300X70
বৃহস্পতিবার , ১১ আগস্ট ২০২২ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ইউক্রেনের পরমাণু কেন্দ্রে রাশিয়ার রকেট হামলা, নিহত ১৩

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ১১, ২০২২ ৯:৪৪ পূর্বাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক: পরমাণু কেন্দ্র ব্যবহার করে রাশিয়া রকেট হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। দেশটির অভিযোগ, একটি দখলকৃত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ব্যবহার করে চালানো রুশ এই হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন।

এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, দখলকৃত একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারপাশে থেকে রাশিয়ার নিক্ষেপ করা রকেটে কমপক্ষে ১৩ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেছে ইউক্রেন। মূলত ইউক্রেনের পক্ষে সেখানে পাল্টা হামলা চালানো ঝুঁকিপূর্ণ হবে জেনেই রাশিয়া সেটি ব্যবহার করছে।

রুশ হামলার শিকার ওই ইউক্রেনীয় শহরের নাম মারহানেটস। তবে মস্কো বলছে, তাদের হামলার আগে শত্রুরা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ান সৈন্যদের ওপর হামলা চালাতে এই শহরটি ব্যবহার করেছে। গত মার্চের শুরুতে যুদ্ধের প্রথম দিকেই রাশিয়ার সামরিক বাহিনী ইউরোপের বৃহত্তম পারমাণবিক এই বিদ্যুৎকেন্দ্রটি দখলে নেয়।

বুধবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের বাহিনী মারহানেটস শহরে হামলার জবাব দেবে। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া কয়লা-খনির শহর ভুলেদারসহ জাপোরিঝিয়া অঞ্চলের আরও কয়েকটি এলাকায় বোমাবর্ষণ করেছে।

পারমাণবিক কেন্দ্র থেকে ডিনিপ্রো নদীর ওপারে মারহানেটস শহরের কাছে ইউক্রেনীয়-নিয়ন্ত্রিত শহর নিকোপোলের মেয়র টেলিগ্রামে বলেছেন, রাশিয়ার সেনাদের গোলা গত সপ্তাহে প্রায় রাতেই কাছাকাছি একটি আবাসিক এলাকায় আঘাত করেছে।

আর তাই আরও শক্তিশালী অস্ত্র পাঠানোর জন্য বিদেশি মিত্রদের প্রতি আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি বুধবার গভীর রাতের ভিডিও ভাষণে বলেন, ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে রাশিয়া আজ যে হামলা চালিয়েছে তার জবাব দেবে কিয়েভ।

তিনি বলেন, ইউক্রেনীয় এবং দেশটির মিত্রদের অবশ্যই ‘যুদ্ধকে সংক্ষিপ্ত করার জন্য দখলদারদের সর্বোচ্চ সম্ভাব্য ক্ষতি কিভাবে করা যায়’ তা নিয়ে ভাবতে হবে।

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক জোট ন্যাটোকে ঘিরে দ্বন্দ্বের জেরে সীমান্তে আড়াই মাস সেনা মোতায়েন রাখার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঘোষণার দু’দিন আগে ইউক্রেনের রুশ বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত দুই অঞ্চল দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন তিনি।

এর পর গত মার্চের শুরুতে যুদ্ধের প্রথম দিকেই রাশিয়ার সামরিক বাহিনী জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ স্থাপনার নিয়ন্ত্রণ নেয়। যদিও এই স্থাপনা এখনও ইউক্রেনীয় প্রকৌশলীরা পরিচালনা করছেন। এর পর চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহে ইউরোপের বৃহত্তম পারমাণবিক এই বিদ্যুৎকেন্দ্রে আবারও হামলার ঘটনা ঘটে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ‘ক্যান্ডি’ ব্র্যান্ডের এসি আনলো ট্রান্সকম ডিজিটাল

আগামী রোববার থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু

নোয়াখালী জেলা যুবলীগের আহবায়ক কমিটি বাতিল করে পূর্ণাঙ্গ কমিটির দাবি

২৬তম সামিট কাপ গলফ টুর্নামেন্ট-২০২৩ এর পুরস্কার বিতরণ অুনষ্ঠিত

নৌকা জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী: হাবিব হাসান

নিজ ঘরে স্বামীর ঝুলন্ত ও স্ত্রীর রক্তাক্ত লাশ

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সারাবিশ্বের নিকট দৃষ্টান্ত স্বরূপ : শিল্পমন্ত্রী

গ্লোবাল ইসলামী ব্যাংক ফেনীর একাডেমী রোড ও ঢাকার দক্ষিণখানে দুইটি উপশাখার উদ্বোধন

বিশ্বে করোনা আক্রান্ত সোয়া ২ লাখ