300X70
শনিবার , ১ জানুয়ারি ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ওমিক্রন বাধার মুখে বিশ্বব্যাপী বর্ষবরণ যেখানে যেমন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ১, ২০২২ ১০:৫৩ পূর্বাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক: ২০২২ সাল প্রথম পা রাখে ওশেনিয়া মহাদেশের সামোয়ার দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ এবং কিরিবাতিতে। এর ঘণ্টাখানেক পরে নতুন বছরকে বরণ করে নিউজিল্যান্ড।

করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের প্রকোপের মধ্যেই অস্ট্রেলিয়ার সিডনিতে হারবার ব্রিজ ও অপেরা হাউসকে কেন্দ্র করে বর্ষবরণে রংবেরঙের ছয় হাজার কেজি আলোকসজ্জা-দ্রব্য ব্যবহার করা হয়। তবে, ওমিক্রন বেড়ে যাওয়ার কারণে কড়াকড়ি আরোপিত অনেক শহরেই থেমে গেছে বা সীমিত পর্যায়ে করতে হয়েছে বর্ষবরণের উৎসব আয়োজন। ক্রিসমাসের ছুটির সময় বাতিল হয় হাজার হাজার ফ্লাইট, লোকজনকে পড়তে হয় ভ্রমণ বিড়ম্বনায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

এবার পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বছরের প্রথম প্রহর পৌঁছাতে ২৬ ঘণ্টা পেরিয়ে যায়।

দেশে দেশে বর্ষবরণ

সিডনি, অস্ট্রেলিয়া : করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি সত্ত্বেও সিডনিতে হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতিতে এবারের বর্ষবরণ হয়েছে। তবে, আগে থেকে সিট বুকিং দেওয়া না থাকলে বা টিকাপ্রাপ্ত না হলে সিটি সেন্টার এড়িয়ে যেতে বলেছেন আয়োজকেরা।

দক্ষিণ আফ্রিকা : দ্রুত সংক্রমণশীল করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন প্রথম শনাক্ত হওয়া দক্ষিণ আফ্রিকায় মহামারির কারণে আরোপিত প্রায় দুই বছরের রাত্রিকালীন কারফিউ তুলে নেওয়া হয়েছে। ফলে দেশটির বর্ষবরণ নতুন মাত্রা পেয়েছে।

উত্তর কোরিয়া : ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে উত্তর কোরিয়ায় ছিল আতশবাজি ও আলোকসজ্জার আয়োজন। এর মধ্য দিয়ে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের ক্ষমতায় আরোহণের ১০ বছর পূর্ণ হলো।

দক্ষিণ কোরিয়া : ঘণ্টাধ্বনি বাজিয়ে বিশাল আয়োজনে প্রতি বছর রাজধানী সিউলে বর্ষবরণ আয়োজন হয়ে থাকে। এবার করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন বেড়ে যাওয়ায় তা বাতিল করা হয়েছে।

ভারত : এপ্রিল ও মে মাসে ভারতে করোনাভাইরাস ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল। তেমন ঢেউয়ের পুনরাবৃত্তির আশঙ্কায় এবার বর্ষবরণ উপলক্ষ্যে গণজমায়েতে নিষেধাজ্ঞা জারি করে ভারতের বহু রাজ্য ও শহর। রাজধানী দিল্লিতে রাত ১০টার পর কারফিউ জারি করা হয়।

লন্ডন, যুক্তরাজ্য : বড় ধরনের আয়োজন বাতিল এবং সতর্কতার আহ্বানের মধ্য দিয়েই সীমিত পরিসরে ২০২২ সালকে বরণ করে নিলেন লন্ডনবাসী। সিটি স্কয়ারে ব্যারিকেড দেওয়া থাকলেও কিছু নাছোড়বান্দা অবশ্য স্বশরীরে হাজির হয়েছিলেন।

শুক্রবার রেকর্ডসংখ্যক মানুষের করোনা শনাক্ত হয় যুক্তরাজ্যে। এদিন দেশটিতে এক লাখ ৮৯ হাজার ৮৪৬ জনের শরীরে করোনা ধরা পড়ে।

ফ্রান্স : প্যারিসের আইফেল টাওয়ারে মনোহর আলোকসজ্জায় ২০২২ বরণ করা হয়। তবে, গত মাসেই বর্ষবরণ উপলক্ষ্যে ফ্রান্সে পাবলিক কনসার্ট এবং আতশবাজির আয়োজন নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়।

ফ্রান্সে শুক্রবার দুই লাখ ৩২ হাজার ২০০ মানুষের করোনা ধরা পড়ে। টানা তৃতীয় দিন দুই লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে দেশটিতে।

জার্মানি : রাজধানী বার্লিনে আলোকসজ্জায় ২০২২ বরণ করা হলেও জার্মানিজুড়ে এ উপলক্ষ্যে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া আতশবাজির বেচাকেনায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র : এ বছর নিউইয়র্কের টাইম স্কয়ারের বর্ষবরণ উপলক্ষ্যে সীমিত পরিসরে মাত্র ১৫ হাজার মানুষকে হাজির হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। প্রতি বছর এই দিনে লাখো মানুষের পদচারণায় মুখর হয় টাইম স্কয়ার।

যুক্তরাষ্ট্রজুড়ে করোনা বাড়লেও বছরের প্রথম দিনে ওহায়ো এবং উটাহ অঙ্গরাজ্যের মধ্যকার রোজ প্যারেড এবং রোজ বউল কলেজ ফুটবল ম্যাচ হওয়ার কথা রয়েছে। গত বছরও ঐতিহ্যবাহী প্যারেডের এ আয়োজন স্থগিত রাখা হয়েছিল।

চীন : কড়া সতর্কতার মধ্য দিয়ে বর্ষবরণ করছে চীন। জি’আন শহরে লকডাউন চলছে। অন্যদিকে, প্রথম করোনা শনাক্ত হওয়া শহর উহানেও বড় ধরনের জনসমাগম নিষিদ্ধ রয়েছে।

জাপান : করোনার সংক্রমণ ঠেকাতে গণজমায়েত নিষিদ্ধ রেখেছে জাপান। নতুন বছর উপলক্ষ্যে শনিবার দেওয়া বিশেষ বাণীতে জাপানের সম্রাট নারুহিতো করোনায় মারা যাওয়া ব্যাক্তিদের জন্য প্রার্থনা করেছেন।

ফিলিপাইন : ওমিক্রনের হুমকি মোকাবিলায় আগামী দুই সপ্তাহের জন্য বিধিনিষেধ আরোপের মধ্য দিয়ে ২০২২ সালকে বরণ করছে ফিলিপাইন। গতকাল শুক্রবার দেশটিতে গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ দুই হাজার ৯৬১ জন করোনা শনাক্ত হয়।

সার্বিয়া : পূর্ব ইউরোপের দেশ সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে হচ্ছে নববর্ষের কনসার্ট। বলকান দেশগুলোর মধ্যে একমাত্র বেলগ্রেডই ঘটা করে নববর্ষের আয়োজন করেছে। অন্য দেশগুলোতে ওমিক্রন সতর্কতায় এসব বন্ধ রয়েছে। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) অস্ট্রিয়া থেকে বেলগ্রেডে আসা এক নারী বলেন, ‘আমি কেন ভয় পেতে যাব। আমরা বরং আমাদের জীবনটাকে উদ্‌যাপন করব।’

 

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণে শিক্ষার্থীদের বিনামূল্যে পরামর্শের ব্যবস্থা

শাকিব-অপু জুটি ফেরার গুঞ্জনে বুবলীর প্রতিক্রিয়া: ‘সন্তানদের নিয়ে বিভাজন করবেন না’”

ইউনিয়ন ব্যাংক পিএলসি. গ্রাহকদের আস্থা অর্জন করেছে

সোনারগাঁয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন যারা

বঙ্গবাজারের পোড়া চাদর কিনলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

মানিকগঞ্জে করোনায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

দেড় কোটি টাকার স্বর্ণ ছিনতাইয়ের মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে ‘টাইটেল স্পন্সর’ ওয়ালটন

নারী সাংবাদিক কেন্দ্রের উদ্যােগ মানববন্ধন