300X70
মঙ্গলবার , ১১ জানুয়ারি ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

উদ্যোক্তা হতে ঋণ সহায়তা পাবেন যুবকরা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ১১, ২০২২ ৪:৩০ অপরাহ্ণ

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষিত যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পুঁজির যোগান দিতে ঋণ সহায়তা দেবে এনআরবিসি ব্যাংক। আজ মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে যুব উন্নয়ন অধিদপ্তর ও এনআরবিসি ব্যাংক।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল,এমপি’র উপস্থিততে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো: আজহারুল ইসলাম খান ও এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া নিজ নিজ পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন ও এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অধিদপ্তরের পরিচালক (দাঃবিঃ ও ঋণ) একেএম মফিজুল ইসলাম বলেন, দেশের প্রধান চালিকাশক্তি যুব সমাজ যুব উন্নয়ন অধিদপ্তর হতে তাদের প্রয়োজন মাফিক বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করলেও প্রয়োজনীয় ঋণ সহায়তা সকলের নিকট পৌঁছানো সম্ভবপর হয়না। কেউ কেউ ১০/১২ শতাংশ সুদে ঋণ নিতে বাধ্য হন।

এ চুক্তির মাধ্যমে অধিকসংখ্যক যুবদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আত্মকর্মী ও উদ্যোক্তা ঋণ হিসেবে যুবদের মাঝে ৪ শতাংশ হতে সর্বোচ্চ ৯ শতাংশ হার সুদে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। উদ্যোক্তা হতে নারী, তৃতীয় লিঙ্গ এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল,এমপি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আজকের উদ্যোগ নারী ক্ষমতায়ন ও যুব সমাজের সার্বিক কর্মসংস্থান সুগম করতে মাইলফলক হিসেবে বিবেচিত হবে নিঃসন্দেহে।

তিনি যুবসমাজকে সরকার প্রদত্ত এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় সকল সুযোগ সুবিধা গ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিশ্রæত ভিশন-২০৪১ এর আলোকে একটি সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠনে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল বলেন, সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে এনআরবিসি ব্যাংক সূচনালগ্ন থেকেই উদ্যমী ভূমিকা পালন করে যাচ্ছে । পর্যায়ক্রমে এ ব্যাংকের শাখা সকল জেলা ও উপজেলায় বিস্তৃতি লাভ করছে।

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে অর্থায়ন করছি। প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের ঋণ সহায়তা প্রদান করে তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কার্যকরী ভূমিকা রাখবে এনআরবিসি ব্যাংক। তিনি আগামিতে যুব উন্নয়ন অধিদপ্তরের পাশে থেকে যুব স¤প্রদায়ের ক্ষমতায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে মহাপরিচালক (গ্রেড -১) মোঃ আজহারুল ইসলাম খান বলেন, যুববান্ধব এ সমঝোতা স্মারকটির মাধ্যমে কর্মপ্রত্যাশী যুবদের ঋণ প্রাপ্তিতে সহায়ক হবে। এটি তাদের প্রকল্প ও খামার স¤প্রসারণে তাদেরকে উদ্যমী করে তুলবে। যুব কর্মচাঞ্চল্যের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহুরে এলাকার যুবদের মাঝে কর্মবলয়ের সৃষ্টি হবে।

তিনি আরো বলেন, প্রথম পর্যায়ে দুই বছরের জন্য চুক্তির মেয়াদ বহাল থাকলেও পরবর্তীতে উভয় পক্ষের সম্মতিতে মেয়াদ বৃদ্ধির সুযোগ রাখা হয়েছে এ চুক্তিতে।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) মো. রুহুল আমিন বলেন, যুবকদের এমনভাবে গড়ে তুলতে হবে যেন তারা চাকরির পেছনে না ছুটে নিজেরাই চাকরিদাতা হতে পারেন। তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। তাদেরকে সহজে ঋণ দিতে বিশেষ স্কীম গঠন করেছে।

এনআরবিসি ব্যাংক যে উদ্যোগ নিয়েছে এতে যুবকদের জন্য অনেক সহায়ক হবে। অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো এ ধরনের উদ্যোগ নেবে এটিই আমাদের প্রত্যাশা।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

অসহায় ও দুঃস্থ মানুষের পাশে সেনা পরিবার কল্যাণ সমিতি

শিক্ষার্থীদের সক্ষমতা অর্জন করে ২০৪১ সালের স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়তে হবে : স্থানীয় সরকার মন্ত্রী

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলো বন্ধুসভার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কোয়ার্টার ফাইনাল জিততে হবে মেসির আর্জেন্টিনা ও নেইমারের ব্রাজিলকে

সংবিধানবিরোধী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সজাগ থাকুন : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি জাতীয় সংসদে প্রদত্ত তাঁর ভাষণে ভূমি ব্যবস্থাপনায় অর্জন সম্পর্কে উল্লেখ করলেন

তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে আয়োজিত হতে যাচ্ছে “টেডএক্সডিপিএসএসটিএসস্কুল”

করোনা: বিশ্বজুড়ে দৈনিক শনাক্তের সংখ্যা বেড়েছে

মানুষ জানতে চায় বিদেশে লবিষ্ট নিয়োগে কারা কত টাকা পাচার করেছে : মুজিবুল হক চুন্নু