300X70
বুধবার , ১৩ মে ২০২৬ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ইস্টার্ন ব্যাংক-এর ডিপিএস খোলা যাচ্ছে বিকাশ অ্যাপ-এ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ১৩, ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ণ

বর্তমানে বিকাশ অ্যাপ থেকে পাঁচ ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানে খোলা যাচ্ছে সাপ্তাহিক ও মাসিক ডিপিএস

বাঙলা প্রতিদিন ডেস্ক : চার ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানের পর বিকাশ অ্যাপে এবার যুক্ত হলো ইস্টার্ন ব্যাংক-এর মাসিক ডিপিএস সেবা। আর্থিক খাতে পারস্পরিক সহযোগিতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে আরও বেশি গ্রাহকের কাছে সেবা পৌঁছে দেয়ার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিকে
টেকসই করার লক্ষ্যেই বিকাশ তার প্ল্যাটফর্মে বিভিন্ন প্রতিষ্ঠানের ডিপিএস সেবা সংযুক্ত করেছে।

উল্লেখ্য, ডিজিটাল সেভিংস সেবায় আস্থা রেখে গ্রাহকরা বিকাশ অ্যাপ থেকে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এখন পর্যন্ত খুলেছেন ৬০ লাখের বেশি ডিপিএস।বিকাশ অ্যাপের ডিজিটাল সেভিংস সেবায় নতুন যুক্ত হওয়া ইস্টার্ন ব্যাংক-এ ৬ মাস থেকে ৪ বছর মেয়াদে প্রতি মাসে ৫০০-২০,০০০ টাকা পর্যন্ত জমানো যাচ্ছে।

যেভাবে খোলা যাচ্ছে ইস্টার্ন ব্যাংক-এর ডিপিএস:
নতুন ডিপিএস খুলতে বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘সেভিংস’ আইকনে ক্লিক করে ‘নতুন সেভিংস খুলুন’-এ ট্যাপ করতে হবে। সেভিংসের ধরন থেকে ‘সাধারণ সেভিংস’ বেছে নিয়ে ডিপিএস-এর ধরন (মাসিক), মেয়াদ- ৬ মাস বা ১/২/৩/৪ বছর ও প্রতি মাসে কত টাকা জমাতে চান তা নির্বাচন করতে হবে।

পরের ধাপে আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকের তালিকা থেকে ইস্টার্ন ব্যাংক বেছে নিয়ে সেভিংস-এর নমিনি সংক্রান্ত তথ্য দিতে হবে। তারপর সেভিংস-এর বিস্তারিত দেখে এবং নিয়ম ও শর্তাবলি ভালোভাবে পড়ে, বুঝে সম্মতি দিতে হবে। সবশেষে বিকাশ অ্যাকাউন্টের পিন দিয়ে স্ক্রিনের নিচের
অংশ ট্যাপ করে ধরে রাখলেই ডিপিএস-এর আবেদন সম্পন্ন হবে। প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হলে বিকাশ ও ব্যাংক থেকে চলে আসবে নিশ্চিতকরণ মেসেজ। বিকাশ অ্যাপ থেকে একাধিক ডিপিএস খোলার সুযোগ রয়েছে যেকোনো গ্রাহকের জন্য।

বিকাশ অ্যাকাউন্টে প্রয়োজনীয় ব্যালেন্স থাকা সাপেক্ষে নির্দিষ্ট তারিখে স্বয়ংক্রিয়ভাবে ডিপিএস-এর টাকা কেটে নেয়া হয়। ডিপিএস-এর মেয়াদপূর্ণ হয়ে যাবার পর বিকাশ অ্যাপেই মুনাফাসহ মূল টাকা পেয়ে যাবেন গ্রাহক, যা কোনো খরচ ছাড়াই ক্যাশ আউট করা যায়। এদিকে, জরুরি প্রয়োজনে
মেয়াদপূর্তির আগেই ডিপিএস ভাঙ্গতে চাইলে নির্দিষ্ট সময় পার হওয়ার পর গ্রাহক তা বিকাশ অ্যাপ থেকেই করতে পারবেন।

এই বিষয়ে ইস্টার্ন ব্যাংক-এর ডিএমডি এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার বলেন, “বিকাশ অ্যাপের মাধ্যমে ইবিএল ডিপিএস খোলার এই উদ্যোগ দেশজুড়ে গ্রাহকদের জন্য সঞ্চয়কে আরও দ্রুত, সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই যৌথ উদ্যোগের ফলে গ্রাহকরা বিকাশ অ্যাপ থেকে সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্নভাবে ইবিএল ডিপিএস খুলতে পারবেন। এর মাধ্যমে ইবিএল আরও বৃহত্তর গ্রাহকশ্রেণির কাছে সঞ্চয়সেবা পৌঁছে দেওয়ার সুযোগ পাবে, যা উদ্ভাবনী ডিজিটাল চ্যানেলের মাধ্যমে টেকসই আমানত প্রবৃদ্ধির লক্ষ্যকে আরও শক্তিশালী করবে।”

বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, “বিকাশ ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই ধরনের নিবিড় সহযোগিতা ব্যাংকিং সেবার বাইরে থাকা বা সীমিত সেবা পাওয়াসহ সকলের জন্য আর্থিক সেবা গ্রহণের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল লেনদেনের ইকোসিস্টেমকে শক্তিশালী করছে। ব্যাংক অ্যাকাউন্ট এবং কোনো ধরনের কাগজপত্র ছাড়াই ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে চাকরিজীবী, কৃষক, গৃহিণী, শিক্ষার্থী, এমনকি প্রান্তিক এলাকার নাগরিকরাও বিকাশ অ্যাপে ডিপিএস খুলছেন। বিকাশ তার গ্রাহকবান্ধব মোবাইল অ্যাপের মাধ্যমে আর্থিক খাতে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করছে, যা সমাজের সকল স্তরের মানুষকে আত্মবিশ্বাসের সাথে সঞ্চয়ে সক্ষম করে তুলেছে, এবং একই সাথে জাতীয় অর্থনীতিতেও অবদান রাখছে।”

উল্লেখ্য, ২০২১ সালে আইডিএলসি ফাইন্যান্স-এর মাসিক ডিপিএস দিয়ে যাত্রা শুরু করে বিকাশ-এর ডিজিটাল সেভিংস সেবা, যাতে পর্যায়ক্রমে যুক্ত হয়েছে ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক। এরই ধারাবাহিকতায়, সম্প্রতি যুক্ত হলো ইস্টার্ন ব্যাংক-এর মাসিক ডিপিএস সেবা।

এদিকে, বিকাশ অ্যাপ থেকে যেসব ডিপিএস খোলা হয়েছে, তার প্রায় ৩৪ শতাংশই খুলেছেন নারীরা।আবার বিকাশ অ্যাপে খোলা ৫৫ শতাংশ ডিপিএসই খোলা হয়েছে ব্যাংকিং সময়ের বাইরে, অর্থাৎ গ্রাহকরা নিজের সুবিধামতো সময়ে সঞ্চয়ের মতো আর্থিক সেবা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে
স্বাচ্ছন্দ্য বোধ করেন। এদিকে, এক জরিপে দেখা গেছে, যেসব গ্রাহকদের ডিপিএস-এর মেয়াদ এরই মধ্যে পূর্ণ হয়েছে, তাদের ৯৬ শতাংশই আবার বিকাশ অ্যাপে পুনরায় ডিপিএস খোলার আগ্রহ প্রকাশ করেছেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রথম ধাপে ৮ মে যেসব উপজেলায় নির্বাচন

কিশোরগঞ্জের আমিন হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের শ্রদ্ধা জানালেন মেয়র শেখ তাপস

ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন, নিহত ৪

ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু, আহত ৫

আকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন রিয়াদ, মুশফিক

তাড়াইলের আবু দারদা দেশসেরা হাফেজ

আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে খাদ্যমন্ত্রীর অভিনন্দন

রাজধানীল মোহাম্মদপুরে অস্ত্রসহ গুলি উদ্ধার

পাঁচ মাসের মধ্যে বিশ্ববাজারে সর্বোচ্চ দামে স্বর্ণ