300X70
বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ইন্ডাস্ট্রিয়াল রঙে সর্বোচ্চ ৯৭,০০০ পিপিএম পর্যন্ত সীসার উপস্থিতি সনাক্ত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ১৯, ২০২৩ ১১:৪০ অপরাহ্ণ

“বাংলাদেশে সীসাযুক্ত রং এখনও বর্তমান”

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ২০১৮ সালে রঙে সীসার ব্যবহারের মান বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) কর্তৃক ৯০ পিপিএম পর্যন্ত নির্ধারণ করা সত্ত্বেও বিভিন্ন রং উৎপাদনকারী প্রতিষ্ঠান এখনও উচ্চ মাত্রায় সীসার ব্যবহার করছে। এই তথ্যটি উঠে এসেছে এনভায়রনমেন্ট অ্যাণ্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এসডোর ২০২২ সালের “লেড ইন পেইন্টসঃ অ্যা সিগনিফিক্যান্ট পাথওয়ে অফ লেড এক্সপোসার ইন বাংলাদেশ” শীর্ষক একটি গবেষণায়। এই গবেষণার ফলাফল এসডো আজ নিজ কার্যালয়ে একটি মিডিয়া ব্রিফিং এর মাধ্যমে তুলে ধরে।

বাংলাদেশে রঙে সীসার ব্যবহার নিষিদ্ধকরণের লক্ষ্যে এবং ডেকোরেটিভ ও ইন্ডাস্ট্রিয়াল রঙে পূর্বের এবং বর্তমানের সীসার মাত্রার ফলাফল তুলনা করার জন্য এসডো এই গবেষণাটি পরিচালনা করে। এই উদ্দেশ্যে লাল, হলুদ এবং সোনালি হলুদ রঙের ৩৯ টি জাতীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ডসহ মোট ৬৩ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষাকৃত নমুনাগুলির মধ্যে বিভিন্ন মাত্রার সীসার উপস্থিতি সনাক্ত করা হয়েছে।

পরীক্ষাকৃত নমুনাগুলোর মধ্যে ৩০.৮% ডেকোরেটিভ পেইন্টে ৯০-২৫০পিপিএম পর্যন্ত সীসার উপস্থিতি পাওয়া গেছে। বাকি ৬৯.২% ডেকোরেটিভ পেইন্টে সীসার মাত্রা ছিল ৯০পিপিএম এর কম। তবে ইন্ডাস্ট্রিয়াল রঙে ভয়াবহ মাত্রায় সীসার উপস্থিতি সনাক্ত হয়েছে। মোট নমুনার ৫০% এই উচ্চ মাত্রার সীসার উপস্থিতি পাওয়া গেছে, এর মধ্যে কমলা রঙে সর্বোচ্চ ৯৭,০০০ পিপিএম পর্যন্ত সীসার মাত্রা সনাক্ত হয়েছে। “সীসামুক্ত রং এর লোগো থাকা সত্ত্বেও ইন্ডাস্ট্রিয়াল রঙে সর্বোচ্চ ৯৭,০০০ পিপিএম পর্যন্ত সীসার উপস্থিতি সনাক্ত হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল পেইন্টে এমন উচ্চ মাত্রায় সীসার উপস্থিতি উদ্বেগজনক।

এসডোর সিনিয়র টেকনিক্যাল এডভাইজার ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআই-এর কেমিক্যাল বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আবুল হাসেম বলেন, ‘উন্নয়নশীল দেশে সীসাযুক্ত রঙের সংস্পর্শে আসার কারণে শিশুরা আজীবন মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। রঙে সীসার ব্যবহার নিষিদ্ধ করার জন্য বাংলাদেশ সরকারের পদক্ষেপ নেওয়া জরুরি’।

এসডো’র নির্বাহী পরিচালক, সিদ্দীকা সুলতানা বলেন যে, ‘বাংলাদেশে প্রায় ৩৫.৫ মিলিয়ন শিশু সীসা দূষণের শিকার। রক্তে সীসার কোনো নিরাপদ মাত্রা নেই। মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর সীসার ক্ষতিকর প্রভাব এবং এর বিষক্রিয়া কমাতে আরো গুরুত্বসহকারে সীসার উৎস খুঁজে বের করতে হবে’।

‘এসডো’র মহাসচিব ড. শাহরিয়ার হোসেন বলেন, ‘আমরা ঘর সাজানোর জন্য ব্যবহৃত সীসাযুক্ত রঙের বিষক্রিয়ার মাধ্যমে আমাদের শিশুদের জন্য হুমকি সৃষ্টি করি। এ ধারা অব্যাহত থাকলে আমাদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। শিশুদের স্বাস্থ্যকর, নিরাপদ ও সুন্দর পরিবেশ প্রদান এবং নারীর স্বাস্থ্য নিশ্চিত করতে রঙে সীসার ব্যবহার বন্ধ করতে হবে এবং প্রচলিত আইনের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

২০০৮ সাল থেকে এসডো বাংলাদেশের বাজারে রঙে সীসার ব্যবহার মূল্যায়নের জন্য গবেষণা পরিচালনা করছে। ২০১১ সালে প্রকাশিত এসডো-এর রিপোর্ট অনুসারে,৭৭% ডেকোরেটিভ রঙের নমুনায় উচ্চ মাত্রায় সীসা পাওয়া গিয়েছিল। এসডো্র প্রচেষ্টায় ২০১৮ সালে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) ইন্ডাস্ট্রিয়াল রঙে সীসা ব্যবহারের সহনশীল মাত্রা ৯০ পিপিএম নির্ধারণ করা হয়।

২০২১ সালে, বাধ্যতামূলক স্ট্যান্ডার্ডের কার্যকারিতা মূল্যায়ন করার জন্য এবং রঙে সীসার উপস্থিতি মূল্যায়নের জন্য একটি গবেষণা করা হয়। উক্ত সীসাযুক্ত ডেকোরেটিভ রঙে সীসার মাত্রা কমে ৩১% হয়েছে এবং পরবর্তীতে ২০২২ সালে তা আরো কমে ১৫% এ নেমে আসে। এসডো-এর এই উদ্যোগটি একটি দুর্দান্ত সাফল্য হিসাবে বিবেচনা করা হয়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় ড. মোঃ সবুর খানকে সংবর্ধনা

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু

সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন বার্সেলোনার মেসি!

সাদি মহম্মদের স্মৃতির প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির শ্রদ্ধাঞ্জলি

১৫ আগস্ট প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিশেষভাবে জোরদার

নারায়ণগঞ্জের বন্দরে ১ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

রংপুরের তাঁত শিল্পকে ধ্বংস হতে দেয়া হবে না : বস্ত্র ও পাট মন্ত্রী

করোনার ছোবলে আরও ৩ হাজারের বেশি মৃত্যু, শনাক্ত সাড়ে ১৮ লাখ

প্রাথমিকের শিক্ষার ডিজিটাইজেসন প্রকল্প শুরু

কুমিল্লায় যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড