300X70
রবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ইউপি চেয়ারম্যানের কোমরে পিস্তল, সমালোচনার ঝড়

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ১:৪১ অপরাহ্ণ

সংবাদদাতা, কুমিল্লা: কুমিল্লায় এক ইউপি চেয়ারম্যানের কোমরে রাখা পিস্তলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তিনি জেলার বড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়- কোমরে পিস্তল নিয়ে এলাকায় ফুলেল শুভেচ্ছা বিনিময় করছেন চেয়ারম্যান। আকাশী রংয়ের শার্ট আর বাদামী রংয়ের প্যান্টের ফরমাল পোশাকের কোমর বন্ধনীতে রাখা একটি পিস্তল। অপরিচিতদের বুঝার কোনো উপায় নেই তিনি কি ইউপি চেয়ারম্যান না কি আইনশৃঙ্খলা বাহিনীর কেউ।
শনিবার সন্ধ্যায় এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে।
ভাইরাল ওই ছবিতে দুজন ব্যক্তির হাত থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করতে দেখা গেছে চেয়ারম্যান খলিলুর রহমানকে। এসময় প্রকাশ্যে কোমরের ডানপাশে প্রদর্শন করে রাখা হয়েছে পিস্তল। যদিও ওই ইউপি চেয়ারম্যানের দাবি পিস্তলটি লাইসেন্স করা। তবুও লাইসেন্স করা হলেও এভাবে প্রদর্শন করা নিয়ে জনমনে নেতিবাচক প্রশ্ন দেখা দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ এর ২৫ নম্বরের ক অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তি স্বীয় লাইসেন্স এন্ট্রিকৃত অস্ত্র আত্মরক্ষার নিজে বহন/ ব্যবহার করতে পারবেন। তবে অন্যের ভীতি/ বিরক্তি উদ্রেক করতে পারে এরূপভাবে প্রদর্শন করতে পারবেন না।
আইনানুযায়ী তিনি তার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র নিজের কাছে রাখতে পারলেও অন্যের ভীতি/ বিরক্তির উদ্রেক করতে পারে এরূপভাবে প্রদর্শন করতে পারবেন না। ভাইরাল হওয়া ছবিটিতে চেয়ারম্যান খলিলুর রহমান যেভাবে তার অস্ত্র প্রদর্শন করেছেন তাতে জনমনে আতঙ্ক সৃষ্টি হওয়াটা একেবারেই স্বাভাবিক। সাধারণ জনগণের মনে যা ভীতির সঞ্চার করবে সন্দেহাতীত।
এ বিষয়ে সচেতন নাগরিক কমিটি এর কুমিল্লার সাবেক সভাপতি আলমগীর খান জানান, ছবিটি তিনি দেখেছেন। এভাবে বৈধ অস্ত্র প্রদর্শন মোটেও ঠিক নয়। চেয়ারম্যান যেভাবে কোমরে পিস্তলটি রেখেছেন যেকোনো মানুষের মনে ভীতি সৃষ্টি হবে। তিনি প্রশাসনের কাছে অনুরোধ করবে, ওই চেয়ারম্যানের লাইসেন্স যদি থেকেই থাকে তবে সেই লাইসেন্স বাতিল করে যত দ্রæত সম্ভব তার কাছ থেকে অস্ত্রটি উদ্ধার করা হোক। ছবিটা দেখে বুঝাই যাচ্ছে তিনি নিজেকে জাহের করার উদ্দেশ্যে এভাবে পিস্তলটি প্রদর্শন করতে কোমরে রেখেছেন।
কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান, তিনি কিভাবে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়েছে সেটি তদন্ত করে দেখা হবে। তাছাড়া একজন বৈধ অস্ত্র ব্যবহারকারী জনসম্মুখে এভাবে অস্ত্র প্রদর্শন করতে পারে না। বিষয়টি খতিয়ে দেখা হবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু

যেকোন সময় গ্রেফতার হবেন তাহসান-মিথিলা-ফারিয়া

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী

সারাদেশে বন্দোবস্তযোগ্য কৃষি খাস জমির পরিমাণ প্রায় ৪ লক্ষ ৮৪ হাজার একর

লিটারে ৮ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম

বাজেট বাস্তবায়নের ত্রিমুখী পথনকশা : অর্থ পাচার রোধ, দুর্নীতি দমন ও জনসচেতনতা

ছাত্রলীগ নেতাসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টিভিতে বিদেশি ক্লিনফিড অনুষ্ঠান চালানাের সিদ্ধান্ত তথ্যমন্ত্রীকে ডিইউজের পক্ষ থেকে অভিনন্দন

জম্মু-কাশ্মীরে ২৪ ঘণ্টায় পাঁচবার ভূমিকম্প

নতুন এআই ক্যামেরা প্রযুক্তি নিয়ে কাজ করছে ইনফিনিক্স