300X70
রবিবার , ৯ জুন ২০২৪ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

“আরবান ডেভেলপমেন্ট প্লান ফর গাজীপুর সিটি কর্পোরেশন এরিয়া” বিষয়ক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ৯, ২০২৪ ৪:২২ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন নিউজ : গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার জন্য ” আরবান ডেভেলপমেন্ট প্লান ফর গাজীপুর সিটি কর্পোরেশন এরিয়া বিষয়ক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৯ জুন) সারাদিন ব্যাপী ঢাকার গুলশানস্থ ‘দ্যা ওয়েস্টিন ‘ হোটেলের বলরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য শহর গড়ে তুলতে দেশের জাতীয় পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা করতে হবে এবং এই মাস্টার প্লান সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে।

তিনি আরো বলেন, সুস্থ ও উন্নত জীবন যাপন করতে হলে সময়কে কাজে লাগাতে হবে। দেশ-বিদেশের উন্নত ও সমৃদ্ধ নগর গুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে সময়োপযোগী ও স্মার্ট পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনকে সমৃদ্ধ ও যুগোপযোগী মাস্টার্স প্ল্যান প্রণয়নের জন্য স্বাগত জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুর সিটি কর্পোরেশনের উপদেষ্টা আলহাজ্ব অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, স্বাধীনতার পর ৫৩ বছরের ইতিহাসে গাজীপুর এলাকার জন্য সর্বপ্রথম মাস্টারপ্ল্যান অনুমোদিত হয়।

এই মাস্টার প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলামের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য সুশীল সমাজের প্রতিনিধি , ওয়ার্ড কাউন্সিলর, স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ সকলের দোআ ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে ডুয়েট ও ডুয়েটের বাইরের বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এই মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন এরিয়ার জন্য মাস্টার প্ল্যানে ডুয়েট যুক্ত হয়ে দেশের উন্নয়নে কাজ করতে পেরে আমরা গর্বিত। তিনি আশাবাদ ব্যক্ত করেন, গাজীপুরবাসীর উন্নয়নে এই মাস্টার প্ল্যান ব্যাপকভাবে কাজে লাগবে।

উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নগরমাতা জায়েদা খাতুন। তিনি ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে ঐক্যবদ্ধ গাজীপুর গড়ে তুলতে এই মাস্টার প্ল্যান বাস্তবায়নে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

উক্ত সেমিনারে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামান, গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তারা।

ডুয়েটের কনসালটেন্সি রিসার্চ অ্যান্ড টেস্টিং সার্ভিস (সিআরটিএস), সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং গাজীপুর সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে এ সেমিনারটি আয়োজিত হয়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিএনপি নেতারা নিজেদের মুখ রক্ষায় অসংলগ্ন কথা বলছেন : পররাষ্ট্রমন্ত্রী

ফরিদপুরে বাউবি’র বৃক্ষ রোপন কর্মসূচী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রোগ্রামার পদে নিয়োগের লিখিত পরীক্ষা ১ নভেম্বর

ভয়াবহতার দিকে সিলেটে বন্যা পরিস্থিতি

ব্লক মার্কেটে ১০কোটি টাকার শেয়ার লেনদেন

২৮ অক্টোবর বিএনপি বিশৃঙ্খলা করলে সমুচিত জবাব দেয়া হবে : কৃষিমন্ত্রী

বিএনপির মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ও ৩ ছাত্রলীগ কর্মীকে মারধরের অভিযোগ

ইউনূসের বিচার পর্যবেক্ষণে লিগ্যাল এক্সপার্টদের নিয়ে আসুন: খুরশীদ আলম

গোপালগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছে ৪ প্লাটুন বিজিবি

তাসনুভা আহমেদ টিনা ‘গ্লোবাল ওম্যান লিডারস’ খেতাবে ভূসিত