নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদ (বিওএসপি)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জনপ্রিয় সর্বাধিক প্রচারিত বাঙলা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক সোহেল রানার জন্মদিন উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার (১ ডিসেম্বর-2025) রাজধান উত্তরাস্থ মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউটের কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানটি মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউটের চেয়াম্যান ফরিদ আহম্মেদ নয়নের উদ্যোগে এই বর্ণাঢ্য আয়োজন।

এদিকে সাংবাদিক সোহেল রানা’র জন্মদিনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা সাব-এডিটরস কাউন্সিল, ঢাকাস্থ রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, লালমনিরহাট সাংবাদিক সমিতি, উত্তরা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদ ও মিডিয়া জার্নালিষ্ট ক্লাব অব বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তায় সাংবাদিক সোহেল রানা সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও দোয়া কামনা করেছেন।
তিনি ১৯৮২ সালের ১ ডিসেম্বর দিনে গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার পল্লী গ্রামে জন্ম গ্রহন করেন।
জীবন সম্পর্কে ধারণা আসার পর থেকেই একজন গণমাধ্যম কর্মী হয়ে লেখালেখির মাধ্যমে দেশ ও মানুষের সেবা করার স্বপ্ন দেখেন তিনি। সোহেল রানা গাইবান্ধা কৃষি ইনষ্টিটিউটে পড়া লেখার সময়ে ২০০২ সালের শেষের দিকে স্থানীয় একটি দৈনিক পত্রিকার মাধ্যমে লেখা লেখিতে জড়িয়ে পড়েন।
তিনি এখন একটি জাতীয় দৈনিকের জেষ্ঠ সহ-সম্পাদক হিসেবে কর্মরত আছেন পাশাপাশি আলোকিত বাঙলা মিডিয়া লি:-এর অঙ্গ প্রতিষ্ঠান বাঙলা প্রতিদিন-এর পথচলার সারথি হিসেবে যুক্ত রয়েছেন।
তার ঢাকা শহরে সাংবাদিকতার শুরুতেই ২০১৬ সালের ১ এপ্রিল দৈনিক বর্তমান পত্রিকায় সাব-এডিটর হিসেবে যোগদান করেন। এর পর তিনি ২০১৭ সালের ১ অক্টোবর থেকে ২০১৯ সালের ২৫ নভেম্বর পর্যন্ত দৈনিক বর্তমান-এর জেষ্ঠ সহ-সম্পাদকের দায়িত্ব পালন করে। এর পর ২০১৯ সালের ১ ডিসেম্বর থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দৈনিক স্বদেশ প্রতিদিনে জেষ্ঠ সহ-সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এরপর ২০২২ সালের ৫ অক্টোবর থেকে ২০২৪ সালের ৩০ অক্টোবর পর্যন্ত দৈনিক বাংলাদেশ বুলেটিন-এর জেষ্ঠ সহ-সম্পাদকের দায়িত্ব পালন করে। এদিকে, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার কারণে ২০২৪ সালের ১ নভেম্বর থেকে ২০২৫ সালের ৩০ মে পর্যন্ত দৈনিক ডেল্টা টাইমস্-এর বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করে। সর্বশেষ সোহেল রানা ২০২৫ সালের ১ জুন থেকে দেশের ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক বাংলায় অদ্যাবধি সিনিয়র রিপোর্টারের দায়িত্ব পালন করছেন।
সাংবাদিক সোহেল রানা বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা সাব-এডিটরস কাউন্সিলে সদস্য, উত্তরা প্রেসক্লাবের সদস্য, বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজেএফ)-এর সাদস্য, রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা’র সদস্য ও বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদ (বিওএসপি)-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছে।
এর আগে তিনি স্থানীয় সাদুল্যাপুর রিপোর্টাস ইউনিটির সহ-সাধারণ সম্পাদক, সাদুল্যাপুর প্রেসক্লাবের কার্যনিবাহী কমিটির সদস্য, ঢাকার উত্তরা পশ্চিম থানা প্রেসক্লাবের সহ-সম্পাদক ছিলেন এবং বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি (বর্তমান কমিটির দ্বিতীয় মেয়াদেও সভাপতি)।
নিজ এলাকা থেকে দৈনিক আমাদের সময়, দৈনিক দিনকাল, দৈনিক ডেসটিনি, দৈনিক জাতীয় অর্থনীতি, দৈনিক বাংলাদেশ, সিএনএস, আজকের বসুন্ধরাসহ বিভিন্ন পত্রিকায় প্রতিনিধিত্ব করেছে।
উল্লেখ্য যে, ২০২০ সালের ২৫ জুলাই আলোকিত বাঙলা মিডিয়া লি:-এর অঙ্গ প্রতিষ্ঠান বাঙলা প্রতিদিন-এর পথচলা শুরু করে।



































