ট্যাক্স দিল আনসার-ভিডিপি ব্যাংক

শত ব্যস্ততার মধ্যেও বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন তথ্যমন্ত্রী ড. হাছান

৭৪ বছর পর বাংলাদেশের চ্যানেল দেখেতে পাচ্ছেন ‘বিলুপ্ত ছিটমলের বাসিন্দারা’

বিএনপি’র ভোট বর্জনের কর্মসূচি নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের শামিল : নাছিম

জাতীয় পরিবেশ পদক ২০২০ পাচ্ছেন ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান

টেকেরহাট ফায়ার স্টেশন উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্লান্টের মাধ্যমে বাংলাদেশে নতুন দিগন্ত উন্মোচিত হবে : স্থানীয় সরকার মন্ত্রী