300X70
রবিবার , ১৫ অক্টোবর ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

এভিয়েশন শিল্পে বাংলাদেশ একটি সম্ভাবনার নাম : বিমান প্রতিমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ১৫, ২০২৩ ৭:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি বলেছেন, এভিয়েশন শিল্পে বাংলাদেশ একটি সম্ভাবনার নাম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সম্ভাবনাকে বাস্তবতায় রূপান্তরের জন্য বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। গত ১০ বছরে বাংলাদেশের এভিয়েশন শিল্পের প্রবৃদ্ধি হয়েছে দ্বিগুণ এবং আগামী ১৫ বছরের মধ্যে এই প্রবৃদ্ধি হবে তিন গুণ।

আজ রাজধানীর হোটেল প্যান-প্যাসিফিক সোনারগাঁওয়ে এশীয়-প্যাসিফিক অঞ্চলের দেশ সমূহের অংশগ্রহণে ‘৫৮তম ডাইরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)’ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, এবছর বাংলাদেশের সাথে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭৩ সালে আমরা এ সংস্থার সদস্যপদ অর্জনের পর বঙ্গবন্ধু বাংলাদেশকে একটি এভিয়েশন হাবে রূপান্তরের যে স্বপ্ন দেখেছিলেন তা বর্তমানে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়ন হচ্ছে।

মাহবুব আলী বলেন, আধুনিক বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত সাড়ে ১৪ বছরে বাংলাদেশের এভিয়েশন শিল্প আন্তর্জাতিক মান নিশ্চিত করে বিকশিত হয়েছে। এভিয়েশন শিল্পের দ্রুত প্রবৃদ্ধি নিশ্চিতকরণে ও আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য সারাদেশের সকল বিমানবন্দরে সময়োপযোগী অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ, জনদক্ষতা উন্নয়ন, নিরাপত্তা উন্নয়ন এবং নিরাপদ বিমান চলাচল নিশ্চিতকরণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণসহ যুগান্তকারী বিভিন্ন উন্নয়ন কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং আরও বেশ কিছু উন্নয়ন কাজ চলমান রয়েছে। আমাদের লক্ষ্য , বাংলাদেশের সম্ভাবনা ও ভৌগলিক গুরুত্বকে কাজে লাগিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বের একটি অন্যতম এভিয়েশন হবে পরিণত করা।

এবারের ডিজিসিএ কনফারেন্সের থিম ‘ ভবিষ্যৎ প্রজন্মের এভিয়েশন পেশাজীবীদের জন্য জেন্ডার ইকুয়ালিটি নিশ্চিতকরণ’ এর প্রতি বর্তমান সরকারের সর্বাত্মক সমর্থন রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন টেকসই এবং দূরদর্শী উদ্যোগ গ্রহণের ফলে বাংলাদেশ বর্তমানে সারা বিশ্বে জেন্ডার ইকুয়ালিটি এবং নারীর ক্ষমতায়নে রোল মডেলে পরিণত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের ফলে জাতীয় উন্নয়ন,অর্থনৈতিক কর্মকান্ড, রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সরকারি-বেসরকারি চাকরি সহ দেশের প্রতিটি খাতেই বাংলাদেশে নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের এভিয়েশন পেশাজীবীদের মধ্যে জেন্ডার ইকুয়ালিটি নিশ্চিত করার জন্য ইতোমধ্যেই আমরা ‘বঙ্গবন্ধু নেক্সট জেনারেশন এভিয়েশন প্রফেশনালস’ স্কলারশিপ চালু করেছি।

৫৮ তম ডিজিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ইকাও ( ICAO) কাউন্সিল এর প্রেসিডেন্ট সালভাতোর সাকিতানো, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, ইকাও কাউন্সিল মহাসচিব হুয়ান কার্লোস সালজার।

উল্লেখ্য, ৫ দিন ব্যাপী অনুষ্ঠেয় ৫৮ তম ডিজিসিএ সম্মেলনে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৩৬ টি দেশের সিভিল এভিয়েশনের প্রধানগণ ও প্রতিনিধি এবং ১১ টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি সহ মোট ৩২৭ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বজ্রপাতে দেশের বিভিন্ন স্থানে ৮ জনের মৃত্যু

জুলাই শহীদ কন্যা ও আসিয়ার ধর্ষণের বিচার নিয়ে আসিফ নজরুলের পোস্ট

দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পায়রা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কালবৈশাখীতে লন্ডভন্ড অর্ধশতাধিক বাড়িঘর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৪ কিমি যানজট

গুজবের ব্যাপারে ডিসিদের সর্তক থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

সাংবাদিক বাবুল “ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ডে মনোনিত

শিশুদের মেধা মনন বিকাশে সঠিক পরিচর্যা নিতে হবে : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্রমন্ত্রীর

দেশের পরিবেশ রক্ষায় পোড়ামাটির ইটের বদলে ব্লক ব্যবহার জরুরি