300X70
মঙ্গলবার , ৫ মে ২০২৬ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ই-জুডিসিয়ারি উদ্যোগে বিচারব্যবস্থায় গতি: বাড়ছে স্বচ্ছতা, কমছে ভোগান্তি 

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ৫, ২০২৬ ৩:১১ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক: দেশের বিচারব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সরকার ই-বেইলবন্ড ম্যানেজমেন্ট, ই-ফ্যামিলি কোর্ট, অনলাইন কজলিস্ট, বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটালাইজেশনসহ একাধিক ডিজিটাল উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের সমন্বয়ে গঠিত ‘ই-জুডিসিয়ারি’ প্রকল্প বিচারপ্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

এসব উদ্যোগের সমন্বয়ে গঠিত ‘ই-জুডিসিয়ারি’ প্রকল্প বিচারপ্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

আইন বিশেষজ্ঞদের মতে, বিচার ব্যবস্থায় তথ্যপ্রযুক্তির ব্যবহার ক্রমশ বাড়লেও এখনও পূর্ণাঙ্গ ডিজিটাল রূপান্তরের পথে অনেক দূর যেতে হবে।

তাদের দাবি, আদালতগুলোতে অডিও-ভিজ্যুয়াল ডিজিটাল রূপান্তরে বিচারব্যবস্থা; সময় ও খরচ সাশ্রয়ের সম্ভাবনা; অনলাইন সাক্ষ্যগ্রহণ; কেস ট্র্যাকিং ও ডিজিটাল নথি ব্যবস্থাপনা আরও বিস্তৃত হলে বিচারপ্রার্থীদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং মামলা জটও হ্রাস পাবে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বাসস’কে বলেন, বিচারপ্রক্রিয়ায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের সুযোগ আইনগতভাবে বিদ্যমান রয়েছে এবং প্রধান বিচারপতি এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

তিনি আরও বলেন, ডাক্তার, তদন্তকারী কর্মকর্তা ও বিশেষজ্ঞ সাক্ষীদের অনলাইনে সাক্ষ্যগ্রহণের ব্যবস্থা চালু হলে মামলা নিষ্পত্তি দ্রুততর হবে।

হাবিবুর রহমান সিদ্দিকী বলেন, অনেক সময় গুরুত্বপূর্ণ সাক্ষীদের সশরীরে উপস্থিতি না থাকায় মামলার কার্যক্রম দীর্ঘায়িত হয়। অনলাইন সাক্ষ্যগ্রহণ চালু হলে সেই জটিলতা দূর হবে এবং বিচারকও সময় সাশ্রয় করতে পারবেন।

তিনি আরও উল্লেখ করেন, আদালতে যদি পূর্ণাঙ্গ অডিও-ভিজ্যুয়াল রেকর্ডিং ব্যবস্থা চালু করা যায়, তাহলে সাক্ষ্য গ্রহণ পুরোপুরি রেকর্ড থাকবে। ফলে তা পরবর্তীতে যাচাই করা সম্ভব হবে। এতে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে এবং ভুল বোঝাবুঝির সুযোগ কমবে। বিচারকের সময় সাক্ষ্য গ্রহণে ব্যয় না হয়ে রায় প্রস্তুতি ও আইনি বিশ্লেষণে ব্যয় করা সম্ভব হবে, যা বিচার মান উন্নত করবে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে জানান, বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটাল রূপ দিতে ‘ই-জুডিসিয়ারি’ প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে এবং ডিপিপি পুনর্গঠনের কাজ চলছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে মামলা দায়ের, কেস ট্র্যাকিং, কজলিস্ট ব্যবস্থাপনা ও নথি সংরক্ষণসহ সব কার্যক্রম ডিজিটালভাবে সম্পন্ন হবে, যা বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাবে।

বর্তমানে দেশের নয়টি জেলায় ই-বেইলবন্ড ম্যানেজমেন্ট সফটওয়্যার চালু রয়েছে। এর মাধ্যমে অনলাইনে বেইলবন্ড দাখিল সম্ভব হওয়ায় আইনজীবী, কারা প্রশাসন ও বিচারপ্রার্থীদের সময় ও খরচ সাশ্রয় হচ্ছে। এটি পর্যায়ক্রমে সব জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এছাড়া দুটি জেলায় ই-ফ্যামিলি কোর্ট চালু হয়েছে, যেখানে পারিবারিক মামলার শুনানি ও নিষ্পত্তি অনলাইনে সম্পন্ন হচ্ছে। এতে নারী ও শিশুদের জন্য বিচারপ্রাপ্তি আরও সহজ ও দ্রুত হয়েছে।

অধস্তন ও উচ্চ আদালতের কজলিস্ট শতভাগ অনলাইন হওয়ায় এখন মামলার তারিখ ও অবস্থা ঘরে বসেই জানা যাচ্ছে। দেশের সব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তথ্য ও সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে।

সেখানে বিচারপ্রার্থীরা মামলার অগ্রগতি সম্পর্কে সহজে তথ্য পাচ্ছেন।

বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থাকে ডিজিটাল করার উদ্যোগের আওতায় ১০টি জেলার ১০২টি ইউনিয়নে অনলাইন নিবন্ধন কার্যক্রম চালুর প্রস্তুতি চলছে। এটি বাস্তবায়িত হলে জালিয়াতি কমবে এবং সংশ্লিষ্ট মামলার সংখ্যা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন বাসস’কে বলেন, ডিজিটাল ব্যবস্থার কারণে বিশেষ করে ক্রিমিনাল মামলায় অনলাইন সাক্ষ্যগ্রহণ একটি বড় পরিবর্তন এনেছে।

এতে তদন্তকারী কর্মকর্তা ও বিশেষজ্ঞ সাক্ষীরা সহজে সাক্ষ্য দিতে পারছেন। এতে মামলার অগ্রগতি দ্রুত হচ্ছে।

তিনি আরও বলেন, ই-বেইলবন্ড ও ই-ফ্যামিলি কোর্ট ব্যবস্থা বিচারপ্রক্রিয়াকে আরও সহজ করেছে এবং সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। তবে অনেক প্রবীণ আইনজীবী এখনও অনলাইন ব্যবস্থায় পুরোপুরি অভ্যস্ত হতে পারেননি, যা একটি চ্যালেঞ্জ।

আইন বিশেষজ্ঞদের মতে, ই-জুডিসিয়ারি কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে বিচারপ্রক্রিয়া হবে অনেক দ্রুত। এতে খরচ কমবে এবং স্বচ্ছতা বাড়বে। তবে এর জন্য পর্যাপ্ত প্রযুক্তি অবকাঠামো, প্রশিক্ষণ এবং সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় কিরগিজস্তান : সালমান এফ রহমান

প্রেসক্লাবে অবস্থানরত বরিশালের পঙ্গু হাসিব, মানবিক সাহায্যের আবেদন

‘দেশের অর্থনীতি ভেঙে পড়েনি, তাদের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে; ঘুরে দাড়াবেই’

বিড়িতে শুল্ক কমানোসহ পাঁচ দফা দাবিতে নাটোরে মানববন্ধন

‘আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ‘ ২০২২-এ “এমআইএসটি মঙ্গল বারতা” দলের তৃতীয় স্থান অর্জন

ডিএনসিসি’র রেভিনিউ সুপারভাইজার আব্বাস চাকরীচ্যুত

বন্যার্তদের সহায়তায় হুয়াওয়ে

নতুন ১৫ ধরণের ক্লাউড সেবা নিয়ে আসছে হুয়াওয়ে

তারেকসহ সাজাপ্রাপ্তদের ফিরিয়ে আনার উদ্যোগ শক্তিশালী করা হবে: আইনমন্ত্রী

জলবায়ু পরিবর্তন বিষয়ে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইংল্যান্ড