300X70
শুক্রবার , ১৪ এপ্রিল ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

উৎসবমুখর বর্ণিল আয়োজনে শিল্পকলা একাডেমিতে পহেলা বৈশাখ উদযাপিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ১৪, ২০২৩ ৫:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বৈশাখ এলেই বর্ষ বরণের আনন্দে মেতে ওঠে পুরো জাতি। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে প্রতিবছরের ন্যায় এবারও মঙ্গল শোভাযাত্রা, হালখাতা, বৈশাখী গ্রামীণ মেলা, ক্ষুদ্র নৃগোষ্ঠি সম্প্রদায়ের পানি খেলা, ফুলবিজু, পাজন সহ নানা আয়োজন ও কর্মকান্ডের মধ্য দিয়ে স্বাগত জানানো হয়েছে নতুন বছরকে।

কুসংস্কার আর পুরোনো জীর্ণতাকে পেছনে ফেলে ব্যক্তিগত, ধর্মীয়, সাম্প্রদায়িক, শ্রেণিগত অবস্থানের উর্ধ্বে উঠে বাঙালির শত শত বছরের ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি ও অসাম্প্রদায়িক মানবিক চেতনার লালন ও বার্তা সর্বত্র ছড়িয়ে দেয়ার মুলমন্ত্র নিয়েই প্রতিবছরের মতো পালিত হয়ে আসছে দিনটি।

পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে প্রতি বছরের ন্যায় এবারও বর্নাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ পালন করেছে দেশের সংস্কৃতি চর্চার একমাত্র জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমি। নতুন বছরকে বরণ করে নিতে সকাল থেকেই ছিলো নানা আয়োজন।

সকাল ১০ টায় শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরতেই পরিবেশিত হয় ‘এসো হে বৈশাখ এসো এসো’ সমবেত সংগীত। নজরুল সংগীত পরিবেশন করেন সুজিত মোস্তফা। রবীন্দ্রসংগীত পরিবেশন করেন লাইসা আহমেদ লিসা। বাউল গান পরিবেশন করেন শরীফ সাধু ও জনপ্রিয় কন্ঠশিল্পী পুতুল।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু সঙ্গীত দলের পরিবেশনায় ছিলো ‘দাও ধৈয্য দাও সৌর্য’ এবং ‘সত্য বল সুপথে চলো’ সমবেত সংগীত। পুঁথিপাঠে ছিলেন পরিমল মজুমদার। একক লোকসংগীতে পরিবেশন করেন সুরবালা রায় (টেপরী মাতাজী)।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৈশাখী’ আবৃত্তি করেন জয়ন্ত চট্টোপাধ্যায় এছাড়াও ছিলো রুপা চক্রবর্তীর আবৃত্তি। পূজা ও পলাশ এর কন্ঠে পরিবেশিত হয় ভাওয়াইয়া এবং বিউটি ও সন্দিপন এর কন্ঠে পরিবেশিত হয় বাউল গান।

একাডেমির প্রতিশ্রুতিশীল শিল্পী এবং একাডেমির কন্ঠশিল্পী সোহানুর রহমান সোহান, রাফি তালুকদার, সরদার হীরক রাজা, রোকসানা আক্তার রুপসা, আবিদা রহমান সেতু ও সানজিদা মীম লোক সংগীতের মেডলি পরিবেশন করেন।

বাংলা বর্ষবরণকে ঘিরে পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র নৃগোষ্ঠি সম্প্রদায়ের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী উৎসব ‘বৈসাবি’ আনন্দমুখর পরিবেশে পালিত হয়। বর্ষ বরণের এ উৎসবকে চাকমা সম্প্রদায় বিজু, মারমা সম্প্রদায় সাংগ্রাই এবং ত্রিপুরা সম্প্রদায় ‘বৈসুক’ নামে উদযাপন করে থাকে। পুরানো বছরের বিদায় এবং নতুন বছরকে বরণ উপলক্ষ্যে এ বর্ষবরণ উৎসব সেই আদিকাল থেকেই পালিত হয়ে আসছে।

ফিফা চাকমা পরিচালিত ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের পরিবেশনায় পরিবেশিত হয় নৃত্য-‘বৈশাবী’। একাডেমির নৃত্যশিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় সমবেত নৃত্য ‘সহজ মানুষ”। এছাড়াও ছিলো তামান্না রহমানের পরিচালনায় নৃত্য ‘মঙ্গল শোভাযাত্রা’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির রেপার্টরি যাত্রাদল পরিবেশন করেন যাত্রা ‘নিঃসঙ্গ লড়াই’ এর অংশবিশেষ।

সাংস্কৃতিক পরিবেশনার পর একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী উপস্থিত সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন “আমাদের দেশে চলছে নানা ষরযন্ত্র ও অপপ্রচার। আর এ সকল ষড়যন্ত্র ও অপ্রপচার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ এ পৌঁছাতে যে উদ্যোগ, যে অগ্রযাত্রা, যে স্বপ্ন সংগ্রাম আমরা করছি তা বিধ্বস্ত করার জন্য নানা রকম যরযন্ত্র চলছে কিন্তু আমাদের বিশ্বাস আমাদের সংস্কৃতি চর্চার মাধ্যমে আমাদের শিল্পীরা সকল সংকট, সকল ষড়যন্ত্র ধূলিসাৎ করে দিবে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান জানান তিনি”।

আলোচনার পর বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে ৫ দিনব্যাপী আলপনা অংকন কর্মশালার সমাপন সবশেষে আলপনা অঙ্কন কর্মশালার সমাপনী ও সনদপত্র প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

পরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় দেশ বরেণ্য চারুশিল্পীদের অংশগ্রহণে বাংলাদেশের অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য ও আলপনা বিষয়ক আর্টক্যাম্প থেকে সৃজিত চিত্রকর্ম, আলপনা ও পটচিত্র নিয়ে শুরু হওয়া ৫ দিন ব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন একাডেমির মহাপরিচালক। জাতীয় চিত্রশালা গ্যালারিতে ১লা বৈশাখ-৫ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ পর্যন্ত চলবে এ প্রদর্শনী।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

স্ত্রীকে খুন করে হাসপাতালে লাশ রেখে পালাল স্বামী

লিভার ট্রান্সপ্লান্টের রোগী মন্তেজার সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

১ সেপ্টেম্বর থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে কাস শুরু

পটুয়াখালীর মহিপুরে জেলেদের জালে ধরা পড়লো বিড়ল প্রজাতির ৮টি পাখী মাছ

ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

নোয়াখালীতে রাস্তা তুলে নিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

ক্রেডিট হোলসেলিং প্রোগ্রামে যুক্ত হয়েছে আইপিডিসি

স্বাধীনতা যুদ্ধে সহায়তাকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরানীগঞ্জে কুখ্যাত দুই ছিনতাইকারী গ্রেফতার

নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান