300X70
বৃহস্পতিবার , ২৪ জুন ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

‘ইলিপে উপকার হইল বাহে’

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২৪, ২০২১ ৭:০৫ অপরাহ্ণ

কুড়িগ্রাম লালমনিরহাটে দুস্থ মানুষের মুখে হাসি

কুড়িগ্রাম প্রতিনিধি : ‘ম্যালা দিন পর বিনা পয়সায় সহায়তা পেলাম। সেই ঢাকা থেকে আমগর মতো অসহায় মানুষের জন্য সাহায্য নিয়া আইছেন তোমরা। আল্লাহ যেন বসুন্ধরার মালিকরে বাঁচে রাখুক যুগ যুগ।’ কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে কথাগুলো বলতে বলতে কেঁদেই ফেললেন কদবানু বেওয়া (৭০)।

নদীভাঙনে নিঃস্ব রাহেলা বেগমের দু-চোখও ভেজা। বললেন, ‘এবা কইরা বাড়ি থিকা ডাইকা আইনা কেউ আমগর সাহায্য দেয়নি। তোমরাই প্রথম আমগর মতো অবাগাদের সাহস দিলা।’

‘হামরা গরিব মানুষ, এতগুলা জিনিস একবারে কিনবের পাবার নই। অল্প অল্প করি আন্দি খাইম। আল্লাহ বসুন্ধরার মালিকের ভালো করবে। মুই মন থাকি দোয়া করং, আল্লাহ তাক সুখত আকুক।’ থেমে থেমে এভাবেই বলছিলেন কুড়িগ্রামের উলিপুরের হাতিয়া ইউনিয়নের নয়াদাড়া গ্রামের আহিমে (৭৮)।

একই উপজেলার কামারটারি গ্রামের ঝুলো বেওয়া বললেন, ‘মোর ঘরবাড়ি, স্বামী-সন্তান কিচ্চু নাই। এক বেলা প্যাট ভরে খাবারও পাং না। তোমরা যে ইলিপকুনা দিলেন, ইয়াতে মোর খুব উপকার হইল বাহে।’

কদবানু, রাহেলা, আহিমে, ঝুলো বেওয়াদের মতো অনেকের ঘরেই গতকাল বুধবার যেন লেগেছিল ঈদ। করোনার এই নিদানকালে ত্রাণ হাতে পেয়ে তাঁদের চোখে বইছিল আনন্দের অশ্রুধারা। কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে ত্রাণ সহায়তা কর্মসূচির প্রথম দিনে গতকাল কুড়িগ্রাম ও লালমনিরহাটের বিভিন্ন উপজেলার দুস্থ ও অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয় খাদ্যসামগ্রী। এর মধ্যে ছিল ১০ কেজি চাল, দুই কেজি আটা, দুই কেজি ডাল ও এক লিটার সয়াবিন তেল।

গতকাল সকালে রাজারহাট উপজেলার তিস্তাপারের বিদ্যানন্দ ইউনিয়নে বিতরণ করা হয় ত্রাণ। সেখানে ত্রাণ বিতরণ কর্মসূচির সূচনা করেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি মো. জাফর আলী। উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পৌর মেয়র কাজিউল ইসলাম, বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান প্রমুখ। এ সময় কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মো. জাফর আলী বলেন, ‘করোনার এই দুঃসময় মানুষ যেখানে কর্মহীন, সেখানে বসুন্ধরা গ্রুপের এই মানবিক উদ্যোগ প্রশংসনীয়।’

এর আগে সকালে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, ইউপি চেয়ারম্যান উমর ফারুখ, জেলা শুভসংঘের উপদেষ্টা ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, জেলা শুভসংঘের সভাপতি খন্দকার খায়রুল আনম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদ মিলন, কুড়িগ্রাম সরকারি কলেজ শুভসংঘের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।

পরে ব্রহ্মপুত্রপারের হাতিয়া ইউনিয়নে ৩০০ নদীভাঙনকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, শুভসংঘ উলিপুরের সভাপতি নুরে আলম সিদ্দিকী প্রমুখ।

শেষবেলায় চিলমারীর বালাবাড়ি হাই স্কুল মাঠে ব্রহ্মপুত্রপারের ৩০০ পরিবারের মাঝে বিতরণ করা হয় খাদ্যসামগ্রী। এ সময় উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী বীরবিক্রম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, চিলমারী শুভসংঘের সভাপতি এমজি ছরওয়ার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।

রাজীবপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ৩০০ দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীরুল

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দেশে ফিরলেন মাহির স্বামী

আজ থেকে নতুন নিয়মে লেনদেন হবে ব্যাংকে

চীন-পাকিস্তান সীমান্তে টক্কর দিতে ১১৪ যুদ্ধ বিমান কিনছে ভারত 

জীবননগর সীমান্তে ২ কোটি ২৪ লক্ষ ৭৫ হাজার ৭৫১ টাকার স্বর্ণ ও ১টি প্রাইভেটকারসহ ৪ জন আটক

সড়ক দূর্ঘটনায় তিন ধানকাটা শ্রমিক নিহত, আহত ৬

কলম্বিয়ায় বিদ্রোহী দুই দলের সংঘর্ষে নিহত ১৮

৭ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ধারাবাহিকভাবে জনপ্রতিনিধিত্বশীল সরকার থাকায় দেশের উন্নতি হচ্ছে: প্রধানমন্ত্রী

গ্রাহকের দেওয়া টিপ দ্বিগুণ করে রাইডারকে দেবে ফুডপ্যান্ডা

পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি