300X70
শনিবার , ২৩ মে ২০২৬ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ঈদযাত্রায় ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ২৩, ২০২৬ ৯:২৯ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে ট্রেনের ঈদযাত্রা। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। পাশাপাশি অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে চালু করা হচ্ছে বিশেষ ঈদ ট্রেন ও তাৎক্ষণিক টিকিট সুবিধা।

রেলওয়ে সূত্র জানায়, গত শনিবার থেকে ২৭শে মে পর্যন্ত ঈদের আগাম টিকিট বিক্রি করা হয়েছে। ফিরতি যাত্রার টিকিটও অনলাইনে পাওয়া যাচ্ছে। তবে এবার জরুরি প্রয়োজনে স্টেশন কাউন্টার থেকেও সীমিত পরিসরে তাৎক্ষণিক টিকিট সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।

এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অতিরিক্ত কোচ সংযোজন, স্টেশনভিত্তিক যাত্রীসেবা বাড়ানো, অপেক্ষমাণ যাত্রীদের জন্য ওয়েটিং স্পেস বৃদ্ধি, ট্রেনের সময়সূচি সমন্বয় এবং লেভেল ক্রসিং আধুনিকায়ন।

তিনি বলেন, কমলাপুর রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী প্রবেশ ঠেকাতে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। একইসঙ্গে ট্রেনের ছাদে যাত্রী ওঠা বন্ধে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কালোবাজারি রোধে নজরদারিও বাড়ানো হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে স্টেশনের ওয়াশরুম ও অপেক্ষাকক্ষের মানোন্নয়ন করা হচ্ছে। চাহিদা বেশি থাকায় কিছু ক্ষেত্রে দাঁড়িয়ে ভ্রমণের টিকিটও দেয়া হবে। তিনি বলেন, “আমাদের সক্ষমতার তুলনায় যাত্রীর চাপ অনেক বেশি। তারপরও সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে।”

রেলওয়ে সূত্র জানায়, লোকোমোটিভ ও কোচ সংকট থাকলেও ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও মেরামত কার্যক্রম জোরদার করা হয়েছে। বর্তমানে নিয়মিত ট্রেন পরিচালনায় প্রায় ৮৬ থেকে ৮৭টি লোকোমোটিভ প্রয়োজন হয়।
ঈদ উপলক্ষে নিয়মিত ট্রেনের পাশাপাশি পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
এগুলো হলো— চট্টগ্রাম-চাঁদপুর রুটে ‘চাঁদপুর ঈদ স্পেশাল’, ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে ‘তিস্তা ঈদ স্পেশাল’, ভৈরববাজার-কিশোরগঞ্জ ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল’ এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে ‘পার্বতীপুর ঈদ স্পেশাল’।

এছাড়া কোরবানির পশু পরিবহনের জন্য চালু করা হয়েছে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন। শুক্রবার থেকে এসব ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রতিটি পশুবাহী ট্রেনে ব্রেকভ্যানসহ মোট ২৬টি বগি রাখা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৫

ইউনিয়ন ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত

ক্ষমতাসীন আ. লীগের উপ-কমিটির চেয়ারম্যান ও কো-চেয়ারম্যান মনোনীত হলেন যারা

তুরাগে ভাঙারি কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৬

ব্যথার ওষুধ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

বাংলাদেশ ইউনিভার্সিটির নতুন ট্রেজারার সাজেদ উল ইসলাম

আমলাকে ছাপিয়ে ইংল্যান্ডের মাটিতে মিচেলের রেকর্ড

বাংলাদেশে বেসরকারী বিমানসংস্থার মধ্যে প্রথম আইওএসএ সনদ পেল ইউএস-বাংলা

সুপার-কোর টেলিফটো ইমেজিং সিস্টেমসহ জিটি৫ প্রো আনবে রিয়েলমি

১০১ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন জমার তারিখ