300X70
বুধবার , ৭ জুলাই ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে কুষ্টিয়া, রাজশাহী ও খুলনায় ৫৮ জনের মৃত্যু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ৭, ২০২১ ১২:৩০ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে কুষ্টিয়া, রাজশাহী ও খুলনায় ৫৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় এসব মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজশাহী ২০ মৃত্যু, খুলনার চার হাসপাতালে ২২ জন ও কুষ্টিয়ায় ১৬ জনের মৃত্যু হয়েছে।

প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত:
প্রতিনিধি, কুষ্টিয়া জানান: 
গত ২৪ ঘন্টায় কুষ্টিয়ায় করোনায় মারা গেছেন ১৬ জন। এরমধ্যে ১০ জন করোনায় পজিটিভ ও বাকি ৬ জন উপসর্গ নিয়ে মারা যান। একই সময়ে নতুন করে আরও ২৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

আজ বুধবার (৭ জুলাই) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।

আরএমও তাপস কুমার সরকার জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৮০১টি নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে ২৩৪ জনের। শনাক্তের হার ২৯.২১ শতাংশ। নতুন শনাক্তের মধ্যে কুষ্টিয়া সদরের ৯৬ জন, দৌলতপুরের ৪৭ জন, কুমারখালীর ৩৯ জন, ভেড়ামারার ১৭ জন, মিরপুরে ১৬ জন ও খোকসার ১৯ জন রয়েছেন।

চলতি জুলাই মাসের এক সপ্তাহে কুষ্টিয়ায় ১৭শ’ ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে জেলায় মৃত্যু হয়েছে ৬৯ জনের। বর্তমানে হাসপাতালে করোনা পজিটিভি ১৮৭ ও উপসর্গ নিয়ে ৮৭ মোট ২৭৪ জন ভর্তি রয়েছেন।

প্রতিনিধি, রাজশাহী জানান:
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে দু’জন পজিটিভ শনাক্ত এবং করোনার উপসর্গ নিয়ে মারা যান ১৮ জন। তবে, এরমধ্যে একজনের করোনামুক্ত হওয়ার পর মারা যান। মৃতদের ১৪ জনের বয়স ৬১ বছরের উপরে।

আজ বুধবার (৭ জুলাই) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার বিভিন্ন সময়ে এসব মানুষের মৃত্যু হয়েছে।

রামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, হাসপাতালের কোভিড ইউনিটে একদিনে মারা যাওয়া ২০ জনের মধ্যে সাতজন রাজশাহীর। বাকি ১৩ জন হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোর দুইজন, নওগাঁর তিনজন, পাবনার চারজন, কুষ্টিয়ার একজন ও মেহেরপুরের একজন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৭ জন। এদিন সকাল পর্যন্ত ৪৫৪ বেডের বিপরীতে চিকিৎসাধীন আছেন ৪৭০ জন। আইউসিইউতে চিকিৎসাধীন ২০ জন।

হাসপাতাল পরিচালক আরও বলেন, রাজশাহীতে কমেছে করোনার সংক্রমণের হার। গতকাল মঙ্গলবার দুটি ল্যাবে রাজশাহী জেলার ৪৪৭ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা আগের দিনের চেয়ে ৭ দশমিক ১১ শতাংশ কমে শনাক্তের হার দাঁড়িয়েছে ২১ দশমিক ৯২ শতাংশে। আগের দিন সোমবার ছিল ২৯ দশমিক ০৩ শতাংশ।

প্রতিনিধি, খুলনা জানান:
গত ২৪ ঘন্টায় করেনাভাইরাসে আক্রান্ত হয়ে ও করোনার উপসর্গ নিয়ে খুলনার চার হাসপাতালে মারা গেছে আরো ২২ জন। তাদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৫ জন, গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫ জন এবং শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ২ জন।

সংশ্লিষ্ট হাসপাতালের মুখপাত্ররা আজ বুধবার (৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় এই ২২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ।

করোনা ইউনিট মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, করোনা পজিটিভ নিয়ে ৯ জন ও উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন। এছাড়া এ হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৪১ জন। গতকাল এ হাসপাতালে ১৮৯ জন রোগী ভর্তি ছিলেন। রেড জোনে ১১৬ জন, ইয়োলো জোনে ৩৪, আইসিইউতে ১৯ ও এইচডিইউতে ২০ জন রয়েছেন। ছাড়পত্র নিয়েছেন ৩২ জন।

খুলনার আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিট মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, মোট ৬৫ জন ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে পুরুষ ৩২ ও মহিলা ৩৩ জন। নতুন ভর্তি হয়েছেন আরও ২৬ জন। ছাড়পত্র নিয়েছে ২৫ জন। এ হাসপাতালে মারা গেছেন ৫ জন।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. গাজী মিজানুর রহমান বলেন, হাসপাতালের করোনা ইউনিটে ১৩১ জন ভর্তি ছিলেন। তবে আজ নতুন করে ভর্তি হয়েছেন আরও ২৭ জন। ছাড়পত্র নিয়েছেন ২৫ জন। আইসিইউতে আছে ৮ জন ও এইচডিইউতে আছে ৯ জন। করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৫ জনের।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ইউনিটের মুখপাত্র ডা: প্রকাশ চন্দ্র দেবনাথ বলেন, এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ৪৩ জন রোগী। নতুন করে ভর্তি হয়েছেন ৪ জন। ছাড়পত্র নিয়েছে ৫ জন। আইসিইউতে আছে ৯ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ জন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আওয়ামী লীগের ঘোষণার পর লাঠি নিয়ে সমাবেশে বিএনপি নেতাকর্মীরা

আজ থেকে বিমানবন্দরে করোনা টেস্ট

নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করলে তা ন্যায্য হবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হৃতিক রোশান-কে সাথে নিয়ে মাউন্টেন ডিউ’র নতুন ধামাকা

রাজধানীর গেন্ডারিয়ায় বিপুল পরিমান চোলাই মদসহ গ্রেপ্তার ৩

হাওরের ৯০% বোরো ধান কাটা শেষ

বিএনপির রাষ্ট্র সংস্কারের প্রস্তাবে গাধাও হাসে: তথ্যমন্ত্রী

ইরানে দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন আলি খামেনি

চাটখিলে নরমাল ডেলিভারি হাসপাতালে অর্থদণ্ড

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ: রামেকে ভর্তি ৮৬