300X70
সোমবার , ৫ জুন ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

এমআইএসটিতে ՙՙবিশ্ব পরিবেশ দিবস উদ্যাপিত՚՚

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ৫, ২০২৩ ৯:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ঢাকার মিরপুুরে মিলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) তে আজ সোমবার (৫ জুন) এনভায়রনমেন্টাল, ওয়াটার রিসোর্সেস এন্ড কোস্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে এমআইএসটি এনভায়রনমেন্টাল ক্লাব এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় “বিশ্ব পরিবেশ দিবস-২০২৩” উদ্যাপন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআইএসটির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট বিগ্রেডিয়ার জেনারেল মুঃ অহিদুল ইসলাম, এসইউপি, এনডিসি, পিএসসি এবং বিশেষ অতিথি হিসেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহকারী প্রতিনিধি নূর আহম্মেদ খন্দকার উপস্থিত ছিলেন।

এমআইএসটির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিবসটির শুভ উদ্ভোধন করা হয়। কর্মসূচির পরবর্তী পর্যায়ে বিশ্ব পরিবেশ দিবসের এই বছরের প্রতিপাদ্য বিষয় #BeatPlasticPollution বিষয়ক একটি সেমিনারের আয়োজন করা হয়।

উক্ত সেমিনারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সিডব্লিউআইএস-এফএসএম সাপোর্ট সেল এর প্রধান নির্বাহী কর্মকর্তা ডঃ আব্দুল্লাহ আল মুয়িদ প্রধান বক্তা হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিক ব্যবহার বর্জন এবং করণীয় সম্পর্কে মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।

সেমিনার পরবর্তী প্যানেল আলোচনায় অংশগ্রহণকারী জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, চ্যানেল-২৪, ইয়োথ নেট ফর ক্লাইমেট জাস্টিস এবং এমআইএসটি এনভায়রনমেন্টাল ক্লাবের শিক্ষার্থী প্রতিনিধিগণ প্লাস্টিক দূষণের প্রতিকার এবং প্রাথমিক কৃষিজ উপকরণে ব্যবহৃত প্লাস্টিক মোড়কের সঠিক নিষ্কাশন পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন।

এছাড়াও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্ট যেমন- ইকো অলিম্পিয়াড, পোস্টার প্রেজেন্টেশন, অটোকেড ও কেস কম্পিটিশন ইত্যাদিতে অংশগ্রহণকারী এমআইএসটিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্য হতে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইডব্লিউসিই বিভাগের তত্ত্বাবধানে তৈরিকৃত বিভাগীয় ম্যাগাজিন “ENVIRONIA” এর মোড়ক উম্মোচন এবং একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের কার্যক্রমের পরিসমাপ্তি হয়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

টোলপ্লাজায় দাঁড়িয়ে থাকা গাড়িতে ট্রাকের ধাক্কা, নিহত ১৪, চালকসহ আটক ২

শুক্রবার থেকে শুরু হচ্ছে বাউবি’র এইচএসসি পরীক্ষা

জনগণ যেন কখনো সেবা থেকে বঞ্চিত না হয় : প্রধানমন্ত্রী

হুন্ডির টাকা অবৈধ বলবো না, সেটি কালো টাকা: অর্থমন্ত্রী

ঈদ উপলক্ষে কেরানীগঞ্জ কারাগারের দুস্থ বন্দীদের মাঝে লুঙ্গি ও টিশার্ট বিতরণ

ট্রাফিক পুলিশ বক্সে সন্তানের জন্ম দিলেন পথচারী নারী

নারায়ণগঞ্জের ৮শ’ কারখানার ৭ লাখ পোশাক শ্রমিক ধাপে ধাপে টিকা পাবেন : মোহাম্মদ হাতেম

অপারেশন ডেভিল হান্টে আরো ৩৮৯ জন গ্রেপ্তার

মানব স্বাস্থ্যের জন্য ভারসাম্যপূর্ণ পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ : পরিবেশমন্ত্রী

কুমিল্লায় জনতা ব্যাংকের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা