300X70
বুধবার , ১৩ নভেম্বর ২০২৪ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

আবারো বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১৩, ২০২৪ ১:১৮ পূর্বাহ্ণ

বর্ষা ছাড়িয়ে বছরজুড়ে ডেঙ্গুর তান্ডব

কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হাইকোর্টের নির্দেশ

চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছে ৩৬৭ জন

হাসপাতালে ভর্তি হয়েছে ৭৪ হাজার ৮০০ রোগী

উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে আদালতের নির্দেশ

এ.এইচ.এম সাইফুদ্দিন : ক্রমেই দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ হচ্ছে। প্রতিদিন বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা। আগে শুধু বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ দেখা যেত, যা প্রধানত ঢাকা ও আশপাশে সীমাবদ্ধ থাকত। কয়েক বছর ধরে ডেঙ্গুতে বছরজুড়ে সারা দেশের মানুষ আক্রান্ত হচ্ছে। আক্রান্ত ও মৃত্যুতে বিভিন্ন ক্যাটাগরিতে রেকর্ড সৃষ্টি করছে।

এ বছরও ডেঙ্গুর মৌসুম অন্যান্য বছরের তুলনায় দীর্ঘ হয়েছে এবং বছরের পুরো সময় তা বলবৎ থাকবে বলে আশঙ্কা কীটতত্ত্ববিদ এবং সংশ্লিষ্টদের। ঢাকা সিটি করপোরেশন এলাকায় স্বল্পপরিসরে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চালালেও ঢাকার পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ পর্যায়ে মশক নিয়ন্ত্রণের কোনো কাজই হচ্ছে না। এ কারণে ঢাকায় মশা নিয়ন্ত্রণে কিছু কাজ হলেও তেমন কোনো সুফল মিলছে না। এছাড়া ঢাকায়ও প্রয়োজনের তুলনায় মশা নিয়ন্ত্রণ কার্যক্রম খুবই নগণ্য। ফলে প্রতিনিয়ত ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সারি দীর্ঘ হচ্ছে।

এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৩৬৭ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২১১ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৭৪ হাজার ৮০০ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত সাতজনের মধ্যে পাঁচজনই ঢাকা বিভাগের। বাকি একজন করে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে এক হাজার ৬১৯ ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৭০ হাজার ৪৫৩ জন ছাড়পত্র পেয়েছে। বর্তমানের দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে চার হাজার ৩৪৭ ডেঙ্গু রোগী।

এদিকে, রাজধানী ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। একইসঙ্গে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। গতকাল মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে বলেছেন আদালত। কমিটিতে বিশেষজ্ঞ ব্যক্তিদের রাখতে বলা হয়। পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম. রহমান। এর আগে সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন ব্যারিস্টার মাহিন এম রহমান। সেই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেন।

এ প্রসঙ্গে কীটতত্ত্ববিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, তিন কারণে ডেঙ্গু পরিস্থিতি নির্দিষ্ট মৌসুম ছেড়ে বছরজুড়ে বিস্তৃত হয়েছে। প্রথমত, জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টির মৌসুম বেড়েছে। এতে লম্বা সময় ডেঙ্গু ভাইরাসবাহিত এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাচ্ছে। দ্বিতীয়ত, এডিস মশার ঘনত্ব বেশি থাকা এবং তৃতীয়ত, ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি থাকে।
তিনি জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার ঘনত্ব কমিয়ে ফেলা বা রোগীর সংখ্যা কমিয়ে ফেলার উদ্যোগ নিতে হবে। সময়মতো কার্যকর উদ্যোগ নিতে হবে, তাহলে সফল হওয়া সম্ভব হবে। নইলে তা করা সম্ভব হবে না। তবে আশার কথা হলো-ইতোমধ্যে চলতি মৌসুমে এডিস মশার ঘনত্ব কমতে শুরু করেছে। গত দুদিন রাজধানীর মশার ঘনত্ব বিশ্লেষণ করে এমন চিত্র মিলেছে।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বর কীটতত্ত্ববিদ ড. জিএম সাইফুর রহমান বলেন, সিটি করপোরেশনের মশা নিয়ন্ত্রণ কাজগুলো সঠিকভাবে হচ্ছে না। এ কারণে মশার উপদ্রব কমছে না, সিটি করপোরেশনের এ সংক্রান্ত কাজে সত্যিকারার্থে সফলতা মিলছে না। তিনি বলেন, সিটি করপোরেশন যেহেতু মশা নিয়ন্ত্রণে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে, তাই মশার প্রজনন অনেক বেড়েছে। যেটা বর্ষার মৌসুম শেষেও থাকে। এ কারণে আমরা শীতের মৌসুমেও ডেঙ্গু রোগে আক্রান্ত হতে দেখছি। যেনতেন কাজে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। ব্রাজিলেও এমন ঘটনা ঘটেছে, মশা নিয়ন্ত্রণে তারাও গুরুত্ব না দেওয়ায় সেখানেও এডিস মশা ভয়াবহ রূপ লাভ করেছে।

জানা যায়, ডেঙ্গু ভাইরাস চিহ্নিত করার ক্ষেত্রেও বড় দুর্বলতা রয়েছে। প্রায় ১৫ হাজার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার থাকলেও একশ প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। যেখান থেকে ডেঙ্গু আক্রান্তের বাস্তব চিত্র আসে না। ডেঙ্গু আক্রান্তের বাস্তব চিত্র বের করে আনতে সরকারকে উদ্যোগী হতে হবে। নইলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে না। সরকার এখন যে তথ্য সরবরাহ করছে, বাস্তবে আক্রান্তের হার এর চেয়েও ২০ গুণ বেশি হবে।

২৩ বছর ধরে ধাপে ধাপে সারা দেশে ডেঙ্গুর বিস্তার ঘটেছে। ডেঙ্গু মোকাবিলায় সরকার পর্যাপ্ত সময় পেলেও এখন পর্যন্ত বিজ্ঞানভিত্তিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। এখনো তথ্য সংগ্রহ, তথ্য পর্যালোচনা, ডেঙ্গু শনাক্তকরণ ও ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রমে বড় গলদ রয়েছে। যে কারণে ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ খরচ করলেও কার্যত কোনো সুফল মিলছে না।

অনুসন্ধানে জানা যায়, দেশে নিবন্ধিত হাসপাতাল রয়েছে ৪ হাজার ৯৯৩টি এবং ডায়াগনস্টিক সেন্টার ৯ হাজার ৯৫৬টি। এর বাইরে নিবন্ধন প্রক্রিয়ায় রয়েছে আরও প্রায় ৩৫ হাজার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। বিশাল এসংখ্যক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু আক্রান্ত রোগীরা পরীক্ষা করাচ্ছেন ও চিকিৎসা নিচ্ছেন। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর একশরও কম হাসপাতাল ও ডায়াগনস্টিক থেকে ডেঙ্গু আক্রান্তের তথ্য সংগ্রহ করছে। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু আক্রান্তের তথ্য সংগ্রহ করা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সরকার সিলেক্টিভ জায়গা থেকে তথ্য সংগ্রহ করছে। ফলে বাস্তব চিত্র উঠে আসার কোনো সুযোগ নেই। আর বাস্তব চিত্র না পেলে মশা নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে না। সরকারের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো সবসময় ডেঙ্গু আক্রান্তের তথ্য লুকানোর চেষ্টা করছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, পর্যাপ্ত জনবল, ওষুধ রয়েছে তাদের। তবে নেই কীটতত্ত্ববিদ। কিউলেক্সের মৌসুমে কিউলেক্সের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে তাদের সফলতা থাকলেও বর্ষার ডেঙ্গু তাদের সারা বছর এখন ভোগাচ্ছে। এ তৎপরতা না চালালে পরিস্থিতি আরও খারাপ হতো। তবে ঢাকার বাইরে ডেঙ্গু নিয়ন্ত্রণে তেমন কোনো কাজ না হওয়ায় সেসব এলাকায় অনেক মানুষ আক্রান্ত হচ্ছে। যার সিংহভাগ ঢাকায় চিকিৎসা নিচ্ছে।

সেসব হিসাবও ঢাকার ওপর চাপছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জলাশয় পরিষ্কার, নিয়মিতভাবে মশার ওষুধ ছিটানোর কাজ চলমান রয়েছে। পর্যাপ্ত জনবল, ওষুধসহ সব ধরনের সক্ষমতা রয়েছে তাদের। স্বাস্থ্য অধিদপ্তরের তালিকা ধরে তৎপরতাও চালাচ্ছেন তারা। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসছে না।

রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল্লাহ ওমর নাসিফ জানান, সাধারণত সেপ্টেম্বরে ডেঙ্গু পিকে (সর্বোচ্চ চূড়া) পৌঁছায়। অক্টোবরে ধীরে ধীরে কমতে থাকে। তবে গত বছরের অক্টোবরের তুলনায় এ বছর ২৯ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত এবং ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে এডিস মশার বংশবিস্তার বেশি হয়। এ বছর প্রায় পুরো অক্টোবরেই থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে।

সবশেষ গত সপ্তাহেও বৃষ্টিপাত হয়েছে। অনেকে মনে করেন, বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে মশা বাড়ে; কিন্তু না। বৃষ্টিপাতের দেড় মাস পর্যন্ত মশা এবং ভাইরাসের বিস্তার থাকতে পারে। এ কারণে এখনো আক্রান্ত বাড়ছে; সঙ্গে মৃত্যুও। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসান বলেন, এ বছর বৃষ্টির সময় লম্বা হওয়ায় সিটি করপোরেশনের মশক নিয়ন্ত্রণ কাজের তৎপরতায় তেমন সুফল মিলছে না। আশা করি, বৃষ্টির প্রকোপ শিগ্গিরই কমে যাবে। তখন পরিস্থিতি অনেকাংশে উন্নতি হবে। বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হচ্ছে। তবে জলবায়ু পরিবর্তনজনিত কারণে সেসব থেকে কাঙ্ক্ষিত সুফল মিলছে না।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে সামছুল কবির বলেন, এ বছরের মধ্য সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত অস্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। এখনো মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে; এটা এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ। এ অবস্থার উন্নতি না হলেও সিটি করপোরেশনের তৎপরতায় তেমন সুফল মিলছে না।

তিনি বলেন, সিটি করপোরেশনের জনবল, ওষুধ এবং অন্যান্য পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। সেসব সক্ষমতার শতভাগ প্রয়োগ করে কার্যক্রম পরিচালনা করছেন তারা। মশা নিয়ন্ত্রণে তাদের সক্ষমতার আলোকে সব ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী
উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়
বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা
ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?
সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন
হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে
এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬
স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী
সুদিন ফিরছে ৫ লাখ বেকারের
যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী
একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২
ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প
২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা
হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা
মে দিবস যখন শ্রমিকের বোঝা
Real Money Immediate Win Video Games
Real Money Immediate Win Video Games
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি শান্তির পথে ঐতিহাসিক পদক্ষেপ : পাকিস্তানের প্রধানমন্ত্রী
অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য : অর্থমন্ত্রী
খাদ্য নিরাপত্তা জোরদারে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী

উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?

সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন

হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

সুদিন ফিরছে ৫ লাখ বেকারের

যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী

একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প

২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা

হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

মে দিবস যখন শ্রমিকের বোঝা

নোবিপ্রবির সহকারী অধ্যাপক অর্পিতা রায়ের মৃত্যু

৭ সেপ্টেম্বর ভারত যাচ্ছেন বাইডেন

আসন্ন নির্বাচন আয়োজনে আমরা পুরোপুরি প্রস্তুত : প্রধান উপদেষ্টা

শতবার পেছাল সাগর ও রুনির হত্যার প্রতিবেদন

প্রধানমন্ত্রীর তহবিলে কোস্টগার্ডের একদিনের বেতনের চেক হস্তান্তর

ইউনিয়ন ব্যাংকে বিনিয়োগ আদায়ে জোর তৎপরতা

ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নিতে হবে : তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি

অগ্রিম বুকিং দিয়ে লুফে নিন স্যামসাং মোবাইল বাংলাদেশের পক্ষ থেকে দুর্দান্ত সব অফার

ডিএনসিসির কোরবানীর পশুর হাটে কোন অনিয়ম হলে বন্ধ করে দেওয়া হবে : ডিএনসিসি মেয়র আতিক