300X70
বুধবার , ৬ মে ২০২৬ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

এবার ‘মাদকসেবিদের’ আমেরিকার গল্প শোনালেন ডিবি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ৬, ২০২৬ ৯:১১ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : ২৩ ফেব্রুয়ারি রাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ডিসি মাসুদের মাদকবিরোধী অভিযানের কয়েকটি ভিডিও ভাইরাল হয়। নাগরিক অধিকার লঙ্ঘনের কিছু ঘটনায় নিরীহ শিক্ষার্থী, সাংবাদিক, দর্শনার্থী বা পথচারীরা যেমন অনাকাঙ্খিত পুলিশি পিটুনির মুখে পড়েন, তেমনি পাকড়াও হয় মাদক সেবনের জন্য আগতরাও। বেশ আলোচনার জন্ম দেয় ওই ঘটনা। এরপর কেটেছে দুই মাস। এখন কি অবস্থায় আছে সোহরাওয়ার্দী উদ্যান? মাদক বিক্রি কি বন্ধ? মাদক সরবরাহের মূলে যারা- তারা কি ধরা পড়েছে, শনাক্ত হয়েছে?

এ ঘটনায় প্রথম থেকেই নজর রাখে সাংবাদিক। সোমবার (৪ মে) রাত ১০টার দিকে টিএসসির বিপরীতে উদ্যানের নির্মানকাজে দীর্ঘদিন বন্ধ গেট বরাবর ভেতরে হাতের বামে পাকা ছাদওয়ালা গোলাকৃতির বসার স্থানটি মাদক বিক্রির মূল ঘাঁটি ধরে সেখানে নিজস্ব পদ্ধতিতে সাদা পোশাকে ‘কাউন্সিলিং’ করতে দেখা গেছে ঢাকা মহানগর পুলিশ- ডিএমপি’র গোয়েন্দা (ডিবি) শাখার কয়েকজন সদস্যকে। আরো দাঁড়ানো বিভিন্ন বয়সী অন্তত চারজন ব্যক্তি- যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশে বসার স্থানে সাজানো মাদক বিক্রির স্পট।

কয়েকজন বয়স্ক, আধা বয়স্ক, তরুণীসহ ছিন্নমূল গোছের মানুষ দিয়ে বিক্রির স্পটটি হুবহু ওই স্থানে মাদক বিক্রির মতো করেই সাজানো হয়েছে। কেউ এসে দাঁড়ালে বা হাঁটাহাঁটি করলে ওই নারীরা নিজেরাই এমন শব্দ করেন বা নিজেদের মধ্যে কথোপকথন চালান যেন- সত্যিই তারা মাদক বিক্রেতা এবং তাদের কাছে প্রস্তাব দেওয়া যেতেই পারে মাদক কেনার। যা এই উদ্যানে সচরাচর ঘটে থাকে। কত টাকার, কয়টা.. ইত্যাদি আওয়াজে প্রকৃত মাদক ক্রেতাকে ফাঁদে ফেলতে এই কৌশল, এই সাজানো মাদক বিক্রিচক্র।

দেখা গেছে, স্থানটিতে এসে যারা এদিক ওদিক তাকাচ্ছেন- মনে হচ্ছে কি যেনো খুঁজছেন বা সাজানো নারী বিক্রেতাদের ফাঁদে পড়ছেন- তাদের ডেকে নেওয়া হচ্ছে পাশে দাঁড়িয়ে থাকা একজন ডিবি কর্মকর্তার কাছে। সঙ্গে দু’তিনজন কনস্টেবল। ফর্সা গোলগাল চেহারার দাঁড়ি থাকা এক যুবককে সেখানে দাঁড়ানো অবস্থায় পাওয়া গেছে- যার কাছে মাদক পাওয়া যায়নি। কিন্তু তিনি ওই স্থানে এসে সাজানো ফাঁদে ধরা পড়েছেন- অর্থাৎ ওই নারীদের কাছে মাদক খুঁজছিলেন।

যুবক বলছেন, সরি স্যার। আর পুলিশ কর্মকর্তা ঠান্ডা গলায় ভারী স্বরে বলছেন- মাদক না পেলেও ডিবি অফিসে ধরে নিয়ে যাওয়া যায়। কারণ মাদক কেনার অপরাধপ্রবণতা লক্ষ্য করা গেছে। ডিবি কর্মকর্তা বলেন, আমেরিকায় এটা হয় জানেন? যুবক বলেন, কি হয়।

এবার ২০১২ সালে আমেরিকায় কাজী নাফিস ইসলাম নামে এক বাংলাদেশি যুবককে ফেডারেল রিজার্ভ ব্যাংকে বোমা হামলার পরিকল্পনার অভিযোগে এফবিআই স্টিং অপারেশনের মাধ্যমে গ্রেপ্তারের সেই গল্প শুরু করেন ডিবি কর্মকর্তা।

বলেন, জানেন? বিশ্বব্যাংকে বোমা মারবে কিনা তা বুঝতে ওই যুবককে একটি সাজানো বোমা দেওয়া হয়েছিল, ওই যুবক যখন বোমা ভেবে সেটি বিশ্বব্যাংকে ছুঁড়লো তখনই তাকে গ্রেপ্তার করা হলো। কিন্তু সেটা বোমা ছিল না, ছিল সাজানো একটি কাগজের পোটলা। তাই বিস্ফোরণ ঘটেনি, কিন্তু ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। কারণ তার অপরাধপ্রবনতা বা অপরাধের প্রতি ঝোক রয়েছে, সুযোগ পেলেই সে অপরাধে জড়াবে।

ছদ্মবেশে অভিযানে এসেছেন তাই নাম ও পদবি প্রকাশ করেননি ওই ডিবি কর্মকর্তা। তবে তিনি পরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তা বলে ধারণা করা হচ্ছে। তিনি এ সময় যাদের আটক করে কাউন্সিলিং করছিলেন যেন মাদকে না জড়ায়- একপর্যায়ে ঢাকার ডিবি পুলিশের এই স্টিং অপারেশনের জন্য সাজানো মাদক স্পটের নারীদের কাছে মাফ চেয়ে তাদের মুক্তি দেওয়া হচ্ছিল।

সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন বেঞ্চিতেও ছদ্মবেশে মাদক বিক্রেতা সেজে ওই রাতে অবস্থান নিয়েছিল ডিবি পুলিশের সদস্যরা। যে মাদক কিনতে চেষ্টা করছিলেন, তাকেই কাউন্সিলিংয়ের আওতায় পড়তে হয়েছে। কেউ নিজের স্ত্রীর কাছে মোবাইলফোনে মাফ চেয়ে ছাড়া পেয়েছেন, কেউ একটা হালকা চাপড়, কেউ নিচু স্বরের গালি শুনেই মাথা নিচু করে ফিরছিলেন ডিবির স্টিং অপারেশন থেকে ছাড়া পেয়ে। এ রিপোর্টটি তৈরী করেছে ভিওডি বাংলার চীফ রিপোর্টার রুদ্র রাসেল।

অন্যদিকে, গত আড়াইমাস নজরদারি করে দেখা গেছে- মাদকসেবিদের ধরপাকড়ের তুলনায় মাদকবিক্রেতাদের সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া করার পদ্ধতি বেশি ফলপ্রসূ হয়েছে। তবে সপ্তাহে অন্তত ৪দিন উদ্যানে বাধাহীন মাদক বিক্রি হতে দেখা গেছে। সেবনকারীর সংখ্যা আগের তুলনায় কমেছে। আর বিক্রেতাদের বাড়াবাড়িও অনেকটা নিয়ন্ত্রণে আছে এখন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সাক্ষাৎ

মধ্যরাতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে উত্তপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রখ্যাত সুরকার অনুপ ভট্টাচার্যের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

ডিজিটাল পদ্ধতিতে অতিঅল্প সময়ে এবং কম খরচে ব্যবসায়ীগণ কোম্পানি রেজিষ্ট্রেশন সেবা পাচ্ছেন’

সুখবর দিলেন সানিয়া মির্জা

শিবচরের এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

বৈশাখ রাঙাতে আবারও আসছে আল্পনায় বৈশাখ ১৪৩১ লক্ষ্য এবার বিশ্ব রেকর্ড গড়ার

মানুষের জন্য কিছু করতে হলে আদর্শ জীবন গড়তে হবে : পরিবেশমন্ত্রী

আফগানিস্তানে দাতাদের বিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি

এক লগইনেই মিউটেশন, খতিয়ান ও এলডি ট্যাক্সের সেবা গ্রহণ হচ্ছে : ভূমি সচিব