300X70
মঙ্গলবার , ১৩ ডিসেম্বর ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ঐতিহ্যবাহী তাঁত শিল্প বিলুপ্তির পথে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১৩, ২০২২ ২:১৪ পূর্বাহ্ণ

সহিদুল ইসলাম কালীগঞ্জ (লালমনিরহাট): লালমনিরহাটের কালীগঞ্জে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী তাঁত শিল্প তাঁতের খট খট শব্দে এক সময় মুখরিত থাকতো তাঁতপল্লীগুলো। কিন্তু দফায় দফায় তাঁত কাপড়ের কাঁচামালের মূল্যবৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ তুলতে পারছে না প্রান্তিক তাঁতিরা। একের পর এক তাঁত বন্ধ হয়ে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী তাঁত শিল্প।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার প্রায় ৫শত তাঁত মালিক ও শ্রমিকরা নানা প্রতিকূলতার মুখোমুখি হয়ে তাঁত বন্ধ করেছেন। এমনকি তাঁতীরা পেশা বদল করে আজ অন্য পেশায় চলে গেছে। অনেকে আবার বাপ-দাদার এই পেশাকে প্রতিবন্ধকতার মধ্যেও স্মৃতি হিসাবে আকড়ে ধরে আছে। এক সময় বিরামহীন ভাবে কাজ করে যেতেন তাঁতীরা। কিন্তু তাঁত শিল্পের এখন আর সেই সু-দিন নেই।

উপজেলার কাকিনা ইউনিয়নের রাজবাড়ি, মহিষামুড়ী ও বাণীনগর গ্রামগুলো এক সময় তাঁতসমৃদ্ধ এলাকা হিসেবে বেশ পরিচিত ছিল। এখানকার তাঁতীদের উৎপাদিত বিভিন্ন বাহারী ডিজাইনের গামছা, চাদর, শাড়ী ও বিছানার চাদরসহ দেশের বিভিন্ন বাজারে নিয়ে বিক্রি করা হত।

কিন্তু সময়ের পরিক্রমায় এসব এলাকা থেকে তাঁতশিল্প হারিয়ে যেতে বসেছে। তাঁত বস্ত্র উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও রাসায়নিক দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং সরকারী পৃষ্ঠপোষকতার অভাবে এই উপজেলার তাঁত শিল্পের অস্তিত্ব বর্তমানে হুমকির মুখে পড়েছে। লাভজনক এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা।

জানা যায়, বর্তমানে কাকিনা ইউনিয়নে প্রায় ৫শত তাঁত পরিবার রয়েছে। তাঁতের সাথে সম্পৃক্ত পরিবারগুলো বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। কাঁচামালের দাম বাড়ার কারণে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে প্রায় ১৫০টি তাঁত শিল্প। অবিরাম লোকসানে পড়ে পেশা বদলেছেন অনেকেই। তাঁতীদেরও অভিযোগ, সূতা, রং, কেমিক্যাল সহ তাঁত বস্ত্র উৎপাদনের সকল উপকরণের মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধি উৎপাদন ব্যয় যেভাবে বৃদ্ধি পেলেও সে অনুযায়ী উৎপাদিত কাপড়ের মূল্য বৃদ্ধি পায়নি।

কাকিনা ইউনিয়ন এলাকার তাঁত মালিক সায়েদ জানান, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাপড় তৈরির সুতা, শ্রমিকের পারিশ্রমিক এবং যানবাহনসহ অন্যান্য দ্রব্যাদির ব্যয় বৃদ্ধি পাচ্ছে দ্রুত গতিতে। তবে বাড়েনি কাপড়ের দাম ও চাহিদা। যে কারণে দিনের পর দিন বাপ-দাদার এ পেশা ছেড়ে ভিন্ন পেশায় চলে যাচ্ছে তাঁত মালিক ও শ্রমিকরা।

তাঁত মালিক আব্দুর রহিম মিয়া বলেন, আমরা খুবই অস্বচ্ছল মানুষ। প্রয়োজনীয় পুঁজি ও পৃষ্ঠপোষকতা পেলে হয়তো এই কুঠির শিল্প ঘুরে দাড়াতে পারত। এখন তো তাঁত শিল্পের মৌসুম অন্যের কাছে টাকা ধার নিয়ে অল্প কিছু সুতা নিয়ে এসে কাজ করছি।

ছামিরা খাতুন বলেন, আমি বউ হয়ে এই বাড়ীতে আসার পর থেকে তাঁতের কাজ করি। কিন্তু অভাবে এখন আর এই কাজ করা হয় না। সরকার সহযোগীতা করলে আবারো এই কাজ করে সংসার চালাইতে পারতাম।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বাঙলা প্রতিদিনকে বলেন, উপজেলাতে বেশকিছু তাঁতশিল্প আছে বলে আমি জানতে পেরেছি। উপজেলা প্রশাসন থেকে তাদের জন্য সার্বিক সহযোগীতা থাকবে। খুব শিঘ্রই আমরা তাঁত শিল্পের সাথে জড়িত মানুষদের সাথে সরাসরি কথা বলব।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধের আশা পররাষ্ট্রমন্ত্রীর

দেশের উন্নয়নেশেখ হাসিনা বিকল্প নাই : মতিয়া চৌধুরী

নোয়াখালীতে আ.লীগের ৭ নেতাকে পদ থেকে অব্যাহতি

রাজধানীতে ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী নিহত

বকেয়া বেতনের দাবিতে আদমজী ইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ

ঘূর্ণিঝড়ে ‘রেমাল’ ক্ষতিগ্রস্তদের পাশে আওয়ামী লীগ

যে ৯ জন পেলেন সাহিত্যদেশ পাণ্ডুলিপি পুরস্কার

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও ভটভটির সংঘর্ষে নিহত ৩, আহত ৭

বরিশালে ২৫৫ যানবাহনের রেজিস্ট্রেশনের ঘটনা তদন্ত কমিটি মাঠে

সব হত্যাকাণ্ডের সাথে জড়িত দোষীদের দ্রুত বিচারের দাবি খেলাফতে রাশেদা বাংলাদেশের