300X70
শনিবার , ১৫ জানুয়ারি ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলনের উদ্বোধন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ১৫, ২০২২ ৫:৩৬ অপরাহ্ণ

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর দুই দিনব্যাপী ব্যবসায় উন্নয়ন সম্মেলন ১৫ জানুয়ারি ২০২২, শনিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে। ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস-এর চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা।

ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, এফসিএ, পরিচালক প্রফেসর মোঃ কামাল উদ্দিন, পিএইচডি, মোঃ জয়নাল আবেদীন, প্রফেসর ড. কাজী শহীদুল আলম, সৈয়দ আবু আসাদ, ডা. তানভীর আহমেদ, মোঃ কামরুল হাসান, প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, প্রফেসর ড. মোঃ ফসিউল আলম, খুরশীদ উল আলম, মোহাম্মদ নাসির উদ্দিন, এফসিএমএ ও মোঃ কামাল হোসেন গাজী বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান। ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদসহ ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, ঢাকাস্থ চারটি জোনের প্রধান এবং দেশব্যাপী ১১টি ভেনুতে আয়োজিত অনুষ্ঠান থেকে ভার্চুয়াল প্লাটফর্মে অন্যান্য জোনপ্রধান ও ৩৮৪টি শাখার ব্যবস্থাপকগণ সম্মেলনে অংশ নেন।

সম্মেলনে জানানো হয়, ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত ইসলামী ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৮ হাজার কোটি টাকা যা গত বছরের তুলনায় ২০ হাজার কোটি টাকা বেশি। একই সময়ে সাধারণ বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১ লক্ষ ১৮ হাজার কোটি টাকা যা গত বছরের তুলনায় ১৭ হাজার কোটি টাকা বেশি।

২০২১ সালে ইসলামী ব্যাংক আমদানি, রপ্তানি বাণিজ্য ও রেমিট্যান্স আহরণ করেছে যথাক্রমে ৬৪,৫৩০ কোটি, ৩০,১৭৮ কোটি এবং ৫০,৫১৮ কোটি টাকা। ইসলামী ব্যাংক বর্তমানে ৩৮৪টি শাখা, ২১৯টি উপশাখা, ২৬৭৮টি এজেন্ট আউটলেট, ২৩১৮টি এটিএম/সিআরএম বুথের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করছে।

চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক ২০২১ সালে পরিবর্তন ও চ্যালেঞ্জ মোকাবেলা করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করেছে। মানসম্পন্ন ও অন্তর্ভূক্তিমূলক বিনিয়োগের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে আহবান জানান তিনি। তিনি বলেন, নতুন পরিস্থিতির সাথে অভিযোজিত হয়ে আধুনিক প্রযুক্তিতে শক্তিশালী হয়ে কাজ করতে হবে। ব্যাংকের সেলফিন অ্যাপ ও কার্ডভিত্তিক সেবা, পিওএস মেশিন, এমক্যাশ, আই-ব্যাংকিংসহ অন্যান্য প্রযুক্তিসমৃদ্ধ সেবার প্রসারে আরো বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে নির্দেশনা দেন তিনি।

সভাপতির বক্তব্যে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, বাংলাদেশ আজ বিশ্বের ৪১তম বৃহত্তম অর্থনীতির দেশ যা ২০৩৬ সালে ২৪তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে। উন্নয়নের এই ধারাবাহিকতায় নানান চ্যালেঞ্জ অতিক্রম করে ইসলামী ব্যাংক ব্যবসায়ের সকল সূচকে ভালো করেছে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ এর বিনিয়োগ বিতরণে ইসলমী ব্যাংক ব্যাংকিং খাতের শীর্ষে।

ব্যাংকের সমৃদ্ধি ও সাফল্যে নিরন্তর সহযোগিতা অব্যাহত রাখায় বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্্রচেঞ্জ কমিশনসহ সকল নিয়ন্ত্রক সংস্থা ও গ্রাহক-শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সম্মেলনে বক্তারা বলেন, জনগণের আস্থা, শরীআহর শক্তি, উন্নত ও আন্তরিক সেবার মাধ্যমে ইসলামী ব্যাংক দেশীয় স্বীকৃতি ও গÐি পেরিয়ে বৈশ্বিক পরিমন্ডলে খ্যাতি অর্জন করছে। ব্যাংকের এই অবস্থান সমুন্নত রাখতে ব্যবসা পরিচালনায় মানবিক মূল্যবোধের বিকাশ ও ফাইন্যান্সিয়াল টেকনোলোজির উত্তম ব্যবহারের মাধ্যমে সাসটেইনেবল বিজনেস রিলেশনশিপ গড়ে তুলতে হবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : আতিকুর রহমান রুমন
নারীদের স্বাবলম্বী করতে গতানুগতিক ধারার বাইরে এসে বাজারভিত্তিক প্রশিক্ষণ ও সহায়তা নিশ্চিত করা হবে : মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন
ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি : শেখ রবিউল আলম

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দ্বিতীয় দফায় ভোট হলে অবশ্যই জিতব, বললেন এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী

বিএনপিকে ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার  আহবান

সারাদেশে অব্যাহত থাকতে পারে গরম, বাড়তে পারে রংপুরে

খুশি-ফিরোজ মানবিক স্কুলের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

নওগাঁ জেলায় আক্রান্ত ৫৭ শতাংশের উপর, ২৪ ঘন্টায় আক্রান্ত ২৬ জন

ইফতার এবং সাহরীতে পানি সরবরাহ নিশ্চিত করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

দুরন্ত লড়াইয়ের চেতনা ছড়ায় মহান মে দিবস : জিএম কাদের

আইপিডিসি ফাইন্যান্সের ৪৩তম ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগ কোনো ধরনের অশান্তি করবে না : ওবায়দুল কাদের

হেরে যাবার ভয়ে বিএনপি উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে : ওবায়দুল কাদের